তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক 🌙
Promoting Human Prosperity-PHP
Promoting Human Prosperity (PHP) is a charity organization run by some young and enthusiastic members lived inside and outside of Bangladesh.
13/03/2026
৩৫০+ পরিবারের মাঝে এবারের অসহায় প্রতিবেশীর জন্য ঈদ বাজার ও ঈদের খুশি পোঁছে যাবে, ইনশাআল্লাহ!
13/03/2026
20/02/2026
#ফ্রি #মক্তব
আলহামদুলিল্লাহ!
অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি, বরাবরের মতো নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ভাই পবিত্র রমজান মাসকে সামনে রেখে স্বতঃস্ফূর্ত Promoting Human Prosperity (PHP)-কে অবহিত করেছেন যে, এলাকার যেসব শিশু নানাবিধ কারণে আরবি ও কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে—তাদের জন্য তিনি ৬ মাস মেয়াদি একটি #ফ্রি #মক্তব (কুরআন শিক্ষা) পরিচালনার সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে ইচ্ছুক।
তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন, পিএইচপি যেন অন্যান্য বারের মতো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে শিশুদের জন্য এই কুরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করে।
আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল হতে কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, এই সম্মানিত ভাই বিগত কয়েক বছর যাবৎ পিএইচপি’র মাধ্যমে এলাকার শিশুদের জন্য ফ্রি মক্তব স্পন্সর করে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আসুন, আমরা সবাই আল্লাহর দরবারে তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করি—আল্লাহ তাআলা যেন তাঁর এই সদকায়ে জারিয়াকে কবুল করেন, তাঁর রিজিক, ইজ্জত ও বরকত বৃদ্ধি করেন এবং তাঁকে ও তাঁর পরিবারকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। আমিন 🤲
স্থানঃ খড়খড়িয়া চৌরাস্তা নূর-এ-এলাহি জামে মসজিদ, নান্দিনা, জামালপুর।
28/03/2025
পিএইচপি'র ❝অসহায় প্রতিবেশীর জন্য ঈদ বাজার❞ প্রোগ্রাম আগামী ৩০ মার্চ (২৯ রোজা) রোজ রবিবার দুপুর ২টায় শুরু হবে ইনশাআল্লাহ।
সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
াজার #পিএইচপি
26/03/2025
অসহায় প্রতিবেশীর জন্য ঈদ বাজার আপডেট-০১
সম্মানিত দাতাদের পাঠানো "অসহায় প্রতিবেশীর জন্য ঈদ বাজার" উপহার পৌঁছে দিতে Promoting Human Prosperity (PHP)'র স্বেচ্ছাসেবকগণ বাজার যাচাই-বাছাই করে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি ক্রয় করে সংগ্রহ করছে। প্রাথমিক সংগ্রহ চাল, আলু, পিয়াজ, তেল ও নুডলস। ধারাবাহিকভাবে বাকি আইটেমগুলোও ক্রয় করা হবে।
To deliver the "Eid Bazaar for Helpless Neighbors" gifts sent by respected donors, PHP volunteers are scouring the market and purchasing the best items at fair prices. The initial collection are rice, potatoes, onions, oil and noodles. The remaining items will be purchased sequentially.
াজার #পিএইচপি
20/03/2025
Hello !
"Grateful for Melbourne Family's unwavering support."
Your gift will reach to 124 helpless families in Bangladesh.
Thank you
Promoting Human Prosperity (PHP)
#পিএইচপি #ঈদবাজার
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Jamalpur Sadar Upazila
