সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় । ইংর
েজ শাসনামলে ১৮৬৭ সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয় এবং ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমা গঠনকরা হয় । আসাম প্রাদেশিক সরকারের ২৭৩ নং নোটিফিকেশনের মাধ্যমে ১৮৯৩সালের ০৭ এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে সার্কেল অফিসার (উন্নয়ন) এর অফিস স্থাপিত হয় এবং সর্বশেষ ১৯৮৪ সালের ০১ মার্চ ( ১৭ ফাল্গুন ১৩৯০ বাংলা) জেলায় উন্নীত হয় ।
________________________________________
অবস্থান : ২৩˚৫৭" হতে ২৪˚৪২ " উত্তর অক্ষাংশ এবং ৯১˚১০" হতে ৯১˚৪০" পূর্ব দ্রাঘিমাংশ
আয়তন : ২৬৩৬. ৫৮ বর্গকিলোমিটার ।
সীমানা : উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে
কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ।
জনসংখ্যা : ১৮,৩০,৫৫৪ জন (সর্বশেষ আদমশুমারী অনুযায়ী সমন্বিত) : পুরুষ- ৯,২৬,৫৩১ জন ও মহিলা-৯,০৪,০২২ জন।
জনসংখ্যার ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ৬৯৩ জন ।
শিক্ষার হার : ৪৫% ।
পরিবারের সংখ্যা : ৩,২১, ৯০০টি।
ভূমিহীন : ২৩% ।
উপজেলা : ০৮ টি (হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জ)
প্রশাসনিক থানা : ০৯ টি ( শায়েস্তাগঞ্জসহ) ।
নৌ-থানা : ২ টি । মাদনা (লাখাই) ও মারকুলী (বানিয়াচং ) ।
পৌরসভা : ০৬ টি (হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জ ) ।