30/06/2024
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় যশোর এর আয়োজনে অদ্য ২৭/০৬/২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় কেশবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কেশবপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব শেখ আব্দুর রব, উপজেলা শিক্ষা অফিসার। সভাপত্বিত করেন জনাব মো: তুহিন হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব আব্দুর রহমান। তিনি মাছ , মাংস ,ফলমূল ও শাকসবজি উৎপাদনে পরিমিত পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার , খাবার নিরাপদ রাখার উপায়সহ শাকসবজিতে ফরমালিনের ব্যবহার নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে বৈজ্ঞানিক তত্ত্ব উপস্থাপন করেন। পাশাপাশি সেমিনারে উপস্থিত শিক্ষকদের জীবনঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সেমিনারে জনাব শেখ আব্দুর রব, উপজেলা শিক্ষা অফিসার, কেশবপুর, যশোর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি সম্মানিত শিক্ষকদের নিরাপদ খাবার গ্রহণ ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উক্ত বিষয়ে পাঠদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন । সেমিনারে সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষকদের নিরাপদ খাবার গ্রহণ এবং পরিবার ও আশেপাশের লোকদের এই বিষয়ে সচেতন করার আহবান জানান।
13/06/2024
আসন্ন ইদুল আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস ও পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, যশোর কর্তৃক যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম
13/06/2024
আসন্ন ইদুল আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস ও পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, যশোর কর্তৃক যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম
12/06/2024
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কৌশলগত কর্মপরিকল্পনায় ছাত্র-ছাত্রীদের নিরাপদ খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য গৃহীত পরিকল্পনার প্রেক্ষিতে জেলা প্রশাসন, যশোর এর নিদের্শনায় বাছাইকৃত ১০টি বিদ্যালয়ের প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় আয়োজন করা হয়। প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় বাছাইকৃত ১০ টি বিদ্যালয়ের ১০ জন করে মোট ১০০ (একশত) জন শিক্ষার্থীদের সমন্বয়ে অদ্য ১২ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, যশোর কর্তৃক আয়োজিত ফুড সেফটি অলিম্পিয়াড চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত ফুড সেফটি অলিম্পিয়াড় ২০২৪ এ প্রধান অতিথির আসন অলংকৃত করেন যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রিট জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোছা: খালেদা খাতুন রেখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, যশোর। মঞ্চে আরো উপবিষ্ট ছিল যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোদাচ্ছের হোসেন এবং জেলা শিক্ষা অফিসার, যশোর এর প্রতিনিধিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে অতিথিগণ বিজয়ীদের হাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, যশোর এর পক্ষ থেকে উপহার সামগ্রী ও সার্টিফিকেট তুলে দেন।
04/06/2024
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংসের নিরাপদতায় সম্ভাব্য ঝুকিসমূহ মোকাবেলায় করনীয় সমূহ:
04/06/2024
গত ১৫ মে, ২০২৪ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, যশোর-কর্তৃক যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বি এম হাই স্কুল, ঝিকরগাছা, যশোরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, প্রধান শিক্ষক, বি এম হাই স্কুল, ঝিকরগাছা, যশোর আরো উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব আব্দুর রহমান। মূল আলোচনায় নিরাপদ খাদ্য অফিসার শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাদ্যের সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়াও খাদ্য নিরাপদতা বিষয়ক বিভিন্ন বিষয় স্লাইডের মাধ্যমে প্রদর্শন করেন।প্রেজেন্টেশন শেষে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য নিয়ে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এমন প্রোগ্রাম আয়োজনে ধন্যবাদ জানান। বি এম হাই স্কুল, ঝিকরগাছা, প্রধান শিক্ষক তার আলোচনায় বাহিরের খাবার বিশেষ করে রাস্তার আশেপাশের খাবার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
পরিশেষে জেলা নিরাপদ খাদ্য অফিসার শিক্ষার্থীদের স্বত:স্ফূর্তভাবে খাদ্য নিরাপদতা বিষয়ক প্রোগ্রাম উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে র্যালি ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
04/06/2024
