13/01/2026
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়ার (৭৫) জানাজা ও দাফন সম্পন্ন।
আব্দুল জলিল মিয়া গত ১২/০১/২০২৬ ইং ঘাটাইল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি, নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন শিক্ষানুরাগী হিসেবেও তিনি বেশ পরিচিত ছিলেন।
আল্লাহ উনাকে জন্নাতুল ফেরদৌসের মেহমান করে নিন, আমীন।
20/08/2025
নব্বই দশকে মুড়ির টিন পরবর্তী প্রথম দ্রুতগামী মিনিবাস , আমাদের প্রজন্মের ঢাকা যাতায়াতের তৎকালীন এ বাস তখন মুক্তাগাছা থেকে প্রায় সারাদিন লাগতো ঢাকা আসতে।
রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠাতো '
📗📗📗📗📗মনে পড়ে তখন ঢাকা মুক্তাগাছা 'বা ঢাকা ময়মনসিংহের ভাড়া কতছিলো ?📕📕📕
10/08/2025
🏆 বাংলাদেশের সেরা পোশাক ক্রেতা প্রতিষ্ঠান (Top Garment Buyers in Bangladesh)
1. H&M (Hennes & Mauritz) – Sweden 🇸🇪
কাজের ধরন: Fast Fashion
পণ্য: T-shirt, jeans, shirt, knitwear
গার্মেন্টস অংশীদার: DBL Group
বিশেষত্ব: সাসটেইনেবল ও উচ্চ মানের অর্ডার দেয় ।
2. Zara (Inditex Group) – Spain 🇪🇸
পণ্য: Casual & Formal wear, Denim
অংশীদার গার্মেন্টস: Ha-Meem Group, Fakir Fashion
বিশেষত্ব: দ্রুত ডিজাইন পরিবর্তন ও উচ্চ ভলিউম ।
3. C&A – Germany 🇩🇪
পণ্য: T-shirt, Sweatshirt, Baby wear
অংশীদার গার্মেন্টস: Beximco, Square, Fakir
বিশেষত্ব: ইউরোপিয়ান মার্কেটে বড় অংশীদার ।
4. Marks & Spencer (M&S) – UK 🇬🇧
পণ্য: Shirt, Trouser, Lingerie
অংশীদার: Epyllion, Standard Group
বিশেষত্ব: কোয়ালিটি কন্ট্রোলে কঠোর ।
5. Walmart / George – USA 🇺🇸 / UK 🇬🇧
পণ্য: Basic Knitwear, Undergarments
অংশীদার: Pacific Jeans, Ananta Group
বিশেষত্ব: বিশাল ভলিউম ও দাম কম রাখতে চায়।
6. Levi’s – USA 🇺🇸
পণ্য: Denim Pant, Jacket
অংশীদার: Ha-Meem Denim, Envoy Textiles
বিশেষত্ব: ডেনিম সেগমেন্টে সর্বাধিক গুরুত্ব ।
7. Primark – Ireland 🇮🇪
পণ্য: Knit, Woven, Babywear
অংশীদার: Interstoff Apparels, Ha-Meem
বিশেষত্ব: ভলিউম বেশি, প্রাইস সেনসিটিভ ।
8. UNIQLO (Fast Retailing) – Japan 🇯🇵
পণ্য: Polo, Outerwear, Lightweight fabrics
অংশীদার: Epic Group, Beximco
বিশেষত্ব: টেকসই কাপড় ও মান নিয়ন্ত্রণ ।
9. LIDL / ALDI – Germany 🇩🇪
পণ্য: Budget wear, Socks, Kidswear
অংশীদার: Bitopi, Team Group
বিশেষত্ব: ইউরোপের সস্তা সুপারশপ চেইন।
10. Decathlon – France 🇫🇷
পণ্য: Sportswear, Activewear
অংশীদার: Epyllion, SQ Group
বিশেষত্ব: টেকনিক্যাল প্রোডাক্ট ও ফাংশনাল গার্মেন্টস।
✅ বিশেষ মন্তব্য:
বাংলাদেশের প্রায় ৮০% রপ্তানি আয় আসে পোশাক খাত থেকে।
এই বায়াররা মূলত Bangladesh Buying House ও Sourcing Office এর মাধ্যমে কাজ পরিচালনা করে।
10/08/2025
ছেলেটার নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন। ১৭ বছরে ৪ বার চাকরি হারান। ১৮ বছর বয়সে বিয়ে করেন, ১৯-তে বাবা হন, আর ২০ বছরে স্ত্রী মেয়েকে নিয়ে তাকে ছেড়ে চলে যান।
