20/03/2025
কে বলতে পারবেন এটা কি?
এখানে শুধু ইলেকট্রিক কাজের বিষয়ে ভিডিও আপলোড করা হবে নতুন নতুন অনেক কাজ শিখতে পারবেন সকলে
20/03/2025
কে বলতে পারবেন এটা কি?
19/03/2025
🔷DOL Starter কি, কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়? এবং সার্কিট ডায়াগ্রামঃ
DOL starter - পূর্ণরূপ ডাইরেক্ট অন লাইন স্ট্রাটার।
যে স্ট্রাটার সরাসরি লাইনের সাথে যুক্ত তাকে DOL starter বলে। এ ধরনের স্ট্রাটার কারেন্ট কমাতে পারে না। তাই এ স্ট্রাটার দ্বারা মোটর সহজে অন অফ করা যায়। Dol starter সাধারণত 5 HP রেঞ্জ পর্যন্ত মোটর ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে 10 HP থেকে 100 HP পর্যন্ত মোটর ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ডাইরেক্ট অনলাইন স্ট্রাটারে দিয়ে মোটর চালু করার সময় ৪ থেকে ৭ গুণ বেশি কারেন্ট লাইন থেকে টানে। স্ট্রাটের সময় কারেন্ট বেশি টানে বলে লাইন ভোল্টেজ ঘাটতি হয়ে ল্যাম্প অন্যান্য মেশিন চলতে অসুবিধা হয়। এছাড়া মোটরের ক্যাবল সাইজ ও অন্যান্য ডিভাইসের সাইজ ও বেশি লাগে। তাতে খরচ বেড়ে যেতে পারে।
এ ক্ষেত্রে DOL starter ব্যবহার না করে Star-Delta starter ব্যবহার করা হয়ে থাকে।
🔘সার্কিট স্ট্রাকচার ও কার্যপ্রণালীঃ চিত্রে DOL Starter সার্কিট দেওয়া আছে। এখানে আমরা সার্কিটে সার্কিট ব্রেকার, ওভারলোড, একটা নরমালি ক্লোজNC) ও একটা নরমালি ওপেন (NO) পুশবাটন সুইচ ব্যবহার করেছি। লাইন সার্কিট ব্রেকার হয়ে ওভারলোডের নরামালি ক্লোজ সুইচ দিয়ে বের হয়ে নরমালি ক্লোজ পুশ বাটনে সিরিজে কানেক্টেড করা হয়েছে। নরমালি ক্লোজ সুইচ নরমালি ওপেনের সাথে সিরিজে কানেক্টেড করা হয়েছে। নরমালি ওপেন সুইচ বা স্ট্রাট পুশবাটন আমরা যখন চাপ দেই তখন পুশবাটন সুইচ হওয়ায় এটি আগের অবস্থানে ফিরে আসে। এতে সার্কিট ক্লোজ হয় না। তাই আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর অক্সিলারি সুইচ NO সুইচ ব্যবহার করে ল্যাচিং করে থাকি। ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটি সুইচিং ডিভাইস। যেটা সম্পর্কে ভালভাবে জানতে একটু স্টাডি করে নিতে পারেন। আমরা স্ট্রাট পুশবাটনে ক্লিক করলে তখনই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর নরমালি ওপেন সুইচ ক্লোজ হয়ে যায়। এতে মটর এ নিরবিচ্ছিন্ন কারেন্ট প্রবাহিত হয় পুশসুইচ আগের কন্ডিশনে ফিরে যাওয়া সত্ত্বেও। এবার আমরা চাইলে মোটর সহজে অন অফ করতে পারি। আর এভাবেই ডল স্ট্রাটার কানেকশন দেওয়া হয়। ভুল হলে ধরিয়ে দিতে পারেন আরও কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন।👷♂️
