01/05/2024
পাঁচ কায়বা গ্রামের খলিল ডাক্তার এর ছোট ভাই
খোরশেদ আলম ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহির রাজিউন)উক্ত মরহুমের এর জানাজার নামাজে উপস্থিত ছিলেন ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আলতাব হোসেন।
25/12/2023
তারিখঃ২৫-১২-২০২৩ ইং তারিখ
রোজ: সোমবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে টিসিবি'র পন্য পৌঁছে দেওয়ার অঙ্গিকারে ভর্তুকি মূল্য(৪৭০টাকা)দরে ২লিটার সয়াবিন তেল,২কেজি মশুরের ডাল, ৫কেজি চাউল নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবি'র নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন,
৭নং কায়বা ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান
জনাব মোঃ আলতাব হোসেন।
16/12/2023
সবাইকে বিজয়ের দিবসের শুভেচ্ছা।যাদের আত্মত্যাগে আজকের বিজয় দিবস সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। তাদের জীবনের বিনিময়ে আজ স্বাধীন দেশের নাগরিক আমরা।
❤❤❤বিনম্র শ্রদ্ধা ❤❤❤
মোঃ আলতাব হোসেন
চেয়ারম্যান ৭নং কায়বা ইউনিয়ন পরিষদ।
13/12/2023
শার্শা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (Uno)জনাব নয়ন কুমার রাজবংশী কে ফুলেল শুভেচ্ছা জানান ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আলতাব হোসেন Altab Hossen আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
26/11/2023
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার সংসদীয় আসনের নৌকার মাঝি হলেন যারা।
যশোর-০১ : শেখ আফিল উদ্দিন
যশোর-০২ : ডাঃ তৌহিদুজ্জামান তুহিন
যশোর-০৩ : কাজী নাবিল আহমেদ
যশোর-০৪ : এনামুল হক বাবুল
যশোর-০৫ : স্বপন ভট্টাচার্য
যশোর-০৬ : শাহীন চাকলাদার।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো সকল নৌকার মাঝিদের জন্য। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করুন।
19/11/2023
সপ্তাহে খানেক আগে নিজ হাতে চালতাবাড়িয়া
আর,ডি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।৭নং কায়বা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আলতাব হোসেন আজকে সকালে হটাৎ আবার শহীদ মিনার নির্মানাধীন কাজে নিয়োজিত মিস্ত্রিদের সাথে কথা বলেন এবং একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার সুন্দর ভাবে নির্মাণ করার নির্দেশ দেন।
19/11/2023
"শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ"
খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করেন ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আলতাব হোসেন Altab Hossen।এসময় প্রত্যেক ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
19/11/2023
"আলহামদুলিল্লাহ" আলহামদুলিল্লাহ"আলহামদুলিল্লাহ"।
চালিতবাড়িয়া বটতলা হইতে বাইকোলা ঈদগাহ পর্যন্ত
১.৫ কি:মি রাস্তার রাস্তার পিচ কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আলতাব হোসেন Altab Hossen। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার, রোড ইঞ্জিনিয়ার
এলাকার সুধীজন সহ ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন
নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কায়বা ইউনিয়নের সবচেয়ে অবহেলিত বিলপাড়া -বাইকোলা এলাকার মানুষের বাসিন্দাদের মাঝে
আনন্দের বন্যা বয়ে যায় নতুন রাস্তা হওয়াতে ।
চেয়ারম্যান মোঃ আলতাব হোসেনের হাত দ্বারা
প্রথম পিচ ঢালাই শুরু হয় ১৮ বছরের অবহেলিত
বিলপাড়া -বাইকোলা রাস্তাটি দিয়ে।
বর্ষাকালে মানুষের ভোগান্তির পরিসমাপ্তি
গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য চেয়ারম্যান
মোঃ আলতাব হোসেনের প্রথম কাজ গ্রাম দিয়ে।
দোয়া ও শুভ কামনা রইলো চেয়ারম্যান মহাদয় আপনার জন্য।
17/11/2023
বাংলাদেশ আওয়ামীলীগ এর দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫ টি উপ-কমিটি গঠন।
জয়তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা