Physiotherapy & Rehabilitation Department, JUST

Physiotherapy & Rehabilitation Department, JUST

Share

Welcome to the Dept. of Physiotherapy & Rehabilitation, Jashore University of Science & Technology.

22/02/2026

মাস্টার অব ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী ফলাফলের ভিত্তিতে ভর্তির বিজ্ঞপ্তি

16/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে Special Research Grant (SRG- 255569) এর অধীনে নন-স্পেসিফিক লো ব্যাক পেইন বা কোমর ব্যথার বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা নেয়ার সুবর্ণ সুযোগ।

নন-স্পেসিফিক কোমর ব্যথা মানে যে কোমর ব্যথা কোমরেই থাকে, পায়ের দিকে ছড়িয়ে যায়না, এক্স-রে করলে কোন সমস্যা ধরা পড়েনা বা শুধু মাসল স্পাজম আসে, এমআরআই করলে কোন ডিস্ক প্রোলাপ্স বা ডেসিকেশন পাওয়া যায়না ও রক্ত পরীক্ষায় কোন প্রকার বাত ধরা পড়েনা।

মূল পোস্টের প্রথম কমেন্টে রেজিস্ট্রেশন লিংক দেয়া আছে। আপনার যদি উল্লেখিত ক্রাইটেরিয়া মিলে তবেই আমরা আপনাকে বিনামূল্যে চিকিৎসার জন্য মনোনীত করবো। বিস্তারিত জানতে কল বা হোয়াটস অ্যাপ করুন 01735661492

ডা. কাজী মো. এমরান হোসেন
প্রিন্সিপাল ইনভেস্টিগেটর
প্রকল্প আইডি (SRG- 255569)
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
এবং প্রভাষক, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

03/02/2026
22/01/2026

সাজিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পক্ষ থেকে ১৭তম ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

Photos from Physiotherapy & Rehabilitation Department, JUST's post 20/01/2026

দৈনিক আমার দেশ, ৮ এর পাতায় 'পরিবর্তনের প্রত্যাশায় যবিপ্রবি' শীর্ষক কলাম লিখেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি এ লিখায় ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রমের কথাও উল্লেখ করেছেন।

MPT Admission 2026 19/01/2026

এমপিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে

MPT Admission 2026 বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড মাস্টার ইন ফিজিওথেরাপি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে...

13/01/2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সমাজসেবার সমন্বয়ে কাজ করছে। ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার তার উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতে এ পরিসর আরও বাড়ানো হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখছে ফিজিওথেরাপি ও রিহ 12/01/2026

যশোরে চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখছে ফিজিওথেরাপি ও রিহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আজ শুধু একটি একাডেমিক বি.....

Photos from Physiotherapy & Rehabilitation Department, JUST's post 23/12/2025

প্রেস বিজ্ঞপ্তি
নবীন ফিজিওথেরাপিস্টদের দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হবার আহবান যবিপ্রবি উপাচার্যের

ব্যাচেলর অব ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন (BPTR) ও মাস্টার অব ফিজিওথেরাপি (MPT) কোর্সের বিদায়ী শিক্ষার্থীদের দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হবার আহবান জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি আজ বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় এবং নবীন ইন্টার্ন ফিজিওথেরাপি চিকিৎসকদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবার মত মহৎকর্ম অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না, একটা মানুষ যখন সুস্থ্য হয়ে হাটাচলা করেন তার দোয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি শিক্ষার্থীদের স্বতন্ত্র পেশাজীবী হিসেবে পেশাগত আচরণবিধি মেনে চলার ও পেশার সকল পর্যায়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখার উপদেশ প্রদান করেন। বিভাগীয় সভাপতি ডা. এহসানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ৫ জনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি ইতিমধ্যে নিশ্চয়ন হয়েছে বলে অবহিত করা হয়। বিভাগে গবেষণা অগ্রযাত্রা উল্লেখ করে ডা. কাজী মো. এমরান হোসেন জানান, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ২০২৪ সালে ১৭ টি ও ২০২৫ সালে ২৮টি গবেষণা স্বীকৃত জার্নালে প্রকাশ করেছেন। তিনি আরো জানান, চলমান অর্থবছরে গবেষণা সেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দুইটি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। বিভাগে অক্টোবর- ডিসেম্বর ২০২৫ এ মোট ২৮৬৩ সেশনের মধ্যে ১৮০৩ সেশন বিনামূল্যে প্রান্তিক পর্যায়ে দেয়া হয়েছে বলে অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।

বিভাগের সহকারী অধ্যাপক ডা. শর্মিলা জাহান, নবনিযুক্ত তিন জন প্রভাষক ডা. তোফাজ্জল হোসেন, ডা. আহমাদুল্লাহ হিল গালিব ও ডা. সুমাইয়া আক্তার এবং ক্লিনিক্যাল অফিসার ডা. মো. কবির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

23/12/2025

ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক ডা. আহমাদুল্লাহ হিল গালিব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Jashore University Of Science & Technology
Jessore
7408

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00