22/05/2026
ধর্ষকের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)- এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।
সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতিনির্ধারকগণ প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরীয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন, অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটলো।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরীয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন।
এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
21/05/2026
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
স্বাস্থ্যসেবায় আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না
-অধ্যাপক গোলাম রসুল এমপি
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মো. গোলাম রসুল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. আলিমুর রাজিবের সার্বিক ব্যবস্থাপনায় সভাটি পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ।
সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলতাফ হোসাইন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় সম্পন্ন বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, সাব-সেন্টার ফ্যাসিলিটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন আয়-ব্যয়ের তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে এমপি গোলাম রসুল বলেন, “ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “হাসপাতালের সংস্কার কাজে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা যেন আল্লাহভীতি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। গাইনি ও সার্জারি কনসালটেন্ট না থাকার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করা হবে।”
হাসপাতালের রোগীদের খাবারের মান ঠিক রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শয্যা সংকট, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, অবকাঠামোগত ত্রুটি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকট, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও ওষুধের স্বল্পতা এবং টিকা সরবরাহে ঘাটতি। বিশেষ করে র্যাবিস ভ্যাকসিন, হামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
সভায় আরও উপস্থিত ছিলেন যশোর শিবিরের সাবেক ছাত্রনেতা এম এম আশিকুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মাহমুদা সুলতানা মনি, ডা. মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল ফারুকীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারি ও নেতৃবৃন্দ।
এদিকে, সমন্বয় সভায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন করে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সাবেক শিবিরনেতা এম এম আশিকুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান।
20/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপডেট তথ্য পেতে যুক্ত থাকুন-
https://www.facebook.com/TheJamaatMediaWing
20/05/2026
প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।
তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।
আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।
আল্লাহ তা'আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।
-ডা. শফিকুর রহমান
মাননীয় বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত
20/05/2026
পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
আজ ২০ মে বুধবার দুপুরে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
এসময় আমীরে জামায়াতকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি।
পবিত্র হজ্জ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে প্রত্যাবর্তন করবেন, ইনশাআল্লাহ।
Bangladesh Jamaat-e-Islami Jashore District
18/05/2026
'শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন' শীর্ষক প্রাক-বাজেট সংলাপ
তারিখঃ ১৯ মে ২০২৬ | মঙ্গলবার
সময়ঃ বিকাল ৩ঃ০০ টায়
স্থানঃ আবদুস সালাম মিলনায়তন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা।