National Children's Task Force - NCTF Joypurhat

Directions Website Contact the organization

National Children's Task Force - NCTF Joypurhat NCTF(NATIONAL CHILDREN TASK FORCE)
TOTALLY DIRECTED BY CHILDREN. THIS ORGANIZATION STAYING 64 DISTRIT NCTF works for child rights and child protection.

National Children’s Task Force (NCTF), is a national children’s organization which has been working in all 64 districts in Bangladesh through the Integrated Development Approach since 2003. The NCTF was established primarily to monitor the implementation of the National Plan of Action, adopted in 2002-2006, against sexual abuse and exploitation of children including trafficking.[1] It has expanded its role to monitor other child rights issues, and raise concerns to hold duty bearers accountable as well as continue to create space for participation of children in decision making. It has reached all the districts of Bangladesh and has a district committee in all the districts. All this committees are directed by the children. Its aim is to establish child rights in Bangladesh. Children from 12 years to 18 years are eligible to be members of NCTF. NCTF has ensured equal number of boys and girls and representation from all groups of children irrespective of their backgrounds and socio-economic context. At present, NCTF is the only nation-wide children’s organization consisting of approximately 38,000+ members. NCTF have been involved in initiating child-led advocacy both at local and national levels. At district levels, NCTF members have been organizing public hearings and dialogue session with duty bearers to discuss child rights issues and instill the mechanism for accountability. NCTF has initiated evidence-based advocacy at national level to influence policies through Child Parliament. Over the years, NCTF have gained remarkable support from the government including the Bangladesh Shishu Academy (BSA), which provides office space and support for housing NCTF secretariat in all 64 districts. Also Save the Children and Plan International give technical support to NCTF. NCTF has 256 trained Child Researchers, 128 trained Child Journalists, and 84 trained Child Facilitators from 64 Districts. http://en.wikipedia.org/wiki/National_Children%27s_Task_Force_%28NCTF%29

শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহের শুভ সূচনা — আজ ৬ অক্টোবর সকাল ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত জয়পুরহাট জেলা প্রশাসক মহোদয়ে...
07/10/2026

শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহের শুভ সূচনা — আজ ৬ অক্টোবর সকাল ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত জয়পুরহাট জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো উদ্বোধনী আলোচনা সভা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অনুষ্ঠানে যুক্ত হয়ে জয়পুরহাট জেলার NCTF সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার জেলা প্রশাসন।
সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

NCTF জয়পুরহাট বিশ্বাস করে— প্রতিটি শিশুই স্বপ্ন দেখার অধিকার রাখে, প্রতিটি শিশুই নিরাপদ শৈশবের দাবিদার। শিশু সপ্তাহের এই সূচনা আমাদের দায়িত্ববোধকে আরও শক্তিশালী করেছে।

আসুন, আমরা সবাই মিলে শিশুদের জন্য গড়ে তুলি একটি সুন্দর, নিরাপদ ও অধিকারসম্মত বাংলাদেশ।

আমরা এনসিটিএফ,জয়পুরহাট। খুবই তারাতারি দেখা হচ্ছে আপনাদের  স্কুলে। আপনাদের স্কুলেও গঠন হবে এনসিটিএফ স্কুল কমিটি। তাই সবাই...
28/09/2026

আমরা এনসিটিএফ,জয়পুরহাট। খুবই তারাতারি দেখা হচ্ছে আপনাদের স্কুলে। আপনাদের স্কুলেও গঠন হবে এনসিটিএফ স্কুল কমিটি। তাই সবাই প্রস্তুত থাকুন। দেখা হবে ,কথা হবে ,গল্প হবে।

আমরা জয়পুরহাটের শিশুদের সমস্যা তুলে ধরতে চাই। শিশুর কোন সমস্যা না থাক আমাদের জয়পুরহাটে।

বিষয় :৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জয়পুরহাট এর শিশু ওয়ার্ড পরিদর্শন।গত ১৪/০৯/১০২৬ খ্রিস্টাব্দ ৪০০ শয্যা বিশিষ্ট ...
16/09/2026