18/03/2025
পার্ট -৩ স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট বর্ণনাঃ
প্রথমে একটা অফ পুষ বাটন সুইচ নিতে হবে । এই অফ Push Button সুইচে চারটি পিন রয়েছে ।এর দুইটি হল নরমালি ক্লোজ ( NC ) ।আর দুইটি হল নরমালি ওপেন ( NO ) ।নরমালি ক্লোজ (NC ) এর একপাশে 220 ভোল্ট এসি ফেজ লাইন টা নিতে হবে ।তারপর দুইটি ওভারলোড রিলে ব্যবহার করতে হবে ।এর একটি হলো Overload Relay 1 আর একটি হলো Overload Relay 2 ।আমি যে বর্ণনা করছি এই বর্ণনাটি আপনি ভালভাবে পড়বেন এবং উপরে যে ছবিটা দেখেছি কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম এটার দিকে দেখবেন ।তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ।
Off push Button সুইচ থেকে ফেজ লাইন Overload Relay দুইটি নরমালি ক্লোজ থেকে সংযোগ হবে ।তারপর ফেজ লাইন অন সুইজের নরমালি ওপেন থেকে সংযোগ হবে।তারপর ম্যাগনেটিক কন্টাক্টর-1 কয়েলে A1 ফেজ লাইন সংযোগ হবে । ম্যাগনেটিক কন্টাক্টর-1 কয়েলে A2 তে নিউট্রাল সংযোগ করতে হবে ।থ্রি ফেজ মোটরের স্টার ডেল্টা সংযোগ করার জন্য তিনটা ম্যাগনেটিক কন্টাক্টর লাগবে ।এখন এই সার্কিটটি ল্যাচিং করতে হবে।ল্যাচিং কি এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে ।দেখুন আমরা বাসাবাড়িতে যেকোনো কিছু অন-অফ করার জন্য নরমাল সুইচ ব্যবহার করে থাকি ।নরমাল সুইচে সুইচ অন করলে লোড অন হয়ে থাকবে এবং সুইচ অফ করলে লোড অফ হবে ।এভাবে সুইচ কাজ করে । কিন্তু ইন্ডাস্ট্রিতে পুষ বাটন সুইচ ব্যবহার করা হয় ।পুষ বাটন সুইচ কিভাবে কাজ করে এটা বুঝতে হবে ।পুষ বাটন সুইচে সুইচ অন করে ধরে রাখলে লোড টি অন হবে এবং ছেড়ে দিলে লোড অফ হয়ে যাবে।
এখন যেহেতু স্টার ডেল্টা সংযোগ করার জন্য এখানে পুষ বাটন সুইচ ব্যবহার করব ।এখানে তো পুষ বাটন সুইচ সব সময় চেপে ধরে রাখা সম্ভব নয় মটর কে অন অফ করার জন্য ।এজন্য কন্ট্রোল সার্কিট ল্যাচিং করা হয় কিছু কানেকশনের মাধ্যমে ।তাহলে বুঝতে পারলেন কন্ট্রোল সার্কিট এ ল্যাচিং কেন করা হয় ।এখন ল্যাচিং কিভাবে করা হয় সেটি আপনাদের বলি ।উপরের কন্ট্রোলিং সার্কিটে লক্ষ্য করুন ।ল্যাচিং করার জন্য MC1 নরমালি ওপেন এর একপাশে সংযোগ করতে হবে ফেজ লাইন এবং MC1 নরমালি ওপেন এর অন্যপাশ সংযোগ করতে হবে অন পুষ বাটন সুইচ এর অন্যপাশে ।এভাবে ল্যাচিং করা হয় ।
