14/07/2020
সুরমাতীরে কোটি টাকার পাথর ভাঙার অবৈধ কলসহ যন্ত্রাংশ ধ্বংস সোমবার পরিবেশ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের ২৩টি পাথর ভাঙার কল বিকল এ...
About DC Office Habiganj
সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় । ইংর
14/07/2020
সুরমাতীরে কোটি টাকার পাথর ভাঙার অবৈধ কলসহ যন্ত্রাংশ ধ্বংস সোমবার পরিবেশ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের ২৩টি পাথর ভাঙার কল বিকল এ...
06/03/2018
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।
06/03/2018
“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে পাট দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত পাটর্যালি ও আলোচনা সভায় হবিগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মাহমুদুল কবীর মুরাদ মহোদয় অংশগ্রহণ করেন।
15/12/2017
24/11/2017
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর "মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার"- এ অন্তর্ভুক্তির মাধ্যমে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য"- এর স্বীকৃতি লাভ করার অসামান্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে তার শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক সভা। সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক, হবিগঞ্জ, জনাব মনীষ চাকমা
22/11/2017
৩৩৩ এর মাধ্যমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাগরিক সেবা প্রদান
সকল নাগরিক তাদের মোবাইল হতে ৩৩৩ নম্বরে কল করলে কল সেন্টারে রিসিভ হবে এবং কল সেন্টার হতে নাগরিকগণ নিম্নোক্ত সেবাসমূহ পাবেনঃ
১। বিভিন্ন সামাজিক সমস্যা (ভেজাল দ্রব্য উৎপাদন ও বিক্রয়, বাল্যবিবাহ, যৌতুক, ইভ টিজিং, পরিবেশ দূষণ, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন, জুয়া,চোরাচালান, সরকারি গাছ/সম্পত্তি অবৈধ দখল বা চুরি ইত্যাদি) বিষয়ে তথ্য প্রদান ও প্রতিকার প্রাপ্তি।
২।জাতীয় তথ্য বাতায়নের কনটেন্ট (সরকারি সেবা, সেবার ফর্ম, পর্যটন আকর্ষণযুক্ত স্থানসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, ধর্মীয় ও আর্থিক প্রতিষ্ঠান, গ্রোথ সেন্টারসহ জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিস্তারিত তথ্য ) ।
৩। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাগরিক সেবা প্রদান বিষয়ক তথ্য, মতামত ও অভিযোগ জ্ঞাপন এবং
৪। দুর্যোগকালীন তথ্য সহায়তা গ্রহণ।
তাই যে কোন সামাজিক সমস্যার প্রতিকারে, নাগরিক সেবার জন্য, দুর্যোগকালীন তথ্য সহায়তা অথবা জাতীয় তথ্য বাতায়নের যে কোন তথ্যের জন্য দেরী না করে কল করুন “৩৩৩” নাম্বারে, ভূমিকা রাখুন মাননীয় প্রধানমন্ত্রীর "ভিশন-২০২১" বাস্তবায়ন ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে.. ...
সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল করে দোকান স্থাপনা করায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় নবীগঞ্জ উপজেলার,ইনাতপুর ইউনিয়ন ও রিফাতপুর ইউনিয়নে।
15/08/2017
15 August 2017
14/08/2017
https://m.facebook.com/story.php?story_fbid=10155660598658734&id=819133733
দৈনিক হবিগঞ্জ সমাচার - The Daily Habiganj Samachar -14 Aug 2017 মহাসড়কের পাশে গরুর হাট বাসানো যাবেনা ॥ স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়ে হোটেল রেস্টুরেন্ট ঝোপ-ঝাড়ে অশালীন ভাবে চলাফেরা করতে দেয়া হবে না
11/08/2017
বিয়াম ল্যাবরেটরি স্কুলে রোটারি ক্লাব হবিগঞ্জ খোয়াই আয়োজিত বৃক্ষ রোপন-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মনীষ চাকমা মহোদয়। আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, হবিগঞ্জ মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়সহ হবিগঞ্জ জেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সোনালু, কৃষ্ণচূড়া, বেলীসহ বিভিন্ন দেশজ বৃক্ষ ও ফুলের গাছ রোপন করা হয়।
যেখানে সেখানে পশু কোরবানী নয়। সরকার কর্তৃক নির্ধারিত স্থানে পশু কোরবানী করুন। আপনার পরিবেশ সুস্থ ও সুন্দর রাখুন।
08/08/2017
শুভ জন্মাষ্টমী ২০১৭ উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যদের সাথে জেলা প্রশাসক, হবিগঞ্জ জনাব মনীষ চাকমা মহোদয় এক প্রস্তুতিমূলক সভায় মিলিত হন। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়গন উপস্থিত ছিলেন। জন্মাষ্টমীর অনুষ্ঠানটিকে কিভাবে আরো সুন্দর ও বর্ণীল করা যায় এ ব্যাপারে সভায় আলোচনা হয়।