যশোর জেলা বিএনপি

যশোর জেলা বিএনপি

Share

BNP Is The Most Popular Political Party In Bangladesh. Founded By Martyred President Ziaur Rahman In 1978.

BNP is the most popular political party in Bangladesh, founded by martyred president Ziaur Rahman in 1978, practices a very center-right policy combining elements of strong nationalism, democracy, socio-economic socialism, conservatism, corporatism, anti-anarchism and anti-communism etc.

03/06/2026

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী
দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত জননেতা তারেক রহমান।

30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর সদরের বিভিন্ন ইউনিয়ন
বিএনপি আয়োজিত দরিদ্র ভোজ কর্মসূচি প্রস্তুতির স্থান পরিদর্শন করেন, দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন এবং দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর, শনিবার, ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

30/05/2026

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।

সকালে দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি। দোয়া মাহফিলে মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জীবনকালের বিভিন্ন স্মৃতিচারণ করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
পরবর্তীতে জেলা ছাত্রদলের রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দরিদ্র ভূজ অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর, ৩০ মে ২০২৬

23/05/2026

মিরপুরের শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করা হবে এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Photos from যশোর জেলা বিএনপি's post 22/05/2026

জেলা পরিষদ আয়োজিত যশোর জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর, ২২ মে ২০২৬

22/05/2026

আমেরিকান সাহায্য সংস্থা ইকো আয়োজিত ছিন্নমূল মানুষের জন্য মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর, ২২ মে ২০২৬

Photos from যশোর জেলা বিএনপি's post 14/05/2026

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পিপিপি পদ্ধতিতে সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে Market Sounding কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি, বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

ঢাকার আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Photos from যশোর জেলা বিএনপি's post 13/05/2026

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দগ্ধ ১২ জনের চিকিৎসার খবর নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও পিডিবির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। এ সময় স্বাস্থ্য মন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেন এবং সেখানে উপস্থিত আহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ এবং চিকিৎসার বিষয়ে সরকারের সবধরণের প্রচেষ্টার কথা নিশ্চিত করেন।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরীর মেঘনা ঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এসময় ১২ জন দগ্ধ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত প্রায় ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে সহকর্মীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে।

দগ্ধরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

Photos from যশোর জেলা বিএনপি's post 12/05/2026

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শনে আজ সৈয়দপুর হয়ে দিনাজপুর পৌঁছেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; অতিরিক্ত সচিব এরফানুল হক, পেট্রোবাংলা চেয়ারম্যান মো: রফিকুল আলম, অতিরিক্ত সচিব, কোম্পানি অ্যাফেয়ার্স অনুবিভাগ; জনাব মনির হোসেন চৌধুরী, যুগ্মসচিব, অপারেশন অনুবিভাগ; জনাব স. ম. আজহারুল ইসলাম সহ একটি প্রতিনিধি দল।

সরকারের কৃষকবান্ধব সিদ্ধান্তে বোরোর রেকর্ড ফলন হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী 08/05/2026

সরকারের কৃষকবান্ধব সিদ্ধান্তে বোরোর রেকর্ড ফলন হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সরকারের কৃষকবান্ধব সিদ্ধান্তে বোরোর রেকর্ড ফলন হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারের কৃষকবান্ধব ও সাহসী সিদ্ধান্তের ....

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Friday 09:00 - 05:00
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00