সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ
আঞ্চলিক পাসপোর্ট অফিস, হবিগঞ্জ নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এক শ্রেণির অসাধু চক্র মানুষজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান কার্যালয় থেকে প্রকাশ করা হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিসের নামে কখনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
Passport Office Habiganj
Regional Passport Office, Habiganj Started 2001 to Serve Passport Service to people of this District.
29/07/2019
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, চট্টগ্রাম এর সম্মানিত পরিচালক জনাব মোঃ আবু সাইদ স্যার মহোদয়ের সহধর্মিনীর আকস্মিক মৃত্যুতে আঞ্চলিক পাসপোর্ট অফিস, হবিগঞ্জ-এ কর্মরত সকলের পক্ষ হতে জানাই গভীর সমবেদনা।
আগামী ২৪-০৬-২০১৯ খ্রিঃ তারিখে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় আগামী ২৪-০৬-২০১৯ খ্রিঃ তারিখ রোজ সোমবার আঞ্চলিক পাসপোর্ট অফিন, হবিগঞ্জ এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২৫-০৬-২০১৯ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার থেকে যথারীতি অফিসের কার্যক্রম চালু থাকবে।
29/05/2019
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর -এর সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান স্যার , "পরিচালক" পদে পদোন্নতি লাভ করায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, হবিগঞ্জ-এ কর্মরত সকলের পক্ষ হতে স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
14/05/2019
প্রধান কার্যালয়, ঢাকা হতে যথাসময়ে পাসপোর্ট হবিগঞ্জ অফিসে না আসার কারণে পাসপোর্ট ডেলিভারি বিলম্ব হচ্ছে বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পাসপোর্ট আবেদন করতে হলে অবশ্যই নিয়মগুলো মানতে হবে।
https://m.facebook.com/story.php?story_fbid=2471826336162050&id=848729535138413
17/04/2019
আজ ১৭ এপ্রিল ২০১৯ তারিখ রোজ বুধবার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট এর সম্মানিত উপপরিচালক জনাব মোঃ শাহাদাৎ হোসেন মহোদয় আঞ্চলিক পাসপোর্ট অফিস, হবিগঞ্জ পরিদর্শনে আসেন।
এই সময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি অফিসের সকলের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় অফিসের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সেই সাথে পাসপোর্ট সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশের সাথে সাথে সেবার মান ও পরিধি আরো অধিকতর বৃদ্ধির করার নির্দেশ প্রদান করেন।
সবশেষে সকলের মঙ্গল কামনা করেন।
এই সময় অত্র অফিসের সহকারী পরিচালক জনাব মধুসূদন সরকার, উচ্চমান সহকারী জনাব মোঃ মিজানুর রহমান সিকদার, সহকারী হিসাবরক্ষক জনাব মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর জনাব সজল বনিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর জনাব শর্বরী রায়,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ লাবীব হোসাইন, রেকর্ড কীপার জনাব মোঃ আফজল হোসেন, অফিস সহায়ক জনাব মৃদুল কান্তি পাল ও নিরাপত্তা প্রহরী জনাব মোঃ ফারুক মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া আউট সোর্সিং কর্মচারী ও অঙ্গীভূত আনসার সদস্য উপস্থিত ছিলেন।
জরুরী বিজ্ঞপ্তি
==========
সার্ভার সমস্যা জনিত কারণের পাসপোর্ট অফিস, হবিগঞ্জ এর যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি জনিত কারণে সৃষ্ট সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পাসপোর্ট অফিস, হবিগঞ্জের সকল সেবা প্রত্যাশীদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
যান্ত্রিক ত্রুটির সমাধান হওয়ার সাথে সাথে আপনাদের অবহিত করা হবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
2no. Poll, Habiganj Sadar
Habiganj Sadar
3300
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
