Bangladesh Scouts,Habiganj District Rover

Call Directions

Bangladesh Scouts,Habiganj District Rover বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর অফিসিয়াল পেইজ।

🌍 **সীমানা পেরিয়ে, তরঙ্গে তরঙ্গে—একসাথে বিশ্ব স্কাউটিংয়ের পথে! ⚜️**ভৌগোলিক দূরত্ব আর কোনো বাধা নয়! রেডিও তরঙ্গ ও আধুনিক ...
13/10/2026

🌍 **সীমানা পেরিয়ে, তরঙ্গে তরঙ্গে—একসাথে বিশ্ব স্কাউটিংয়ের পথে! ⚜️**

ভৌগোলিক দূরত্ব আর কোনো বাধা নয়! রেডিও তরঙ্গ ও আধুনিক প্রযুক্তির হাত ধরে বিশ্বের নানা প্রান্তের স্কাউটদের সঙ্গে বন্ধুত্ব, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন কিছু শেখার এক অনন্য সুযোগ নিয়ে ফিরে এসেছে **JOTA-JOTI 2026**।

এই বিশ্বজনীন স্কাউটিং অভিযানে অংশ নিতে বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের পরিচালনায় বৃন্দাবন সরকারি কলেজে আয়োজিত হতে যাচ্ছে **৬৯তম জোটা (JOTA) ও ৩০তম জোটি (JOTI)**।

📅 **তারিখ:** ১৭ অক্টোবর ২০২৬, শনিবার
🕘 **রিপোর্টিং সময়:** সকাল ৯:০০টা
📍 **স্থান:** বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
💳 **রেজিস্ট্রেশন ফি:** ১৫০ টাকা (একশত পঞ্চাশ টাকা মাত্র)

📝 **রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন:**
🔗 https://tinyurl.com/4f546z5z

এটি কেবল একটি অনুষ্ঠান নয়; এটি বিশ্বকে জানার, নতুন বন্ধুত্ব গড়ার এবং প্রযুক্তির মাধ্যমে বিশ্ব স্কাউটিং পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা।

**তুমি কি প্রস্তুত বিশ্ব স্কাউটিংয়ের এই অভিযাত্রায় শামিল হতে?**
চলো, প্রযুক্তির সেতুবন্ধনে যুক্ত হই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্কাউটদের সঙ্গে, ভাগ করে নিই আমাদের অভিজ্ঞতা এবং ছড়িয়ে দিই স্কাউটিংয়ের আদর্শ!

**প্রচারে:**
পি.আর.এম টাস্কফোর্স
বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার

Congratulations and Best wishes to our new RSL Sir and Ma'am.The 413th Rover Scout Unit Leader Basic Course 2026 . has c...
17/08/2026

Congratulations and Best wishes to our new RSL Sir and Ma'am.
The 413th Rover Scout Unit Leader Basic Course 2026 . has concluded under the Management of the Bangladesh Scouts, Rover Region .
Organized by: Bangladesh Scouts, Habiganj District Rover.
Date: 12–16 August 2026.

হবিগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে  ৪১৩ তম রোভার স্কাউট ইউনিট  লিডার বেসিক কোর্স।  কোর্স  বাস্তবায়ন ক...
04/08/2026

হবিগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১৩ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। কোর্স বাস্তবায়ন করার লক্ষ্যে সম্মানিত প্রশিক্ষক বৃন্দের সাথে পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্মানিত সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব আবুল খায়ের সরকার স্যার।

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর নির্বাহী কমিটির সভা ও জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬। এতে উপস্থিত ছিলেন, জনাব ড...
09/06/2026

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর নির্বাহী কমিটির সভা ও জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬। এতে উপস্থিত ছিলেন, জনাব ড. জি. এম. সরফরাজ, জেলা প্রশাসক,হবিগঞ্জ ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার। উপস্থিত সভ্যবৃন্দের প্রতি হবিগঞ্জ জেলা রোভার এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

জেলা নির্বাহী কমিটির সিনিয়র রোভার মেট প্রতিনিধি ওয়ার্কশপ। উক্ত ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর  নির্বা...
19/05/2026

জেলা নির্বাহী কমিটির সিনিয়র রোভার মেট প্রতিনিধি ওয়ার্কশপ। উক্ত ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর নির্বাহী কমিটির সিনিয়র রোভার মেট প্রতিনিধি , রোভার মোজাম্মেল হোসেন রনি সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করবেন।
আয়োজনে : বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল।
স্থান : রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুর।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবাইকে একটা সুখবর দিতে যাচ্ছি।Mr Beast আয়োজিত Beast Game Season 3 তে পার...
25/04/2026

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।

আজকে সবাইকে একটা সুখবর দিতে যাচ্ছি।

Mr Beast আয়োজিত Beast Game Season 3 তে পার্টিসিপেট করার জন্য বাংলাদেশ থেকে Finalist হিসেবে " হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট, কাজী মোবারক হোসেন (সাদী)" সিলেক্টেড হয়েছে সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের ২য় বর্ষে অধ্যয়নত

