ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন fcbf

ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন fcbf

Share

রক্তের প্রয়োজনে সর্বদা আপনার পাশে no

25/03/2026
22/03/2026

সামাজিক কাজে আমরা ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন Fcbf
বক্তব্য দিচ্ছেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনfcbf এর প্রতিষ্ঠাতা সভাপতি Shohel Hossen ভাই

Photos from ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন fcbf's post 22/03/2026

সামাজিক উন্নয়ন দাতব্য সংস্থা-সাউদাস এর মহৎ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই ক্যাম্পে উপস্থিত থেকে আমরা কাছ থেকে দেখেছি মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও নিঃস্বার্থ সেবার এক অপূর্ব উদাহরণ। চিকিৎসা সেবা শুধু নয়, মানুষের মুখে হাসি ফোটানোর যে আন্তরিক প্রয়াস—সেটিই এই আয়োজনকে আরও মহৎ করে তুলেছে।

আমরা FCBF দাওয়াতি সংগঠন হিসেবে এই সুন্দর ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। এমন উদ্যোগ আমাদেরকেও সমাজের কল্যাণে আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

সাউদাসের প্রতি রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া—আল্লাহ যেন তাদের এই মানবিক প্রচেষ্টাকে কবুল করেন এবং তাদের কার্যক্রম দিন দিন আরও বিস্তৃত ও সফল করে তোলেন। তাদের হাত ধরেই যেন সমাজের আরও অসংখ্য মানুষ উপকৃত হয় এবং মানবতার আলো ছড়িয়ে পড়ে সর্বত্র। 🤍

15/03/2026

আলহামদুলিল্লাহ

Photos from ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন fcbf's post 15/03/2026

আলহামদুলিল্লাহ।
ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF) সংগঠনের উদ্যোগে সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
শিশুদের মুখের হাসি, তাদের আনন্দ—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই মহৎ উদ্যোগ সফল করতে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে থাকা আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আন্তরিকভাবে অর্থিক সহযোগিতা করেছেন।

সবাই আমাদের জন্য এবং যেসব প্রবাসী ও শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন

19/08/2025

আস্‌সালামু আলাইকুম

হুইলচেয়ার নং - ০৭

ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF) এর কাছে খবর আসে মনিরামপুরের নোয়ালী গ্রামের একজন যুবক শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে হুইলচেয়ারের প্রতিবন্ধকতায় চলাচল অনুপযোগী হয়ে বিছানারত আছেন ।

(FCBF) - এর প্রতিনিধি উক্ত পরিবারের বাসায় যেয়ে জানতে পারে তার জন্য একটি হুইলচেয়ার প্রয়োজন । এরই ধারাবাহিকতায় আজ ১৯ আগষ্ট ২০২৫ মঙ্গলবার ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন fcbf এর পক্ষ থেকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে ।

দেশ ও প্রবাস থেকে যে-সকল ভাইয়েরা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নিক, আমিন ।

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


7440, Monirampur
Jessore
7440