Doctor’s Club Library

Doctor’s Club Library

Share

ডক্টর'স ক্লাব লাইব্রেরি
স্থাপিত:- ২০২৪
স্থান:- গদখালী বাজার বাসস্ট্যান্ড, সরদার মার্কেট ২য় তলা।

09/12/2024

অন্ধকার পথ থেকে আলোর পথে আসি ,,
খুঁজে নেই জান্নাতে যাওয়ার সহজ পথ।

ব‌ই: জান্নাতে যাওয়ার সহজ পথলাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

04/12/2024

কারণ তখন মানবিকতার সংজ্ঞা এবং ব্যবহারটাও আর এখনকার মতো থাকতো না। মানবিকতার মূলে আছে নিজেকে মানুষ হিসবে স্বীকৃতি দেয়া। আর নিজেকে একটা জৈব-যন্ত্রের চেয়ে বেশি কিছু মনে করা আর ঈশ্বরকে বিশ্বাস করা আসলে একই সমীকরণের আগের এবং পরের লাইন। নিজেকে যখন কেউ শুধু মাত্র একটা জৈব-যন্ত্র মনে করবে, তখন তার কাছে বাস্তবতার ধারণাই সম্পূর্ণ বদলে যাবে। নিতী নৈতিকতার ভিত্তি দুর্বল হয়ে যাবে। দুই এক জন ভালো মানুষ হয়তো থাকবে, তরে তাদের ভালো হওয়ার পিছনে কারণ হিসেবে থাকবে শুধু মাত্র তাদের বিকৃত আবেগ যেখানে তার আলাদা করে সম্মান পাওয়ার কিছু নেই। জৈব যন্ত্রকে সম্মান দেয়াটা যৌক্তিকভাবে অর্থহীনও বটে। মানুষ শুধু মাত্র বাস্তব স্বার্থের জন্যে বাঁচবে। সমাজের ভালো চায় এমন কিছু অবিশ্বাসি মানুষ আজকে যেই মানবতার কথা প্রচার করে, তারা বুঝে না যে সেই মানবতা, তাদের বিশ্বাসী দাদার কাছ থেকেই তার ডি এন এ তে এসেছে, যা আর তার নাতি নাতনির ডিএনএ পর্যন্ত পৌছাতে পারবে না যুক্তির কাছে ব্যার্থ হয়ে। এই মানবতার অবক্ষয়ের প্রমাণ আপনি ভালো করে তাকালে এখনি সমাজে খুঁজে পাবেন। তবে হ্যাঁ, কিছু মানুষের একটা দল তৈরি হতে পারে যাদের ভালো কাজ করার জন্যে ঈশ্বরকে প্রয়োজন পরবে না, কারণ তারা ঐ ভালো কাজের মানসিক শান্তিটাই চর্চায় নিয়ে আসবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিখাবে। তবে তারা সমাজ টিকিয়ে রাখার জন্যে সংখ্যায় যথেষ্ট হবে না। এমনকি যেই আবেগের উপর ভিত্তি করে এই মানবতার ধর্ম দাঁড়াবে, তাকে অন্য যেকোনো শক্তিশালী যৌক্তিক আবেগ সহজেই দুর্বল করে দিতে পারবে। দশ জন মানুষ যদি প্রকাশ্যে সৃষ্টিকর্তার উপস্থিতিকে বিশ্বাস করে, তবে তারা নিজেরাও নিজেদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে, যার ফলে জীবন ধারণ সহজ হয়।

বই: শূন্যের দরজা
লেখক: হাসান ইথারলাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

03/12/2024


আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।

(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) (আধুনিক প্রকাশনীঃ ১০, ইসলামী ফাউন্ডেশনঃ ১০)

সহিহ বুখারী, হাদিস নং ১১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

02/12/2024

প্রখ্যাত সাহাবী ওমর (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) [মৃত: ২৩ হি.]- এর কিছু দামি কথা:

১) যে খুব বেশি হাসাহাসি করে, তার মর্যাদা কমে যায়।
২) যে অধিক ঠাট্টা-মশকরা করে, তার ব্যক্তিত্ব ও গাম্ভীর্য লোপ পায়।
৩) যার মধ্যে কোনো একটি বিষয় বেশি দেখা যায়, সেটাকে ঘিরেই সমাজে তার পরিচিতি ছড়ায়।
৪) যে বেশি কথা বলে, সে বেশি ভুল করে।
৫) যে বেশি বেশি ভুল করে, তার লজ্জা কমে যায়।
৬) যার লজ্জা কমে যায়, তার ভেতর আল্লাহর ভয় কমে যায়।
৭) যার আল্লাহভীতি কমে যায়, তার অন্তর মরে যায়।