এই show টি একই সাথে USA, UK, Italy, France, Saudi Arabia প্রভৃতি দেশে শ্যুট করা হবে।

ইতোমধ্যে US Embassy তে B1/B2 ভিসার জন্য ইন্টারভিউ দিয়ে এসেছে। কিন্তু শেষ মুহূর্তে আপনাদের থেকে একটা ফাইনাল পুশ প্রয়োজন।

কারণ বাংলাদেশ থেকে ৩ জনকে finalist করা হয়েছে, তবে শেষ পর্যন্ত কেবল একজনই পার্টিসিপেট করতে পারবে। এবং সেটি সকল বাংলাদেশিদের ভোটের মাধ্যমে নির্ধারিত করা হবে।

তাই কাজী মোবারক হোসেন (সাদী) সকলের কাছে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করছে।

ভোট দেওয়া লিংক :
https://beastgames.votenow.tv/

অনুগ্রহ করে লিংকে ক্লিক করে ভোট দিবেন এবং সম্ভব হলে পোস্টটি শেয়ার করে তার পাশে দাঁড়াবেন ।

ভোট দেওয়া শেষ সময় আগামী ১লা মে ২০২৬ পর্যন্ত।

আমরা তার সাফল্য কামনা করি।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।

ধন্যবাদান্তে,
মোজাম্মেল হোসেন রনি,
সিনিয়র রোভার মেট, হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ও সিনিয়র রোভার মেট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার।

"নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার" — এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আজ সফলভাবে উদযাপিত হলো 'বাংলাদেশ স্কাউটস দিবস' ২০২...
08/04/2026

"নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার" — এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আজ সফলভাবে উদযাপিত হলো 'বাংলাদেশ স্কাউটস দিবস' ২০২৬। ⚜️
বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের আয়োজনে বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে দিনটি ছিল অত্যন্ত আনন্দময়। বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করায় সম্মানিত লিডারবৃন্দ এবং উৎসাহী রোভারদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🤝
আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টাই স্কাউটিংয়ের সেবার মানসকে আরও সুদৃঢ় করবে। আগামীর পথে আমাদের এই ঐক্য অটুট থাকুক। 🇧🇩⚜️

দাওয়াত পত্রআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আগামীকাল ৮ই এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য কর্...
07/04/2026

দাওয়াত পত্র

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আগামীকাল ৮ই এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে থাকবে আনন্দ শোভাযাত্রা,বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ।
🕛 সময় : সকাল ১২:০০ ঘটিকায়।
📍 স্থান: বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।

আপনার সম্মানিত উপস্থিতি আমাদের আয়োজনকে সফল ও সার্থক করে তুলবে—এই প্রত্যাশা রইল।

অতএব, আপনাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রয়োজনে যোগাযোগ :
১, মোজাম্মেল হোসেন রনি ,
সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার।
01771-710605

২, রিয়াজুল আহমেদ রবিন
সিনিয়র রোভার মেট, বৃন্দাবন সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। +880 1738-333704

ধন্যবাদান্তে,
রনজিৎ কুমার দাস, সম্পাদক,
বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার।

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ সম্পাদক, জনাব রণজিৎ কুমার দাস  মহোদয়ের শুভ জন্মদিন আজ...
06/04/2026

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ সম্পাদক, জনাব রণজিৎ কুমার দাস মহোদয়ের শুভ জন্মদিন আজ।
একজন স্কাউট হিসেবে তিনি সবসময় সেবার ব্রত নিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। জেলা রোভারের বিভিন্ন কার্যক্রমকে গতিশীল করতে এবং তরুণ সমাজকে স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত করতে তার ভূমিকা অনস্বীকার্য। তার সুচিন্তিত নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের রোভার স্কাউটদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস।
আজকের এই বিশেষ দিনে হবিগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে তাকে জানাই স্কাউটিং অনিঃশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা দোয়া করি, মহান আল্লাহ তায়ালা তাকে দীর্ঘায়ু দান করুন এবং সুস্থতার সাথে দেশ ও জাতির সেবায় আরও বড় ভূমিকা রাখার তৌফিক দান করুন। তার আগামীর পথচলা হোক আরও আনন্দময় এবং সাফল্যমন্ডিত।
শুভ জন্মদিন! 🎉✨

রক্তে ভেজা বাংলার মাটি, শহীদের আত্মদানে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। 🇧🇩যাঁদের ত্যাগের...
26/03/2026

রক্তে ভেজা বাংলার মাটি, শহীদের আত্মদানে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। 🇧🇩
যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা, সেই বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান স্বাধীনতা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা।
আসুন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলি। ⚜️❤️

Address

Habiganj

Telephone

+8801712683899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts,Habiganj District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share