পড়াশোনার চর্চা ও এর সুফলতা...
বর্তমানে মানুষ প্রযুক্তি, বিনোদন ও অলসতায় এতটাই মগ্ন যে, লেখালেখি ও পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু একটি জাতির প্রকৃত উন্নতির মূলে আছে জ্ঞানচর্চা, শিক্ষা ও মননের পরিশীলন। পড়াশোনা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয় — এটি মানুষের চিন্তা, মূল্যবোধ ও জীবনদর্শনের ভিত্তি গড়ে তোলে।
একটি সমাজ যত বেশি পড়াশোনার সঙ্গে যুক্ত, তত বেশি তারা নৈতিকতা, শৃঙ্খলা ও উন্নয়নের পথে অগ্রসর হয়। যারা বই পড়ে, তারা শুধু তথ্য নয়, বিশ্বদৃষ্টি ও মানবিকতা অর্জন করে। অন্যদিকে, যারা লেখাপড়া থেকে দূরে সরে যায়, তারা সহজেই গুজব, বিভ্রান্তি ও অন্ধত্বের শিকার হয়।
পড়াশোনার সুফলগুলো হলো:
- বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে — যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ে।
- আত্মবিশ্বাস তৈরি হয় — জ্ঞানের ওপর ভর করে নিজেকে গড়ে তোলা যায়।
- সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় — অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শক্তি আসে।
- চাকরি বা ক্যারিয়ারে সুযোগ বাড়ে — শিক্ষিতরা সময়ের সাথে নিজেকে গড়ে তোলে।
তাই সময় এসেছে, আমরা যেন আবার বইয়ের পাতায় ফিরে যাই, কলম হাতে নিই, পড়ার টেবিলে বসি। জ্ঞান চর্চাই হতে পারে একটি সভ্য, মানবিক ও উন্নত সমাজের পথ।
𝐒𝐡𝐚𝐡𝐢𝐝𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦
সত্যের সন্ধানে...শান্তির বার্তা!
অন্যায়কারীকে সেল্টার নয়, জবাবদিহি চাই!
আমাদের সমাজে একটি ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে উঠেছে — যেখানে কোনো নেতা অন্যায় করলে, অন্য নেতারা তাকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। তারা মনে করে, আমার দলের লোক, তাই কিছু বলব না, কিংবা আজ যদি ওর বিচার হয়, কাল আমারও হতে পারে। এভাবে চলতে চলতে অন্যায় হয়ে ওঠে সাধারণ বিষয়, আর সৎ মানুষরা হয় কোণঠাসা।
একজন অপরাধী বা দুর্নীতিপরায়ণ ব্যক্তি দল বা অবস্থান যেই হোক, তার বিচার হওয়া উচিত ন্যায়বিচারের মাধ্যমে — গোপনে সেল্টার নয়। কারণ, একজন অন্যায়কারীকে রক্ষা করা মানেই তাকে উৎসাহ দেওয়া, সমাজে বিভ্রান্তি ছড়ানো।
নেতারা যদি সত্যিই সমাজের উন্নয়ন চান, তবে তাদের উচিত—
- অন্যায়কারীর পাশে না দাঁড়িয়ে, জনগণের পাশে দাঁড়ানো।
- অপরাধীকে দলের বাইরে ঠেলে দিয়ে ন্যায়ের বার্তা দেওয়া।
- জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা।
আমরা এমন একটি নেতৃত্ব চাই, যারা নিজের ভুল স্বীকার করে সংশোধন হয়, আর অপরাধীকে রক্ষা না করে তাকে বিচারের মুখোমুখি করে।
22/09/2025
আলহামদুলিল্লাহ!
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা।
🇵🇸 Free Free Palestine 🇵🇸
আপনাকে আমার ভালো লাগছে পছন্দ হইছে...
I Love You
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Patuakhali
Jessore
