বাণী চিরন্তন

বাণী চিরন্তন

Share

বাণী চিরন্তন একটি শিক্ষা ও জ্ঞানমূলক ?

16/01/2026

❑ হিজড়া সন্তান কেন হয়?
❑ হিজড়া জ্বীনদের সন্তান?
❑ পিরিয়ড চলাকালে স্ত্রী’র সাথে মেলামেশা করলে ‘হিজড়া’ সন্তান হয়?

☞ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, হিজড়ারা জীনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস (রাঃ) কে প্রশ্ন করেছিলেন,
- এটা কীভাবে হতে পারে?

জবাবে তিনি বলেছিলেন যে, “আল্লাহ্ ও রাসুল (সাঃ) নিষেধ করেছেন যে, মানুষ যেনো তার স্ত্রীর মাসিক ঋতুস্রাব চলাকালে যৌন সংগম না করে।” সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে ও সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ববতী হয় এবং হিজড়া সন্তান প্রসব করে।

☞ (মানুষ ও জ্বীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় ‘খুন্নাস’)।

— [তথ্য: সূরা বানী ইস্রাইল- আর রাহমান , ইবনে আবি হাতিম, হাকিম তিরমিজি]

☞ আরেক হাদিসে হিজড়া জন্মের হেকমত উল্লেখপূর্বক আলোচনা এভাবে এসেছে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে একবার জিজ্ঞাসা করা হলো, হিজড়া কেন জন্ম নেয়?

তদুত্তরে ইবনে আব্বাস বললেন, স্ত্রীর মাসিক চলাকালে যখন স্বামী তার সাথে সহবাস করে, তখন শয়তান ঐ যৌনমিলনে আগে আগে থেকে উক্ত ব্যক্তির সাথে যৌনকার্যে শরিক হয় এবং শয়তানের বীর্য ঐ মহিলার গর্ভে গিয়ে পৌছে, যার ফলে হিজরা সন্তান জন্ম গ্রহণ করে।

— (ত্বরতুসী-কিতাবু তাহরীমিল ফাওয়াহিশ)

বৈজ্ঞানিকভাবেও দেখা যাচ্ছে হিজড়া সন্তানের সেক্স ক্রোমোজোম প্যাটার্ন XXY, XYY. যেখানে মায়ের থেকে পাওয়া X ও বাবার থেকে পাওয়া Y বা X ক্রোমোজম মিলে মহিলার XX এবং পুরুষের XY সেক্স ক্রোমোজম সৃষ্টি হয়। তাহলে এই অতিরিক্ত Y ক্রোমোজম কার? এই প্রশ্নে তৃতীয় কোনো জ্বীন কিংবা শয়তানকে দায়ী করলে উত্তর সহজেই মিলে যায়।

►►►►►►►►►—•—◄◄◄◄◄◄◄◄◄

❑ উত্তরঃ শাস্ত্রজ্ঞ ইমামদের মতে আব্বাস (রাঃ) এর উপরিউক্ত হাদীসটি সঠিক নয়, ভুল। রাসুলুল্লাহ (ﷺ) থেকে হাদীসটি প্রমাণিত নয়। তাই হাদিস হিসেবে এটি বর্ণনা করার কোন সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে হেফাজত করেন!

ইমাম ইবনুল কাত্তান আলফাসী তাঁর কিতাব আহকামুন নজরে (হাদিস ২১৫, পৃষ্ঠা ৪১৬) হাদিসটিকে মুনকার (বাতিল) বলেছেন।

ইমাম ইবনু আদী আল কামিলে ইয়াইয়া ইবনে আইয়ুব আলগাফিকী এর জীবনীতে হাদিসটিকে غير محفوظ (প্রমাণিত নয়) বলেছেন।

ইমাম যাহাবী মিযানুল ই'তিদালে ইয়াইয়া ইবনে আইয়ুব আলগাফিকী-র জীবনীতে হাদিসটিকে منكر বাতিল বলে সাব্যস্ত করেছেন।

قال الذهبي
ومن مناكيره.
أحمد ابن أخي ابن وهب، حدثنا عمى، حدثني يحيى بن أيوب، عن ابن جريج، عن عطاء، عن ابن عباس - مرفوعاً: المؤنثون أولاد الجن.
قيل لابن عباس: كيف ذلك؟ قال: نهى الله ورسوله أن يأتي الرجل امرأته وهى حائض، فإذا أتاها سبقه بها الشيطان فحملت منه فأنث المؤنث.