বিষয় :৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জয়পুরহাট এর শিশু ওয়ার্ড পরিদর্শন।

গত ১৪/০৯/১০২৬ খ্রিস্টাব্দ ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জয়পরহাট পরিদর্শন করি। সেখানে আমরা গিয়ে জানতে পারি অধিকাংশ রোগী তাদের চাহিদা মতো সেবা পাচ্ছে। আমরা শিশু ওয়ার্ডে শিশুদের অভিভাবক বৃন্দদের সাথে কথা বলি। তারা জানান তারা পর্যাপ্ত শয্যা সেবা পাচ্ছেন না। তারা আরও জানান তারা টিকিট কক্ষের নির্দিষ্ট স্থান খুঁজে পাচ্ছে না। এর ফলে তাদের চিকিৎসা সেবা পেতে দেরি হচ্ছে। এর পাশাপাশি তারা জানান যে, অপরিচ্ছন্ন টয়লেট থাকায় ব্যবহার করতে অসুবিধা হয়। এছাড়া তাদের সার্বিক মতামতের ভিত্তিতে আমরা বুঝলাম অন্য কোনো বিষয়ে তাদের কোন অভিযোগ নেই।তারা শিশুর চিকিৎসা সেবা চাচ্ছেন।
তাদের চিকিৎসা বিষয়ে কোন অভিযোগ নেই।

পরোবর্তিতে আমরা সিভিল সার্জন স্যার এর সাথে কথা বলে বিষয় গুলো সমাধান করার চেষ্টা করি।

ধন্যবাদ ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাট এর তত্তাবধাওয়ক স্যার কে।

২০ আগস্ট ২০২৬, রোজ: বৃহস্পতিবার, এনসিটিএফ জয়পুরহাট জেলার আয়োজনে ও রফিক ট্রেডার্স এর সার্বিক সহযোগিতায়, জয়পুরহাট সদর ...
21/08/2026

২০ আগস্ট ২০২৬, রোজ: বৃহস্পতিবার, এনসিটিএফ জয়পুরহাট জেলার আয়োজনে ও রফিক ট্রেডার্স এর সার্বিক সহযোগিতায়, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয় "শিশু ও যুব নেতৃত্বে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন ২০২৬।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিক ট্রেডার্স এর প্রোপাইটর আফসানা ফেরদৌস, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম, জয়পুরহাট জেলার সুযোগ্য ডেন্টাল সার্জন ডক্টর শামীম আল মাহমুদ, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ এনসিটিএফ জয়পুরহাট জেলার সকল কমিটি মেম্বার। এ সময় প্রায় ২৫০ শিশু ও যুবকের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনামূলক বক্তব্য প্রদান এবং এনসিটিএফ কে সহযোগিতা করার ও এগিয়ে নেয়ার আশ্বাস ব্যক্ত করেন অতিথিগণ। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এর পাশাপাশি ফাস্ট, সেকেন্ড, থার্ড কে বিশেষ পুরস্কার সহ ফটোগ্রাফি কনটেস্ট এর সেরা ১০ ও ড্রয়িং কনটেস্ট এর সেরা ১০ কে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন আল তাহমিদ রেজা, সভাপতি এনসিটিএফ জয়পুরহাট ও রিজিওনাল রিপ্রেসেন্টেটিভ ব্রহ্মপুত্র রিজন। অনুষ্ঠানে এনসিটিএফ জয়পুরহাটের নবনির্বাচিত সহ-সভাপতি আকসা শারলীজ শৈলীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিটিএফ জয়পুরহাট এর শিশু সংসদ সদস্য আলদ্বীন চৌধুরী তুর্য। দিনশেষে অত্যন্ত চমৎকার ও সুন্দর এই অনুষ্ঠানটি সফলভাবে শেষ করা হয় অনুষ্ঠানে শিশু না অংশ গ্রহণ করে অনেক উৎসাহী হয়।তারা অনেকে আমাদের সাথে যুক্ত হতে উৎসাহীত হন।

National Children's Task Force, Bangladesh
Joypurhat Sadar Thana High School
মেসার্স রফিক ট্রেডার্স

