16/05/2025
আলহামদুলিল্লাহ 🤲 পাইলটের দক্ষতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯ যাত্রী। কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট- বিজি ৪৩৬ উড্ডয়নের সময় উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে। চাকা ছাড়াই উড়োজাহাজটি ঢাকায় চলে আসে।
দুপুর আড়াইটায় বিমানটি নিরাপদভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