ম্যাগনেটিক কন্টাক্টর এর নরমালি ওপেন অনেকগুলো থাকে। MC1 আরেকটি নরমালি ওপেন থেকে পেজ লাইনটি যাবে On delay Timer এর কয়েলের একপাশে । On delay Timer এর কয়েলের অন্যপাশে নিউট্রাল সংযোগ দিতে হবে । এখন ফেজ লাইনটি টাইমারের নরমালি ক্লোজ ( NC ) হয়ে MC3 নরমালি ক্লোজ ( NC )থেকে গিয়ে MC2 কোয়েলের A1 সাথে সংযোগ হবে।MC2 কোয়েলের অন্যপাশ A2 নিউট্রালে সংযোগ দিতে হবে ।
এরপর আবার পেজ লাইন টি টাইমারের নরমালি ওপেন (NO ) থেকে নিয়ে MC2 নরমালি ক্লোজ ( NC ) হয়ে MC3 কোয়েলের A1 সাথে সংযোগ হবে।MC3 কোয়েলের অন্যপাশ A2 নিউট্রালে সংযোগ দিতে হবে । উপরের চিত্রটি লক্ষ্য করলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন ।
17/03/2025
পার্ট -২ স্টার ডেল্টা কানেকশন একসাথে করার কারণঃ
যেকোনো থ্রি ফেজ মোটরের RPM 1400 বা 2900 যেকোনো কিছু হোক না কেন ।মনে করেন একটা মোটরের 2900 RPM.এখন এই মোটরের যদি আমি শুধু ডেল্টা কানেকশন করি,তাহলে কয়েক সেকেন্ডের ভিতর ঐ মটর 2900 RPM এ উন্নীত হয় ।অর্থাৎ ওই মোটরের সম্পূর্ণ গতিবেগ কয়েক সেকেন্ডের ভিতর প্রাপ্ত হয় এবং এই মোটরের পণ্য গতিশক্তি লাভ করবে।যেহেতু বড় সাইজের একটা থ্রি ফেজ মোটরের এম্পিয়ার ক্যাপাসিটি অনেক বেশি এবং এর শক্তি ও অনেক বেশি।
এখন কয়েক সেকেন্ডের ভিতর এই মোটরটি যদি এর সম্পূর্ণ গতিবেগ প্রাপ্ত হয়,তখন কয়েক সেকেন্ডের ভিতর ওই মোটরের যে এম্পিয়ার ক্যাপাসিটি ওই এম্পিয়ার টা নিয়ে নেয় এবং এই মোটরের পণ্য গতিশক্তি লাভ করবে ।এখন একটা বড় সাইজের মোটরের এম্পিয়ার ক্যাপাসিটি যেহেতু অনেক বেশি এবং কয়েক সেকেন্ডের ভিতর এর এম্পিয়ার ক্যাপাসিটি অনুযায়ী সম্পূর্ণ এম্পিয়ার যদি নেওয়ার চেষ্টা করে,তাহলে মোটরের রোটর অত্যাধিক গরম হয়ে যায়।মোটরের লাইফ টাইম কমে যাবে এবং মটর বেশিদিন ভালো থাকবে না ।
আর মোটরটি যেহেতু হঠাৎ করে এর সম্পূর্ণ গতিবেগ প্রাপ্ত হবে ,সেজন্য মোটরের সাথে লাগানো যে মেকানিক্যাল ফাংশন এই মেকানিক্যাল ফাংশন এ সমস্যা হতে পারে ।কারণ ইন্ডাস্ট্রিতে একটা মটর যে কোন মেশিনে লাগানো থাকে অর্থাৎ যেকোন মেকানিক্যাল ফাংশন এর সাথে যুক্ত থাকে ।এখন হঠাৎ করে যদি মোটরের পূর্ণ গতিশক্তি লাভ করে কয়েক সেকেন্ডের ভিতর তাহলে এর আউটপুটে মেকানিক্যাল ফাংশনের যদি কোন সমস্যা থাকে তাহলে এই সমস্যার কারণে মেকানিক্যাল ফাংশন কিন্তু ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে।তাই একটা মেশিন বা মেকানিক্যাল ফাংশনকে সেভ রাখার জন্য থ্রি ফেজ মোটর কে ইন্ডাস্ট্রিতে স্টার ডেল্টা কানেকশন একসাথে করা হয়।
16/03/2025
পার্ট -১ থ্রি ফেজ মোটর কে কেন স্টার ডেল্টা সংযোগ করা হয়?