বিখ্যাত তাবি‘য়ি ও পণ্ডিত ব্যক্তিত্ব আহনাফ ইবনু কায়স (রাহ.)-কে উপদেশ দিতে গিয়ে উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) এই কথাগুলো বলেছিলেন।(ইমাম ইবনুল জাওযি, সিফাতুস সাফওয়াহ: ১/১৪৪৯)
©লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

01/12/2024


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সহজ পন্থা অবলম্বন কর, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না।

(৬১২৫; মুসলিম ৩২/৩ হাঃ ১৭৩৪, আহমাদ ১৩১৭৪) (আধুনিক প্রকাশনীঃ ৬৯, .ফা. ৬৯)

সহিহ বুখারী, হাদিস নং ৬৯
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

28/11/2024

প্রতিদান
— জসীম উদ্‌দীন

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে করে তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।(সংগ্রহিত)
লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

27/11/2024

হুমায়দ ইব্‌নু ‘আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি মু’আবিয়াহ (রাঃ)-কে খুৎবায় বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ‘ইল্‌ম দান করেন। আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহই (জ্ঞান) দাতা। সর্বদাই এ উম্মাত কিয়ামাত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়িম থাকবে, বিরোধিতাকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।

(৩১১৬, ৩৬৪১,৭৩১২, ৭৪৬০; মুসলিম ১২/৩৩ হাঃ ১০৩৭, আহমাদ ১৬৮৪৯, ১৬৮৭৮, ১৬৯১০) (আধুনিক প্রকাশনীঃ ৭১, ইসলামী ফাউন্ডেশনঃ ৭১)

সহিহ বুখারী, হাদিস নং ৭১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

26/11/2024

বই: বেলা ফুরাবার আগে।

লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

25/11/2024

ইমাম শামসুদ্দীন আয-যাহাবী রাহিমাহুল্লাহ [মৃত্যু : ৭৪৮ হি.] বলেন —

“আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম অর্জন করা এবং তা প্রচার করা নফল সালাত ও রোজা হতে অধিক উত্তম।”

[সিয়ারুল আ'লামীন নুবালা, ৮/৯৭]লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

24/11/2024

সবর মুমিনের সাফল্যের সোপান

লেখক : আবদুল মালিক আল কাসিম
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

অনুবাদ : হাসান মাসরুর

আবু দারদা রা. আমাদের তিনটি বিষয়ের শিক্ষা দিয়েছেন, যা দুর্বল করে দেয় মানুষের অভ্যন্তরীণ প্রবৃত্তিকে এবং সহায়তা করে স্রষ্টার সান্নিধ্য অর্জনে। তিনি বলেন, ‘আমি এমন তিনটি জিনিসকে ভালোবাসি, যেগুলোকে সাধারণ মানুষ অপছন্দ করে : দারিদ্র্য, রোগ-ব্যাধি এবং মৃত্যু। দারিদ্র্যকে ভালোবাসি, কারণ তা রবের সামনে বিনয় প্রকাশের মাধ্যম। মৃত্যুকে ভালোবাসি, কারণ রবের সাথে সাক্ষাৎ করার জন্য মৃত্যুই একমাত্র পন্থা। এবং রোগ-ব্যাধিকে ভালোবাসি, কারণ রোগ-ব্যাধি পাপরাশি মুছে দেয়।’ (আস-সিয়ার : ২০/১৪৯)

শাইখ আব্দুল মালিক আল-কাসিমের (اصبر واحتسب) গ্রন্থের সরল অনুবাদ—’সবর মুমিনের সাফল্যের সোপান’। বইটিতে কুরআন, সুন্নাহ, পূর্ববর্তী নেককারদের জীবনী থেকে সবরের শিক্ষা, মর্যাদা, উপায় আলোচিত হয়েছে সবিস্তারে।লাইব্রেরির সদস্য হতে আজই যোগাযোগ করুন। আপনারা সকলেই আমন্ত্রিত 💗
যোগাযোগের ঠিকানাঃ
সরদার মার্কেট ২য় তলা,গদখালি,ঝিকরগাছা
Official page:
https://www.facebook.com/profile.php?id=100067150505023
Official group :
https://facebook.com/groups/421000477208636/

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Jessore
7420

Opening Hours

Monday 15:30 - 20:00
Tuesday 15:30 - 20:00
Wednesday 15:30 - 20:00
Thursday 15:30 - 20:00
Friday 15:30 - 20:00
Saturday 15:30 - 20:00