আসসালামু আলাইকুম। আমরা এনসিটিএফ,জয়পুরহাট।আগামী বৃহস্পতিবার ,২০ তারিখ । জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে শিশু ও যুব নেতৃ...
17/08/2026

আসসালামু আলাইকুম।

আমরা এনসিটিএফ,জয়পুরহাট।

আগামী বৃহস্পতিবার ,২০ তারিখ । জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে শিশু ও যুব নেতৃত্বে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হবে।

এই ক্যাম্পেইন কে উপলক্ষ করে আমরা দুইটি প্রতিযোগিতা রখেছি।

প্রতিযোগিতা গুলো হলো :

১. প্রাকৃতিক ছবি অঙ্কন। ( অঙ্কনকৃত ছবির ফোটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে। তার সাথে আপনার নাম,নাম্বার, ক্লাস ,স্কুল দিয়ে সবমিট করে দিলেই আপনার অঙ্কনকৃত ছবি আমরা ভেরিফাই করে জানিয়ে দেওয়া হবে।

প্রথম ১০ জনের জন্য পুরুষ্কার এর ব্যবস্থা রয়েছে।

২. ফোন এর মাধ্যমে প্রাকৃতিক ছবি। ( সেই ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে। আপনাদের নাম ,নাম্বার , ক্লাস , স্কুল দিয়ে সবমিট করে দিলেই আপনার দেওয়া ছবি ভেরিফাই করে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

প্রথম ১০ জনের জন্য পুরুষ্কার এর ব্যবস্থা রয়েছে।

যে হোয়াটসঅ্যাপ নাম্বার এ সাবমিট করবেন : ০১৩২৮৯৪১৭১৭

সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করতে পারবে।

আমাদের ভিতর অনেকেই জানে না যে এনসিটিএফ কী? তো চলেন এক নজরে জেনে আসি এনসিটিএফ সম্পর্কে !!এনসিটিএফ (NCTF - National Childr...
30/07/2026

আমাদের ভিতর অনেকেই জানে না যে এনসিটিএফ কী?
তো চলেন এক নজরে জেনে আসি এনসিটিএফ সম্পর্কে

!!এনসিটিএফ (NCTF - National Children's Task Force) হলো শিশুদের দ্বারা গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত একটি জাতীয় শিশু সংগঠন!!

এর মূল কাজ হলো শিশুদের অধিকার রক্ষা, নির্যাতন ও শোষণ রোধ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা।

১২ থেকে ১৮ বছর বয়সী শিশুরা এর সদস্য হয়।এনসিটিএফ-এর কাজ
অধিকার তদারকি: শিশুর অধিকার সনদ ও জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যবেক্ষণ করা।
সচেতনতা বৃদ্ধি: বাল্যবিবাহ, শিশুশ্রম ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পেইন পরিচালনা করা।
মতামত প্রকাশ: নীতিনির্ধারণী পর্যায়ে শিশুদের কথা ও মতামত তুলে ধরার সুযোগ তৈরি করা।

কমিটির গঠন ও সদস্যপদ

সদস্য বয়স: ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুরা সাধারণ সদস্য হতে পারে।

সমতা: প্রতিটি কমিটিতে সমসংখ্যক ছেলে ও মেয়ে সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

অন্তর্ভুক্তি: বিভিন্ন আর্থ-সামাজিক ও পিছিয়ে থাকা পটভূমির শিশুদের এতে রাখা হয়।

কমিটির কাঠামোএনসিটিএফ তৃণমূল থেকে জাতীয় পর্যন্ত বিভিন্ন স্তরে বিন্যস্ত:

কেন্দ্রীয় কমিটি: জাতীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করে।

জেলা কমিটি: দেশের ৬৪ জেলায় সাধারণ সভার মাধ্যমে শিশুদের ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি তৈরি করা হয়।

উপজেলা/ইউনিয়ন কমিটি: স্থানীয় ও তৃণমূল স্তরের শিশুদের নিয়ে গঠিত হয়।

নিচে কিছু কাছের প্রতিছবি

Demanding Justice for Ramisha: Protect Every Child's Future  National Children's Task Force (NCTF) has issued an officia...
22/05/2026

Demanding Justice for Ramisha: Protect Every Child's Future
National Children's Task Force (NCTF) has issued an official statement strongly condemning the brutal r**e and murder of 8 year old Ramisha Akter in Dhaka. This horrific incident is not just a crime, it is a severe blow to humanity and a painful reminder of how vulnerable our children are in society. We stand in absolute solidarity with the grieving family during this incredibly dark time.