قال ابن عدي: حدثنا إبراهيم بن إسماعيل بن الفرج الغافقي، حدثنا أحمد، فذكره.

قال وهذان الحديثان ليحيى بْن أيوب، عنِ ابْن جُرَيج غير محفوظين فأما حديث المؤنثين فلا أعلمه رواه غير بن أخي بن وَهب، عَن عَمِّه، عَن يَحْيى بن أيوب

١- [عن عبدالله بن عباس:] المُؤْنِثونَ أولادُ الجنِّ.
ابن القطان (ت ٦٢٨)، أحكام النظر برقم ٢١٥ وصفحة ٤١٦ • منكر • أخرجه ابن عدي في «الكامل في الضعفاء» (٧/٢١٦) مطولاً.

সদকার নিয়তে পোস্টটি শেয়ার করে দিন।

সংগ্রহীত_বাণী চিরন্তন

12/01/2026

সময়টা তখন ১৯৪৫ সাল। যুদ্ধবিধ্বস্ত জাপান।
এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে লাশ বয়ে নিয়ে যাচ্ছে। পথিমধ্যে এক সেনা অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লাশটা পিঠ থেকে ফেলে দাও, ওটা তে অনেক ভারী! বইতে কষ্ট হচ্ছে।"

কিশোরটি সাথে সাথেই দৃঢ় স্বরে জবাব দিল,
--"সে ভারী নয়, সে আমার ভাই!"
কিশোরের এমন জবাবে আর্মি অফিসার হতভম্ব হয়ে গেলেন!

পুরো ঘটনাটি বুঝতে কিছুক্ষণ সময় লাগে আর্মি অফিসারের। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জানা যায়, এই ঘটনা নিমেষেই ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ইস্পাত কঠিন ঐক্যের সমুজ্জ্বল প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া সেই কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান:
"সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।"
(He’s not a burden, he’s my brother/sister.)

আপনার ভাই বা বোন যদি পড়ে যায়,
তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে পরম মমতায় আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।

সংগৃহীত_বাণী চিরন্তন

06/01/2026

"সর্বদা মনে রাখা উচিত যে, টাকার কোন মালিক হয় না এবং এটি সবসময় হাত ঘুরতে থাকে; যদি তুমি সফল হও, তাহলে কিছু অংশ সমাজকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো, যে সমাজ তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে"।

.........................................এই বিখ‌্যাত পরামর্শটি সুধা মূর্তি কে দি‌য়ে‌ছি‌লেন জে.আর.ডি. টাটা (জাহাঙ্গীর রতন‌জি দাদাভাই টাটা JRD Tata)।

***পদ্মবিভূষণ ও ভারত রত্ন খ‌্যাত জে.আর.ডি. টাটা (জাহাঙ্গীর রতন‌জি দাদাভাই টাটা JRD Tata) ছিলেন একজন বিখ্যাত ফরাসি বংশোদ্ভূত ভারতীয় শিল্পপতি, মানবতাবাদী, এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান, যিনি ভারতের বিমান চলাচল ও তথ্যপ্রযুক্তি শিল্পে পথিকৃৎ ছিলেন এবং দেশের প্রথম লাইসেন্সপ্রাপ্ত পাইলট হিসেবে পরিচিত, যিনি টাটা এয়ারলাইনস (বর্তমান এয়ার ইন্ডিয়া) প্রতিষ্ঠা করেন এবং টাটা গ্রুপকে বিভিন্ন খাতে প্রসারিত করে দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

*** পদ্মশ্রী খ‌্যাত সুধা মূর্তি বিয়ে করেন পদ্ম‌বিভূষণ ও পদ্মশ্রী খ‌্যাত এন.আর নারায়ণ মূর্তিকে (নাগাভার রামনাও নারায়ণ মূ‌র্তি একজন ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী। তিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা) পুণেতে টেলকোতে প্রকৌশলী হিসেবে কর্মরত অবস্থায়। এই দম্পতির দুটি সন্তান আছে অক্ষতা মূ‌র্তি এবং রোহন মূ‌র্তি। তার মেয়ে অক্ষতা মূ‌র্তি স্ট্যানফোর্ডের সহপাঠী ছি‌লেন, একজন ব্রিটিশ ভারতীয় এবং যি‌নি ঋষি সুনাককে বিয়ে করেছিলেন। অর্থাৎ এই অসাধারণ ভদ্র মহিলা ছি‌লেন যুক্তরা‌জ্যের সা‌বেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এর শাশুড়ী।

ভারতের বৃহত্তম অটোমোবাইল কারখানা, টাটা প্রকৌশল ও লোকোমোটিভ কোম্পানি (টেলকো) -এ নিয়োগকৃত প্রথম মহিলা কর্মী ছিলেন সুধা মুর্তি। টাটা ইঞ্জিনিয়ারিং এবং চারী কোম্পানি (TELCO)। তিনি পুণেতে একজন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে কোম্পানির সাথে যোগ দেন এবং তারপর মুম্বাই ও জামশেদপুরেও কাজ করেন। টেলকোতে "শুধুমাত্র পুরুষদের"- এই শর্তের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগে তিনি কোম্পানির চেয়ারম্যানকে একটি পোস্টকার্ডে চিঠি লিখেছিলেন।ফলস্বরূপ, তাকে একটি বিশেষ ইন্টারভিউ-এর সুযোগ দেওয়া হয় এবং অবিলম্বে নিয়োগ করা হয়। পরে তিনি ওয়ালচাঁদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সিস্টেম বিশ্লেষক হিসাবে যোগ দেন।
১৯৯৬ সালে তিনি ইনফোসিস ফাউন্ডেশন শুরু করেন এবং আজ পর্যন্ত তিনি ইনফোসিস ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের পিজি সেন্টারে ভিজিটিং প্রফেসর হিসেবে রয়েছেন। তিনি ক্রাইস্ট ইউনিভার্সিটিতেও শিক্ষিকা ছিলেন। তিনি অনেক বই লিখেছেন এবং প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে দুটি ভ্রমণকাহিনী, দুটি কারিগরি বই, ছয়টি উপন্যাস এবং তিনটি শিক্ষামূলক বই।

ফিকি লেডিস অর্গানাইজেশন (এফএলও) এর চেয়ারপার্সনের একটি প্রতিষ্ঠা অনুষ্ঠানে সুধা মুর্তি বলেন, তার স্বামী নারায়ণ মূর্তিকে ইনফোসিস শুরু করতে সহায়তা করার জন্য যখন তিনি টেলকো থেকে ইস্তফা দেন, তখন জে.আর.ডি.টাটার থেকে প্রাপ্ত পরামর্শটি তার জীবনকে বদলে দেয়। তিনি বলেছেন, "সর্বদা মনে রাখা উচিত, যে টাকার কোন মালিক হয় না এবং এটি সবসময় হাত ঘুরতে থাকে; যদি তুমি সফল হও, তাহলে কিছু অংশ সমাজকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো, যে সমাজ তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে"।

06/12/2025

আসুন হিসাব জা‌নি ও বু‌ঝি . . .

✅ আপনি ১,০০,০০০ টাকা জমা দিয়ে একটা ব্যাংক একাউন্ট ওপেন করলেন, তাহলে আপনার ব্যালেন্স হলো ১,০০,০০০ টাকা।

✅ কিছুদিন পর আপনার ছোট্ট একটা জমি ৬ লাখ টাকায় বিক্রি করে সেই টাকা এই একাউন্টে জমা করলেন, তাহলে আপনার ব্যালেন্স হলো ৭,০০,০০০ টাকা।

✅ আরও কিছুদিন পর মেয়ের বিয়ের জন্য ৩ লাখ টাকা সেই একাউন্ট থেকে তুলে ফেললেন, তাহলে ব্যালেন্স হলো ৪,০০,০০০ টাকা।

✅ এভাবে প্রতিবার লেনদেনের পর আপনার একাউন্ট ব্যালেন্স হয় বাড়বে, নয় কমবে।

✅ এভাবে কোনো এক বছরে জানুয়ারির ০১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ যে ব্যালেন্স হবে, হোক সেটা ১ মিনিটের জন্য, তার ভিত্তিতে বছরে একবার সরকারকে আবগারি শুল্ক (Excise Duty) দিতে হবে। ব্যাংক আপনার একাউন্ট থেকে কেটে নিয়ে সরকারি খাতে জমা দেয়।

✅ সেভিংস, কারেন্ট, ডিপিএস, এফডিআর, লোন একাউন্ট সহ সকল ধরনের একাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স এর উপর বছরে একবার আবগারি শুল্ক দিতে হয়।

✅ আবগারি শুল্কের হার: জানু-১ থেকে ডিসে-৩১ তারিখ পর্যন্ত সময়ে সর্বোচ্চ ব্যালেন্স এর পরিমাণ যদি
👉 ০ থেকে ৩,০০,০০০ = ০ টাকা
👉 ৩,০০,০০১ থেকে ৫,০০,০০০ = ১৫০ টাকা
👉 ৫,০০,০০১ থেকে ১০,০০,০০০ = ৫০০ টাকা
👉 ১০,০০,০০১ থেকে ৫০,০০,০০০ = ৩,০০০ টাকা
👉 ৫০,০০,০০১ থেকে ১,০০,০০,০০০ = ৫,০০০ টাকা
👉 ১,০০,০০,০০১ থেকে ২,০০,০০,০০০ = ১০,০০০ টাকা
👉 ২,০০,০০,০০১ থেকে ৫,০০,০০,০০০ = ২০,০০০ টাকা
👉 ৫,০০,০০,০০১ থেকে তদুর্ধ = ৫০,০০০ টাকা

✅ তাহলে শুরুতে আমি যে গল্প বললাম সে ব্যক্তির সর্বশেষ ব্যালেন্স ছিলো ৪ লাখ টাকা, কিন্তু সর্বোচ্চ ব্যালেন্স ছিলো ৭ লাখ টাকা।

তাহলে বলেন তো উনার আবগারি শুল্ক কত হবে?
এখন নিজের একাউন্টের আবগারি শুল্ক নিজে নিজে হিসাব করতে পারবেন না?

10/11/2025



সেই এক বিরল মুহূর্ত, যখন মানুষের মস্তিষ্কের গতির সামনে থেমে গেল কম্পিউটার!

১৯৭৭ সালে সাদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি, টেক্সাসে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। এক ভারতীয় নারী মাত্র ৫০ সেকেন্ডে সমাধান করলেন এমন একটি জটিল সমীকরণ, যা কম্পিউটারের লেগেছিল আরও ১০ সেকেন্ড বেশি।

তিনি হলেন শকুন্তলা দেবী, যিনি সারা পৃথিবী জুড়ে পরিচিত “হিউম্যান কম্পিউটার” নামে।

শকুন্তলা দেবীর জন্ম ১৯২৯ সালে ভারতের কর্ণাটকে। তাঁর শৈশব কেটেছে সার্কাসের তাঁবুতে বাবা ছিলেন ট্রাপিজ শিল্পী ও সিংহ প্রশিক্ষক। প্রথাগত শিক্ষার সুযোগ না থাকলেও মাত্র ৫ বছর বয়সে তিনি মুখে মুখেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে সবাইকে চমকে দেন।
বাবা তাঁর প্রতিভা চিনে ফেলেন, সার্কাস ছেড়ে মেয়ের গণিত প্রতিভা প্রদর্শনের জন্য শুরু করেন দেশজুড়ে রোড শো।

যেখানেই যান, শকুন্তলার মাথায় যেন সংখ্যার সুর বাজত।
কোনো ক্যালকুলেটর নেই, কোনো কাগজ-কলম নেই শুধু স্মৃতি আর মস্তিষ্কের অবিশ্বাস্য ক্ষমতা।

১৯৪৪ সালে বাবা-মেয়ের পাড়ি লন্ডনে।
সেখানে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞানসম্মেলনে ও গণিত প্রতিযোগিতায় তিনি মন্ত্রমুগ্ধ করে তুললেন তাবড় অধ্যাপক, গবেষক ও কম্পিউটার বিজ্ঞানীদের।

বিশ্বের নামী প্রতিষ্ঠানগুলিতে তাঁর গণনার ক্ষমতা যাচাই করা হয়—এবং ফলাফল, সবখানেই একটাই:
“Unbelievable but True!”

