Jashore Pourashava - যশোর পৌরসভা

Jashore Pourashava - যশোর পৌরসভা

Share

Munshi Meherullah Road, Jashore

Photos from Jashore Pourashava - যশোর পৌরসভা's post 27/05/2026

আজ ২৭/০৫/২০২৬ ইং তারিখ যশোর পৌরসভার সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বজ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। বর্জ্য অপসারণের কড়া নির্দেশনা দিয়ে মন্ত্রী মহোদয় জানান, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকাল ৪ টার মধ্যে সমস্ত কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। বিকাল ৪ টার পর শহরের কোথাও কোন ময়লা আবর্জনা থাকতে পারবে না। এ সময় পরিচ্ছন্ন কর্মীদের উৎসাহিত করতে মন্ত্রী মহোদয় একটি বিশেষ ঘোষণা দেন। ঈদের দিন বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের জন্য তিনি ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। একই সাথে এই পরিচ্ছন্ন কার্যক্রমের বার্তাটি ইমাম পরিষদের মাধ্যমে ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় যেন প্রচার করা হয় সেই বিষয়ে তিনি নির্দেশনা দেন। যশোর পৌরসভার প্রশাসক জনাব রফিকুল হাসানের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মোরাদ আলী, পৌর নির্বাহী কর্মকর্তা জনাব জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী জনাব বি এম কামাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী জনাব সাইফুল ইসলাম তুহিন, প্রশাসনিক কর্মকর্তা জনাব উত্তম কুমার কুন্ডু, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব রবীন্দ্রনাথ রাহা, হিসাব রক্ষক জনাব মোঃ হান্নান, কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মাসুদ বারি, সম্পাদক জনাব মনিরুল ইসলাম। এছাড়া সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ইন্সপেক্টর এবং ময়লা অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ১৩ জন কর্মচারী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি দুপুর ২.০০ ঘটিকায় যশোর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুতকৃত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন,যশোর পৌরসভার প্রশাসক জনাব রফিকুল হাসান,যশোর প্রেসক্লাবের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন, যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহম্মেদ , যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব বি এম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা জনাব উত্তম কুমার কুন্ডু, হিসাব রক্ষক জনাব মো: হান্নানসহ সংশ্লিষ্ট ইন্সপেক্টর ও কর্মচারীবৃন্দ।

06/05/2026
Photos from Jashore Pourashava - যশোর পৌরসভা's post 02/05/2026

সকল দলের এ্যাথলেটিকস ৩/৫/২৬ সকাল ৯-৩০ মিনিটে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

30/04/2026

"নতুন কুঁড়ি স্পোর্টস প্রোগ্রাম ২০২৬ "
যে সকল বালক-বালিকা উক্ত ইভেন্টে যশোর পৌরসভার পক্ষে রেজিস্ট্রেশন করেছেন তাদের অদ্য ৩০/০৪/২০২৬ ইং বিকাল ৩ ঘটিকার মধ্যে ক্রিকেটের নিজ সরঞ্জামাদি সহ স্টেডিয়াম সংলগ্ন যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল মাঠে কোচ জনাব সঞ্জয় সাহার নিকট যথাসময়ে রিপোর্ট করতে অনুরোধ করা হলো ।

Photos from Jashore Pourashava - যশোর পৌরসভা's post 30/03/2026
26/03/2026

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস
সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

20/03/2026

যশোর পৌরসভার পক্ষ থেকে, পৌরবাসী সহ যশোরবাসীকে জানাই পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা।

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


M. M. Road
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00