26/02/2026
মরহুম মিজবাহ উল সিফাত, Passion for People এর একজন Founding Member, তার জন্য দোয়া ও সদকার উদ্দেশ্যে একটি মাদরাসায় ইফতার করানোর উদ্যোগ গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
পাশাপাশি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে যা প্রত্যেক বছর আমাদের প্রতিষ্ঠান কর্তৃক করা হয়ে থাকে।
আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পারি ততটুকু অর্থ সংগ্রহের চেষ্টা করি। সকলের সহযোগিতা কামনা করছি।
➡️বিকাশ /নগদ :01645290545
( Send Money)
➡️রকেট :01923055284(Send Money)
➡️Brac Bank :
4777920801778996
➡️Dutch Bangla :1561070012435
একাউন্ট নাম :সাকলাইন মোস্তাক মেরাজ
06/08/2025
🎉 ৫ বছর "প্যাশন ফর পিপল" 🎉
আজ আমাদের মানবিক সংগঠন "প্যাশন ফর পিপল"-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
২০২০ সালের ৬ই আগস্ট শুরু হয়েছিলো আমাদের যাত্রা—ভালোবাসা, সহানুভূতি আর দায়িত্ববোধকে হৃদয়ে ধারণ করে।
এই পাঁচ বছরে আমরা পাশে দাঁড়িয়েছি ৩ হাজারের ও বেশি মানুষ-এর, ছুঁয়ে গেছি হাজারো হৃদয়।
এই পথচলায় যারা আমাদের পাশে ছিলেন, আস্থা রেখেছেন, ভালোবেসেছেন—
আপনাদের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আমরা স্বপ্ন দেখি একটি মানবিক, সহমর্মী সমাজের—
যেখানে কেউ একা থাকে না।
আগামী দিনগুলোতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সাথেই থাকুন। কারণ পরিবর্তন একা নয়, একসাথে সম্ভব।
14/06/2025
প্রেস রিলিজ :-
"প্যাশন ফর পিপল" এর উপদেষ্টা কমিটি প্রকাশ!
সমাজসেবার নিরব শক্তি হিসেবে যারা পাশে থাকেন ছায়ার মতো—তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা।
স্বেচ্ছাসেবী সংগঠন 'প্যাশন ফর পিপল' এগিয়ে যাবে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায়। 🌿✨
12/06/2025
প্রেস রিলিজ:
প্যাশন ফর পিপল
পরিচালনা কমিটি অনুমোদন
মেয়াদ: জুন২০২৫ – মে ২০২৬
জনসেবামূলক সংগঠন “প্যাশন ফর পিপল”এর উপদেষ্টা পরিষদ আগামী ১ বছরের জন্য নতুন পরিচালনা কমিটি অনুমোদন করেছে। সকল সদস্যের সম্মতিক্রমে গঠিত এই কমিটি আগামী ১ বছর সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে।
10/10/2024
আসসালামু আলাইকুম।
পার্শ্ববর্তী জেলা শেরপুর এর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সামান্য প্রচেষ্টা Passion for People-PP এর।
ধন্যবাদ সকলকে প্যাশন ফর পিপলের পাশে থাকার জন্য❤️
06/10/2024
আশা করি সকলে আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুর এর বন্যা পরিস্থিতি সম্পর্কে জেনেছেন। উত্তরবঙ্গের বন্যা বরাবরের মতোই সবাই এভয়েড করতেসে। কিছুদিন আগে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীর বন্যার সময় মানুষ যেভাবে সাড়া প্রদান করেছে আমাদের এইদিকে তেমন কারোর সাড়া পাচ্ছিনা। আমাদের পার্শ্ববর্তী জেলা দায়িত্বও আমাদেরই বেশি। আমাদের উপর তাদের আশাও বেশি হক ও বেশি।
বিগত বন্যাত যে ফান্ডিং হয়েছিলো তার এক টাকাও আমরা খরচ করি নাই। কারণ সারা বাংলাদেশ থেকেই তখন সেখানে সব ধরনের সাহায্য পাঠানো চলমান ছিলো। তাই আমরা আর পাঠাইনি। আমরা চাচ্ছি এইটা একটু বৃদ্ধি করে কাল না পরের দিন টাকা টা কোন বিশ্বস্ত হাতে হস্তান্তর করবো আমাদের শেরপুর এর বন্যা কবলিত ভাই বোন দের জন্য। আশা করি সকলে এর সাথে একমত হবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন 💕
ধন্যবাদ
বিকাশ/নগদ: 01739249898 (send money)
22/08/2024
আজকে আমাদের দেশের বিভিন্ন জেলায় নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলা গুলোতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।
আমাদের উচিত সকলে মিলে আমাদের ভাই বোন দের পাশে দাঁড়ানো। আজকে পাশে না দাড়াতে পারলে আর কবে??
তাই আমরা Passion for People-PP আজকে এখন থেকে ফান্ড রাইজিং শুরু করছি সবাই সবার সাধ্য মতো এগিয়ে আসুন।
আমাদের সাথে থাকতে নিম্নোক্ত নম্বরে অনুদান পাঠান -
বিকাশ ০১৭১৪৫৬১৫৩৮
নগদ ০১৯২৩০৫৫২৮৪
রকেট ০১৯২৩০৫৫২৮৪