গত ১৬ মে, ২০২৪ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, যশোর-কর্তৃক যশোর জেলার মণিরামপুর উপজেলার নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,মণিরামপুর যশোরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআব্দুল মজিদ, প্রধান শিক্ষক, নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মণিরামপুর, যশোর আরো উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, জনাব আব্দুর রহমান শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গনে র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীরা নিজেদের পরিচয় উপস্থাপন করে। এরপর মূল আলোচনায় নিরাপদ খাদ্য অফিসার শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাদ্যের সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়াও খাদ্য নিরাপদতা বিষয়ক বিভিন্ন বিষয় স্লাইডের মাধ্যমে প্রদর্শন করেন ।| প্রেজেন্টেশন শেষে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,মণিরামপুর, যশোর প্রধান শিক্ষক তার আলোচনায় বাহিরের খাবার বিশেষ করে রাস্তার আশেপাশের খাবার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এমন প্রোগ্রাম আয়োজনে ধন্যবাদ জানান।
পরিশেষে জেলা নিরাপদ খাদ্য অফিসার শিক্ষার্থীদের স্বত:স্ফূর্তভাবে খাদ্য নিরাপদতা বিষয়ক প্রোগ্রাম উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
04/06/2024
গত ২৯ মে, ২০২৪ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, যশোর-কর্তৃক শার্শা উপজেলায় শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি-২০২৪ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আমজাদ হোসেন, প্রধান শিক্ষক, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা,যশোর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শেফালী খাতুন। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আব্দুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, যশোর। জেলা নিরাপদ খাদ্য অফিসার স্কুলের সামনের খোলা জায়গায় তৈরি খাবারকৃত খাবার পরিহার, ফাস্টফুড, রং দিয়ে তৈরি আইসক্রিম সহ বিভিন্ন খাবার না খাওয়া খাওয়ার পূর্বে লক্ষণীয় বিষয়, খাবারে নিষিদ্ধ হাইড্রোজ, ঘন চিনির ইত্যাদি ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি,খাবার প্রক্রিয়াজাতকরণ, রান্না করা, সঠিক উপায় খাবার সংরক্ষণ,ফলে ও সবজিতে ফরমালিন ব্যবহার সংক্রান্ত ভুল ধারণা, প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম বা তরমুজের রং পুশ ইত্যাদি গুজব সহ স্কুলের বাচ্চাদের উপযোগী বিভিন্ন বিষয়ে সচেতনতা করার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সেমিনারে সভাপতি তার বক্তব্যে সকল ছাত্র-ছাত্রীদের নিরাপদ খাবার গ্রহণ এবং পরিবার ও আশেপাশের লোকদের এই বিষয়ে সচেতন করার আহবান জানান। ছাত্র-ছাত্রীরা নিরাপদ খাদ্য নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এমন প্রোগ্রাম আয়োজনে ধন্যবাদ জানান।
25/05/2024
নিরাপদ কোরবানির মাংস নিশ্চিতে করণীয়:
23/05/2024
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় যশোর এর আয়োজনে অদ্য ২৩/০৫/২০২৪ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় মণিরামপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মণিরামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো :আবু মোত্তালেব আলম। সভাপত্বিত করেন জনাব জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মণিরামপুর, যশোর। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব আব্দুর রহমান। তিনি মাছ , মাংস ,ফলমূল ও শাকসবজি উৎপাদনে পরিমিত পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার , খাবার নিরাপদ রাখার উপায়সহ শাকসবজিতে ফরমালিনের ব্যবহার নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে বৈজ্ঞানিক তত্ত্ব উপস্থাপন করেন। পাশাপাশি সেমিনারে উপস্থিত শিক্ষকদের জীবনঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সেমিনারে জনাব মো: আবু মোত্তালেব আলম,উপজেলা শিক্ষা অফিসার, মণিরামপুর, যশোর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি সম্মানিত শিক্ষকদের নিরাপদ খাবার গ্রহণ ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উক্ত বিষয়ে পাঠদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন । সেমিনারে সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষকদের নিরাপদ খাবার গ্রহণ এবং পরিবার ও আশেপাশের লোকদের এই বিষয়ে সচেতন করার আহবান জানান।
23/05/2024
গত ১৬ /০৫/২০২৪ ইং তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ, জেলা কার্যালয়, যশোর এর উদ্যোগে স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মণিরামপুর, যশোর তে একটি কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আব্দুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, যশোর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:মাসুদ হোসেন , উপ: একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস , মণিরামপুর,যশোর । সভাপতিত্ব করেন জনাব মহীতোষ কুমার দে, প্রধান শিক্ষক, মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মণিরামপুর, যশোর।জেলা নিরাপদ খাদ্য অফিসার স্কুলের সামনের খোলা জায়গায় তৈরি খাবারকৃত খাবার পরিহার, ফাস্টফুড, রং দিয়ে তৈরি আইসক্রিম সহ বিভিন্ন খাবার না খাওয়া খাওয়ার পূর্বে লক্ষণীয় বিষয়, খাবারে নিষিদ্ধ হাইড্রোজ, ঘন চিনির ইত্যাদি ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি,খাবার প্রক্রিয়াজাতকরণ, রান্না করা, সঠিক উপায় খাবার সংরক্ষণ,ফলে ও সবজিতে ফরমালিন ব্যবহার সংক্রান্ত ভুল ধারণা, প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম বা তরমুজের রং পুশ ইত্যাদি গুজব সহ স্কুলের বাচ্চাদের উপযোগী বিভিন্ন বিষয়ে সচেতনতা করার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে