রঘুনাথপুর দিঘুলী - বড়ভিটা, জামালপুর

রঘুনাথপুর দিঘুলী - বড়ভিটা, জামালপুর

Share

আমাদের বার্তা পাঠানোর জন্য আপনাকে ধন?

23/02/2026

বলতে পারেন এটা কোন যায়গা, এখন এখানেই ইপিজেড এর কাজ চলছে।

26/12/2025

মাদরাসা ই দারুল উলূম বড়ভিটা এর ১ দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন ।

স্থান :এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ।
উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।

30/03/2025

রঘুনাথপুর দিঘুলী বড়ভিটা SPRP ঈদগাহ ময়দানে সকাল ১০ ঘটিকা সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে..
সকলকেই ঈদ মোবারক।

15/03/2025

আমাদের সকলের পরিচিত মানুষ, বরভিটা উত্তর পাড়া
হামিদুর রহমান (ফারুক মাস্টার) কাকার বড়
বোন জামাই, কামাল খান হাট হাইস্কুলের সাবেক শিক্ষক মো: মতিয়র রহমান মাস্টার (মতি ফুফা) আজকে সন্ধা সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হসপিটালে
মারা গেছেন ,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

সবাই ফুফার জন্য দোয়া করবেন।

31/01/2025

#শোক সংবাদ
জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামের অন্তর্গত ১ নং ওয়ার্ড এর বাসিন্দা সাবেক সেনাবাহিনীর সদস্য মো: নুর জাহাঙ্গীর আলম দিগপাইত উপশহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আমরা মহান রাব্বুল আলামিনের নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আমরা তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মরহুম ব্যক্তির জানাজা নামাজ বিকাল ৩:০০ ঘটিকার সময় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজা নামাজে সকল ধর্মপ্রান মুসলমান ভাইদেরকে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।

Photos from রঘুনাথপুর দিঘুলী - বড়ভিটা, জামালপুর's post 31/01/2025

গতকাল দিগপাইতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, রঘুনাথপুর দিঘুলী - বড়ভিটা, জামালপুর এর সাবেক সেনা সদস্য, দিগপাইত ধরনীকান্ত স্কুলের একজন সাবেক ছাত্র, তিতপল্ল্যা ইউনিয়ন এর একজন শ্রমিকদলের ওয়ার্ড শাখার সভাপতিসহ আরও তিনজনসহ মোট ৬ জন । সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, সেই সাথে সকলকেই রাস্তায় চলাচলে সতর্কতা, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার অনুরোধ করছি।
মহুর্তের ভিতরে 6টি পরিবারের সারাজীবনের কান্নার রচনা হয়ে গেছে, ফুটফুটে শিশুটি হারিয়েছে বাবা,আদরের ভাইকে হারিয়ে দিশেহারা বোন , গর্ভের সন্তান হারিয়ে পাগল প্রায় মা বাবা, মুখ লুকিয়ে কান্না করছে স্বামী হারানো স্ত্রী।

দিন শেষে যার হারায় সেই বুঝতে পারে হারানোর যন্ত্রণা।

আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে তার নিজ জিম্মায় হেফাজত করুন।

20/12/2024

একটা সময় এরকমই ছিল আমাদের গ্রামটা, জামতলী, বরভিটা, সুলতান নগর,বটতলা সব জায়গায় একটা সুন্দর পরিবেশ ছিল,মানুষ গুলোও মানুষই ছিল , কিন্তু আশ্চর্যের কথা গতকাল রাত ৩ টার দিকে যখন বাস থেকে নেমেছিলাম রিকশা না পেয়ে হলিদ্রাটা থেকে হেটে হেটে যাচ্ছিলাম, ইপিজেড ক্রস করার সময় দেখলাম চার জন যুবক টলতে টলতে নেশায় মগ্ন হয়ে চিল্লাতে চিল্লাতে রাস্তায় সুয়ে পড়েছে, নিজের এলাকায় কখনও এমন পরিবেশ দেখিনি, ভয়ে ভয়ে সামনে এগিয়ে বটতলার একটু পর আসতেই সেখানেও দেখলাম একই কাজ তিন জন হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু ঠিক মতো হাঁটতেই পারছে না গভীর নেশায় মগ্ন। কি একটা পরিবেশ বিভিন্ন মাহফিল থেকে গভীর রাতে বাড়ী ফিরেছি অনেক আগে থেকেই কিন্তু ইদানীং যা দেখতেছি এরকমটা আগে কখনও দেখিনি, তবে কি আমাদের এলাকা গুলো নেশার আড্ডাখানায় পরিনত হয়ে গেলো, আর আমাদের যুব সমাজ কি ভুল পথে এগুচ্ছে? যদি তাই হয় তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? আপনার মতামত জানতে চায়।

18/12/2024

জামালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ এবং আওয়ামী লীগের সহ মোট ০৯ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ....
সোর্স: যমুনা টিভি

28/11/2024

জরুরি ঘোষণা:

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০/১১/২০২৪ খ্রি: তারিখ রোজ: শনিবার বার্ষিক উপকেন্দ্র ও জরুরী লাইন রক্ষনাবেক্ষণ কাজের জন্য জামালপুর সুইচিং-১, সুইচিং-২ ও মাদারগঞ্জ ৩৩ কেভি ফিডার সকাল ৭:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে সরিষাবাড়ি, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, কয়রা, ফুলকোঁচা অফিসের আওতাধীন এলাকা সহ সদর দপ্তর অফিসের আওতাধীন তিতপল্যা, দিগপাইত, রশিদপুর, শাহবাজপুর (আংশিক) ইউনিয়নের এলাকা সমূহে উক্ত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উক্ত কাজের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকলের ধৈর্য এবং সহযোগিতা একান্তভাবে কাম্য।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি
জামালপুর।

Photos from রঘুনাথপুর দিঘুলী - বড়ভিটা, জামালপুর's post 22/11/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেয়া হলো।

Photos from রঘুনাথপুর দিঘুলী - বড়ভিটা, জামালপুর's post 24/10/2024

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনে জামালপুর স্ট্যাশনে একজন যাত্রীর ট্রেনের নিচে পরে একটি হাত হারিয়ে ফেলেছে,তাকে কেউ ধরবে হসপিটালে নিবে তা না সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত।
ছবি:ফেইসবুক থেকে নেওয়া।

Want your business to be the top-listed Government Service in Jamalpur Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


2000
Jamalpur Sadar Upazila
2000