স্টার ডেল্টা কানেকশন বোঝার আগেই আপনাদের এই বিষয়টা একটু জেনে নেওয়া দরকার।
0.1Kw থেকে 4KW পর্যন্ত থ্রি ফেজ মোটরের স্টার ডেল্টা যেকোনো কানেকশন দিলে মোটরের কোন সমস্যা হয় না ।
4KW থেকে 500KW এর মোটরকে চালনা করতে হলে প্রথমে স্টারে চালনা করতে হবে তারপর 5 – 10 সেকেন্ড পরে ডেল্টায় চালনা করতে হবে।
4KW থেকে 500KW এর মোটরকে চালনা করতে হলে এটা কেন করবেন 3 ফেজ মোটরের কানেকশন এর জন্য চলুন এটা একটু জেনে নি…।
মোটরের রোটর অত্যাধিক গরম হয়ে যাই ।
মোটরের জীবন সিমা কমে যায় ।
মেকানিক্যাল ফাংশনে যাতে কোনো সমস্যা না হয় ।
মেকানিক্যাল ফাংশনের কারণে যাতে মোটরটি নষ্ট না হয়ে যায় ।
15/03/2025
সিলিং ফ্যানের ক্যাপাসিটর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণ সমূহ
যদি আপনার সিলিং ফ্যানের ক্যাপাসিটর এক সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায়, তাহলে বেশ কয়েকটি সমস্যা হতে পারে:
১। অতিরিক্ত ভোল্টেজ : যদি ফ্যানে সরবরাহ করা ভোল্টেজ ক্যাপাসিটরের রেট করা ভোল্টেজের চেয়ে বেশি হয়, তাহলে এটি অতিরিক্ত গরম এবং ব্যর্থতার কারণ হতে পারে। আপনার বাড়িতে ফ্যানটি ভোল্টেজের জন্য রেট করা আছে কিনা তা পরীক্ষা করে দেখুন।
২। ভুল ক্যাপাসিটর রেটিং : ভুল ক্যাপাসিট্যান্স মানের ক্যাপাসিটর ব্যবহার করলে ফ্যানটি সঠিকভাবে কাজ নাও করতে পারে, যার ফলে ক্যাপাসিটরটি দ্রুত ব্যর্থ হতে পারে।
৩। নিম্নমানের ক্যাপাসিটর : যদি আপনি নিম্নমানের বা নকল ক্যাপাসিটর ব্যবহার করেন, তাহলে এটি স্বাভাবিক অপারেটিং অবস্থার সাথে টিকে থাকতে পারে না, যার ফলে তাড়াতাড়ি ব্যর্থতা দেখা দিতে পারে।
৪। তারের সমস্যা : ক্ষতিগ্রস্ত বা ভুলভাবে সংযুক্ত তারের কারণে ক্যাপাসিটরের মধ্য দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যার ফলে ব্যর্থতা দেখা দিতে পারে। কোনও ছিঁড়ে যাওয়া তার বা দুর্বল সংযোগ আছে কিনা তা পরীক্ষা করুন।
৫। তাপের সংস্পর্শ : যদি ক্যাপাসিটরটি ফ্যানের এমন একটি অংশে অবস্থিত থাকে যা খুব বেশি গরম হয়ে যায়, তাহলে এটি দ্রুত নষ্ট হতে পারে। ফ্যানের চারপাশে সঠিক বায়ুচলাচল নিশ্চিত করুন।
৬। ফ্যানের মোটরের সমস্যা : একটি ব্যর্থ মোটর অতিরিক্ত কারেন্ট টানতে পারে, যা ক্যাপাসিটরের উপর চাপ সৃষ্টি করতে পারে। যদি ফ্যানের মোটরটি ত্রুটিপূর্ণ হয়, তাহলে এটি মেরামত বা প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
৭। পরিবেশগত কারণ : উচ্চ আর্দ্রতা বা আর্দ্রতার সংস্পর্শে ক্যাপাসিটরের কর্মক্ষমতা এবং জীবনকাল প্রভাবিত করতে পারে।
সমস্যা সমাধানের জন্য, মূল কারণ সনাক্ত করতে এবং নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে একজন যোগ্যতাসম্পন্ন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ফ্যান এবং এর উপাদানগুলি পরীক্ষা করার কথা বিবেচনা করুন।
একটি সার্ভো সিস্টেম স্টাবিলাইজার কিভাবে মেরামত করতে হয় কোন কোন দিক খেয়াল করতে হয় সবকিছু তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে
অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ কানেকশন /How to make auto changeover switch connection