30/05/2026
আজ ৩০ মে ২০২৬ (শনিবার), মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী।
এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে শরিক হন তিনি। এ সময় সেখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
24/05/2026
We are deeply saddened by the tragic bomb attack in Quetta, Pakistan, which claimed many innocent lives and left numerous others injured. On behalf of the people of Bangladesh, I extend our heartfelt condolences to the families of the victims and wish a swift recovery to those injured. Bangladesh vehemently condemns terrorism and violence in all forms, and stands in solidarity with Pakistan during this difficult time.
-Tarique Rahman
Honorable Prime Minister
People’s Republic of Bangladesh
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানি এবং অসংখ্য মানুষের আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানায় এবং এই কঠিন সময়ে পাকিস্তানের পাশে সংহতি প্রকাশ করছে।
-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
24/05/2026
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
সিআইডি জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেন।
শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তারা হাতে তুলে দেওয়া হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রিপোর্ট হাতে আসায় এখন অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রোববার (২৪ মে) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
21/05/2026
ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাতে তিনি স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
21/05/2026
আট বছরের রামিসা আক্তার। দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সকালে বড় বোনকে এগিয়ে দিতে গিয়েছিল। মা রান্নাঘরে। বাবা চাকরিতে। সতেরো বছর ধরে যেখানে বাস, প্রতিটি দরজা ছিল বিশ্বাসের। হঠাৎ রামিসা নেই।
মা ফ্ল্যাটের বাইরে দেখেন, রামিসার একটি জুতা পড়ে আছে। পাশের ফ্ল্যাটের দরজায় টোকা—উত্তর নেই। শুধু এক অস্বাভাবিক নিস্তব্ধতা। পুলিশ এসে দরজা ভাঙে। শিশুটির শরীরের মূল অংশ খাটের নিচে, মাথা শৌচাগারে। ধর্ষণের পর হত্যা। অভিযুক্ত পাশের ফ্ল্যাটের ভাড়াটে রিকশা মেকানিক ও তার স্ত্রী। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার।
একজন বাবা সকালে মেয়েকে স্কুলের জন্য তৈরি করে দিয়েছিলেন। দুপুরে তিনি লাশ চিনতে পারেননি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি একটি ধারা, একটি জাতীয় মহামারি।
আইনে শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০২৫ সালের সংশোধনীতে ট্রাইব্যুনাল গঠনের কথাও আছে। আছে ঘোষণা, আছে কাগজ, আছে সিলমোহর। কিন্তু বাস্তব? বিশ্বে ভুক্তভোগীর মাত্র ১০ শতাংশ বিচার পান। বাংলাদেশে হার আরও কম। ২০২৫ সালের প্রথম সাত মাসেই অন্তত ৫৫টি শিশু ধর্ষণের ঘটনায় কোনো মামলাই দায়ের হয়নি। এই কাঠামোতে আইন কেবল কাগজে বেঁচে আছে।
দাবি পরিষ্কার:
- প্রতিটি মামলা ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালে, সর্বোচ্চ ত্রিশ দিনে রায়, ছয় মাসের মধ্যে চূড়ান্ত।
- মামলা প্রত্যাহারে চাপ দিলে দণ্ডনীয় অপরাধ।
- প্রতি বিল্ডিংয়ে নতুন ভাড়াটিয়ার পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক।
- প্রতি স্কুলে গুড টাচ ও ব্যাড টাচের নিয়মিত পাঠ।
- প্রতি থানায় নারী কর্মকর্তার শিশু সুরক্ষা ডেস্ক।
পাশের দরজার সতেরো বছরের পরিচিত প্রতিবেশী যখন আট বছরের শিশুকে এভাবে শেষ করে দিতে পারে, তখন বাবা-মা সন্তানকে কোথায় রাখবেন?
আপনার মেয়েও একটি রামিসা বয়সী ।যতদিন আইন কাগজে ঘুমিয়ে থাকবে, ততদিন আমাদের প্রতিটি সন্তান কারও না কারও শিকারের তালিকায়।
ছোট্ট রামিসার জন্য দোয়া—আল্লাহ তাকে জান্নাতের সুন্দর বাগানে আশ্রয় দিন। আর এই নিষ্পাপ মেয়েটির রক্তে যেন বাংলাদেশের ঘুমিয়ে থাকা বিবেক ও আইন, দুইটাই সত্যি সত্যি জেগে উঠুক।
Unity for Universe Human Rights of Bangladesh Foundation
Amnesty International
International Human Rights Journalist Society
International Human Rights Organization
Nasir Uddin Nasir's Fan
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়