রামিছা হত্যার বিচার চাই: প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করুন।
ঢাকার আট বছর বয়সী শিশু রামিছা আক্তারের নির্মম ধর্ষণ ও ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক এবং তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ)। এই আচরণ মানবতার ওপর চরম আঘাত এবং আমাদের সমাজে শিশুদের অরক্ষিত অবস্থার এক বিপর্যয়কর বাস্তবতাকে মনে করিয়ে দেয়। এই কঠিন সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে জয়পুরহাট :জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সী এক শি...
22/05/2026

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
জয়পুরহাট :

জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে।
অভিযুক্ত সৎ বাবা লিটনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা পাশের একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ৭/৮ দিন আগে সকালে মা কাজে চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ১৮ মে (সোমবার) সৎ বাবা আবারও ঘরে ঢুকলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলে।

ভুক্তভোগীর মা জানান, লিটন মাদকাসক্ত এবং ঘটনার প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন "সামাজিক সম্মান" ও "মামলার খরচ"-এর ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে হাসপাতালে যেতে বাধা দেয়।
অবশেষে বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান,

খবর পেয়ে তারা, হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত লিটন বর্তমানে থানায় আটক রয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

তাসনিম মোহাম্মদ রুদ্র
শিশু সাংবাদিক এনসিটিএফ
জয়পুরহাট

20/05/2026

কেন দেশ আজ নিরব?
আজকের নীরবতা, আগামীর ভয়ংকর বাস্তবতা!
#শিশু_সুরক্ষা #নিরাপদ_শৈশব #শিশু_অধিকার #শিশুর_আর্তনাদ

শুভ নববর্ষ! এমন রঙিন দিন শিশুদের জীবনে বারবার ফিরে আসুক।শিশুদের গালে লাল রঙ দিয়ে খুব সুন্দর করে "শুভ নববর্ষ" লেখা হচ্ছে।...
14/04/2026

শুভ নববর্ষ! এমন রঙিন দিন শিশুদের জীবনে বারবার ফিরে আসুক।

শিশুদের গালে লাল রঙ দিয়ে খুব সুন্দর করে "শুভ নববর্ষ" লেখা হচ্ছে। সাথে আছে একটি ছোট্ট নীল নকশা, যা দেখতে খুব মিষ্টি লাগছে। শিশুরা খুব শান্ত হয়ে বসে আছে যাতে তার গালে নকশাটি নিখুঁত হয়। তার চোখ-মুখ বলে দিচ্ছে সে আজকের এই বিশেষ দিনটি খুব উপভোগ করছে। এই চমৎকার ছবি গুলোতে আমরা দেখছি ছোট শিশুদের পহেলা বৈশাখের উৎসবে সেজেগুজে এসেছে। নববর্ষের এই দিনটি শিশুদের জন্য আনন্দ আর রঙের এক মিলনমেলা।

আয়োজনে :
জয়পুরহাট জেলা এনসিটিএফ।

অনেক অনেক ধন্যবাদ আমাদের বিগত কমিটির Amina Islam Rozaআপুকে। আমাদের প্রোগ্রাম টি সফল করতে সর্বোচ্চ সাহায্য করার জন্য। ধন্যবাদ।
তাসনিম মোহাম্মদ রুদ্র
শিশু সাংবাদিক এনসিটিএফ
জয়পুরহাট

Address

Upazilla Parishad
Jaipur Hat
5900

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force - NCTF Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force - NCTF Joypurhat:

Shortcuts

Share