এসএসসি/দাখিল-২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোআ ও শুভকামনা
মর্তুজা পাহলোয়ান স্মৃতি ফাউন্ডেশন
একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈত?
13/04/2026
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনায় পূর্ণতা পাক প্রতিটি বাঙ্গালী প্রাণ। বাংলার চিরায়ত উৎসবের নতুন বছর নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। শুভ বাংলা নববর্ষ-১৪৩৩
াজ_ও_মানবতার_কল্যাণে
ফাউন্ডেশনের উদ্যোগে এর দ্বিবার্ষিক প্রকাশনা “ শেকড় “ এর প্রথম সংখ্যা শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে । এ উপলক্ষে সকলের নিকট হতে লেখা ( ছোটগল্প, কবিতা, ছড়া, কৌতুক, রম্যরচনা), আলোকচিত্র, শিশু-কিশোরদের চিত্রকর্ম, সমাজ সংস্কারমূলক কার্যক্রমের ছবি ও লেখা আহ্বান করা যাচ্ছে।
লেখা পাঠানোর ঠিকানা- [email protected]
লেখা পাঠানোর সর্বশেষ তারিখঃ ২০ এপ্রিল, ২০২৬
াজ_ও_মানবতার_কল্যাণে
25/03/2026
বিনম্র শ্রদ্ধা…
াজ_ও_মানবতার_কল্যাণে
31/12/2025
May a society with proper education justice, equality, peace and harmony be established - this is our hope in the new year.
27/12/2025
ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২৭/১২/২০২৫ তারিখে জামিরন নেছা টেকনিক্যাল স্কুল, জাগরণী বাজার, পিয়ারপুর, জামালপুরে অনুষ্ঠিত হয়। সহায়তায় ছিল ইটাইল ইউনিয়ন শিক্ষা কল্যাণ ট্রাস্ট । এতে ইটাইল ইউনিয়নের ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। চূড়ান্ত ফলাফলে ৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। উত্তীর্ণদের অভিনন্দন । শীঘ্রই তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ।
াজ_ও_মানবতার_কল্যাণে
03/12/2025
নির্মম ! ধিকৃত!
কোথাও নেই মানবতা! মা কুকুরটির চিৎকারে যেন আকাশ ভারী হয়ে উঠছে । ছানাগুলো হত্যাকারীণীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
বনি ইসরাইলের প্রসিদ্ধ ঘটনা নিয়ে হাদিস _এক ব্যভিচারী নারী শুধু পিপাসার্ত একটি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেয়েছে আর একজন ইবাদতগোজার নারী শুধু বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামি হয়েছে!
ুন_মানবিক_মানুষ_হই
াজ_ও_মানবতার_কল্যাণে
16/10/2025
যদিও এবার পাসের হার, জিপিএ ৫ ব্যপকহারে কমেছে, তারপরও শিক্ষার গুণগত মান নিশ্চিত এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ছাত্র-ছাত্রীদের সঠিক মূল্যায়ন জরুরি । গত বছর লক্ষাধিক জিপিএ ৫ পেলেও দেখা গেছে উপযুক্ত শিক্ষার্থী না পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রচুর আসন ফাঁকা ছিল। যারা ফলাফল ভালো করতে পারনি, তারা চেষ্টা করলে অবশ্যই ভালো করতে পারবে। এজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া জরুরি । মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলই একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ নির্ধারণ করে দেয় ।
াজ_ও_মানবতার_কল্যাণে
05/10/2025
সকল শিক্ষকগণের প্রতি বিনম্র শ্রদ্ধা…
াজ_ও_মানবতার_কল্যাণে
03/10/2025
রূহিলী চরপাড়া, সদর, জামালপুরের কৃতি সন্তান ও প্রতিশ্রুতিশীল কবি, গীতিকার, গল্পকার জনার রফিকুল ইসলাম তাহের এর প্রথম কাব্যগ্রন্থ “ জীবনের জয়গান “ প্রকাশিত হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ্য থেকে কবিকে শুভেচ্ছা ও অভিনন্দন । কাব্যগ্রন্থটির ভুমিকা লিখেছেন এলাকার আরেক কৃতি সন্তান অতিরিক্ত সচিব জনাব মোঃ হাবিবুর রহমান।
কাব্যগ্রন্থটিতে মোট ৭২ টি কবিতা রয়েছে, প্রকাশিত হয়েছে আদিগন্ত প্রকাশন হতে। আসছে একুশে বইমেলায় কবির একাধিক গ্রন্থ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
কবির এ প্রয়াস পাঠকের তৃষ্ণা মেটাতে এবং নতুন নতুন পাঠক ও লেখক সৃষ্টিতে ভূমিকা রাখবে, এই আমাদের প্রত্যাশা ।
াজ_ও_মানবতার_কল্যাণে
যার স্মৃতিকে ধারণ করে আমাদের যাত্রা শুরু সেই মতিয়র রহমান পাহলোয়ান (মর্তুজা পাহলোয়ান) এর আজ ১৯ তম মৃত্যুবার্ষিকী। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোআ ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করূন।
াজ_ও_মানবতার_কল্যাণে
20/08/2025
অনুপ্রেরণা…
বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—
“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।
আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম।”
কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন—
“তোমার গর্বিত হওয়ার কারণ কী?”
জবাবে ছেলেটি বলল—
“কমলাপুর রেলস্টেশনের পাশে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান, আমি তখন খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝির কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম।
মায়ের একার রোজগারে সংসার চলত না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণিতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই।
আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।
আজ আর আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম—‘মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে।’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি তো আর নেই।
তবুও আমার একটাই পরিচয়—আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না।”
কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি।
াজ_ও_মানবতার_কল্যাণে
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
রূহিলী চরপাড়া, পিয়ারপুর, সদর, জামালপুর।
Jamalpur Sadar Upazila
2205