জীবন থেমে থাকেনি —
তিনি সেনাবাহিনীতে যোগ দেন, ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানি, রেললাইনের কন্ডাকটর— প্রতিটা জায়গাতেই ব্যর্থতা।
এক সময় তিনি চাকরি নেন একটি ছোট ক্যাফের রাধুনি হিসেবে। এভাবে চলে যায় বয়স ৬৫। এবার অবসরে সরকারি ভাতা মাত্র ১০৫ ডলার।
তিনি ভেঙে পড়লেন। চিন্তা করলেন — "এই জীবন রেখে আর কী হবে?" নিজেকে শেষ করতে চাইলেন।
তখন গাছের নিচে বসে লিখে ফেললেন, "জীবনে আমি কী কী করতে পেরেছি?" মনে পড়ে গেল — তিনি একটাই জিনিস খুব ভালো পারেন — রান্না করতে! চিন্তাভাবনা করে শেষ বারের মত ৮৭ ডলার ধার নেন, মুরগি কেনেন, নিজের বিশেষ রেসিপিতে ফ্রাই করেন।
Kentucky-তে প্রতিবেশীদের বাড়ি বাড়ি ঘুরে সেই চিকেন বিক্রি শুরু করেন।
সেখান থেকেই জন্ম নেয় —
🍗 Kentucky Fried Chicken (KFC)!
যে মানুষটি ৬৫ বছর বয়সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন, সে মানুষই ৮৮ বছর বয়সে দাঁড়িয়ে ছিলেন কোটিপতিদের কাতারে!
আর আজ তিনি আমাদের কাছে পরিচিত —
🎖️ Colonel Sanders হিসেবে!
🔥 এই গল্প থেকে আমরা কী শিখি?
✅ ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত।
✅ কখনো বয়সকে বাধা মনে কোরো না — শুরু করার জন্য কখনোই দেরি হয় না।
✅ জীবনের ছোট্ট দক্ষতাও বড় সুযোগে পরিণত হতে পারে, যদি তুমি সেটাকে ভালোবাসো ও বিশ্বাস করো।
✅ হার মানা নয়, চেষ্টা চালিয়ে যাওয়াই জীবনের আসল গল্প।
🎯 আপনার বয়স যা-ই হোক, আপনি আজও শুরু করতে পারেন। হতাশ হবেন না, আপনি নিজেই একদিন অন্যের প্রেরণার উৎস হবেন। ইনশাআল্লাহ! 🙌
21/07/2025
আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
#রাষ্টীয় #শোক #বাংলাদেশ
21/07/2025
রেড এলার্ট 🛑⛔
উত্তরার বিমান দুর্ঘটনা
মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয়
১০০+ ছাত্রছাএী পুরো শরির পুড়ে গেছে। যার যার ছোট ভাই বোন ওই খানে পড়া লেখা করে খবর নিন
উত্তরার সকল হসপিটালে ব্লাড প্রয়োজন
শতশত ব্যাগ রক্ত লাগবে।
সবাই এগিয়ে আসেন প্লিজ
💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ
রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।
20/06/2025
জামালপুরে রাজিব বাসের ধাক্কায় এক পথচারী নি*হত। বিক্ষুব্ধ জনতা দুটি রাজিব বাস ভাঙচুর করে।
ঘটনা : হাট চন্দ্রা বাইপাস নার্সারি মোড়।
08/03/2025
জামালপুর শহর ফৌজদারি মোড়ে নির্মিত এই সেতুটি যেন একটা সৌন্দর্য মণ্ডিত মৃত্যু ফাঁদ।
এখানে ঘুরতে আসা সকল দর্শনার্থীদের সচেতন হওয়ার অনুরোধ রইলো এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি যেন কোন দূর্ঘটনা ঘটার আগেই বিষয় টা একটা সুষ্ঠ সমাধান করা হয়।
বি.দ্র: ব্রীজের দুই পাশে হাঁটার যে পথ আছে তার পাশে যে পরিমাণ ফাঁকা আছে তা দিয়ে একটা ২-৫বছর এর শিশু অনায়াসে নিচে পড়ে যাওয়ার মতো ফাঁকা রয়েছে। ২য় ছবি দেখুন।
03/02/2025
দয়াময়ী মোড় জামালপুর
সময়কালঃ ২০১৩