16/03/2024
৬৯ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কারাগার থেকে মুক্তির পর তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের পর বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন স্বদেশে ফিরে আসেন। জাতি পিতা সদ্য স্বাধীন দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন মাত্র সাড়ে তিন বছরের মাথায় স্বাধীনতাবিরোধী, দেশি-বিদেশি চক্র তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
06/11/2021
বিশেষ বিজ্ঞপ্তি
"শেখ হাসিনার আবদান; গণটিকাদান"
আগামী ৮ নভেম্বর ৮ নং বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া কমিউনিটি ক্লিনিকে ৫০০ জনকে কোভিড-১৯ গণটিকার ১ম ডোজ প্রদান করা হবে। একইদিন জামিরা ও পূর্ব বাঁশচড়া সিসিতে একইভাবে টিকা প্রদান করা হবে।
টিকা নিতে ইচ্ছুক ব্যাক্তিগন অবশ্যই রেজিষ্ট্রেশন করে টিকার কার্ড এবং জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর সাথে আনবেন।
19/12/2020
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলছে। সারা দেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।
15/08/2020
ফরিদপুর কাশারুপাড়া কমউনিটি ক্লিনিকে “ মুজিব শতবর্ষ ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২০ উদযপিন ও স্বাস্থ্য শিক্ষা সেশন এবং বিনামূল্যে বিশেষ সেবাদানের আলোকচিত্র।
14/08/2020
" বিনম্র শ্রদ্ধাঞ্জলি "
শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাণীতে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।
07/03/2020
মুজিব বর্ষে স্বাস্থ্য খাত
এগিয়ে যাবে আনেক ধাপ।
23/05/2018
আপনি কি জানেন আগামী ২৮ মে দেশজুড়ে পালন হবে নিরাপদ মাতৃত্ব দিবস?
এবারের স্লোগান: "কমাতে হলে মাতৃমৃত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার!"
01/04/2018
আজ বিশ্ব অটিজম দিবস
আজ বিশ্ব অটিজম দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স¦কীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’।
এক সময় অটিস্টিক শিশুদের প্রতি সমাজে নেতিবাচক ধারণা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল-এর নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি ২০০৭ সালে এবিষয়ে দেশে কাজ শুরু করেন।
সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থ-সামাজিক সহায়তা বৃদ্ধি’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাঁকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করে। সম্প্রতি সায়মা ওয়াজেদ ইউনেস্কো কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইউনেস্কে-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। সায়মা ওয়াজেদ বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। তাঁর পরামর্শে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
19/03/2018
৮নং বাশচড়া ইউনিয়নে গর্ভবতী মহিলা ও কিশোরীদের মাঝে Dignity kit বিতরন অনুষ্ঠান ফরিদপুর কাশারুপাড়া কমউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সুযোগ্য প্রশাসক, ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান,সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্তে তার কার্যালয়ের HI,AHI,HA সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সন্চালনা করেন জনাব মোঃ মাহমুদুল হাসান সিফাত,CHCP ও মোহাম্মদ শহিদুল ইসলাম, HA ।
19/03/2018
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অন্যতম যুগান্তকারী পদক্ষেপ “ ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (ISPP)-যত্ন প্রকল্পের CNCD কার্যক্রমের পরিচিতি ফরিদপুর কাশারুপাড়া কমউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে। CNCD কার্যক্রম বাস্তবায়নে : brac ।
(ISPP)-যত্ন প্রকল্পে সুনির্দিষ্ট এলাকার অতিদরিদ্র পরিবারের গর্ভবতী মা ও ৫বছরের কম বয়সী শিশুদের নির্দিষ্ট সেবাগ্রহণের বিপরীতে নগদ অর্থ প্রদান করা হতে পারে।
28/11/2017
আজ বুধবার, ২৯ নভেম্বর ২০১৭, ১৫ অগ্রহায়ণ ১৪২৪, ৯ রবিউল আউয়াল ১৪৩৯।
মাননীয় জনাব আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, এমপি. জামালপুর-৫। ও সভাপতি, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ। মহোদয়ের আগমনে কাশারুপাড়া গ্রামের ফরিদপুর কাশারুপাড়া কমউনিটি ক্লিনিকের সকল সেবাগ্রহিতাদের এবং পরিচালনা পরিষদ সদস্যদের পক্ষ খেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।”
উল্লেক্ষ যে, তিনি কাশারুপাড়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার নব নির্মিত ভবনের শুভ উদ্ভোদন করবেন এবং ফরিদপুর কাশারুপাড়া কমউনিটি ক্লিনিক পরিদর্শন করতে পারেন।
মাননীয় সংসদের কাছে কাশারুপাড়া গ্রামের সকল মানুষের প্রাণের দাবীঃ- “ নবাবপুর খেকে কাশারুপাড়া কাচা সড়ক পাকা করণ জনগণের দাবী”।