অবিশ্বাস্য মুহূর্ত_ যখন কম্পিউটার হার মানে

সেই বিখ্যাত ঘটনাটি ঘটে ১৯৭৭ সালে, তাঁকে জিজ্ঞাসা করা হয় সংখ্যাটি:
916748676920039158098866092758538016243... (একটি বিশাল ২০১-অঙ্কের সংখ্যা!) এর ২৩তম মূল কত?

মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে শকুন্তলা দেবীর উত্তর: ৫৪৬,৩৭২,৮৯১

কম্পিউটারের উত্তর আসতে সময় লেগেছিল ৬০ সেকেন্ড!
এই ঘটনার পর থেকেই তাঁর নাম ওঠে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (1982) — “Fastest Human Calculator on Earth” হিসেবে।

১৯৮৮ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. আর্থার জেনসেন তাঁর মানসিক ক্ষমতা পরীক্ষা করেন।

তিনি দুটি প্রশ্ন দেন=
১️) ৬১,৬২৯,৮৭৫-এর ঘনমূল (Cube root)
২️) ১৭০,৮৫৯,৩৭৫-এর সপ্তম মূল (7th root)

প্রশ্ন শেষ করার আগেই শকুন্তলা দেবী বললেন
উত্তর: ৩৯৫ এবং ১৫।

ড. জেনসেন নিজে পরে বলেন, “মানব মস্তিষ্কের ক্ষমতা এতদূর পর্যন্ত যেতে পারে, তা আমি কল্পনাও করিনি।”

লেখিকা: ‘The World of Homosexuals’, ‘Astrology for You’, ‘Puzzles to Puzzle You’ সহ বহু বইয়ের লেখক।

জ্যোতিষী: তাঁর জন্মছক বিশ্লেষণ আজও জনপ্রিয়।

রাজনীতিবিদ: ১৯৮০ সালে বেঙ্গালুরু থেকে সংসদ নির্বাচনে অংশ নেন।

রান্নাবিদ: ভারতীয় খাবার নিয়ে রেসিপি বইও লিখেছিলেন।

২০২০ সালে তাঁর জীবনী নিয়ে বলিউডে তৈরি হয় “Shakuntala Devi: The Human Computer” চলচ্চিত্র, যেখানে তাঁর চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান।

এই সিনেমা শুধু একটি প্রতিভার গল্প নয়, এটি মানুষের মস্তিষ্কের সম্ভাবনার জয়গান।

“যন্ত্র মানুষের সহায় হতে পারে, কিন্তু মস্তিষ্কের বিকল্প হতে পারে না।”

আজ তাঁর জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাই সেই প্রতিভাকে, যিনি প্রমাণ করেছিলেন, একটি মানুষের মাথার ভেতরই লুকিয়ে আছে অজস্র সুপার কম্পিউটার।

04/11/2025

#গুরুত্বপূর্ণ

১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।

২। সিডিউল কি?
উ: যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।

৩। project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ: ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।

৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ: ৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)

৫। লে আউট কি?
উ: ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।

৬। গ্রিড লাইন কাকে বলে?
উ: কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।

৭। সেন্টার লাইন কাকে বলে?
উ: যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।

৮। একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।

৯। layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ: প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে।

১০। পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।

১১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।

১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ

১৩। ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"

১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।

১৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ: প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এরভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।

১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উ: পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।

১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।

১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।

১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।

২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।

২১। ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।

২২। শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।

২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।

২৪। ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে। আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।

২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা ১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।

২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।

২৭। একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।

২৮। সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।

২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।

৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।

৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।

৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।

৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।

৩৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।

৩৫. সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।

৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।

৩৭. পিপিআর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।

৩৮. UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।

৩৯. হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।

৪০. বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39", 36", 33", 30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।

#সংগৃহীত_বাণী_চিরন্তন

29/10/2025

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ৫০টি অসাধারণ Tips & Tricks নতুন ও অভিজ্ঞ সবারই কাজে আসবে!
________________________________________
উইন্ডোজ টিপস (Windows Tips)

1. কম্পিউটার দ্রুত চালু করার উপায়
“Task Manager → Startup” এ গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন।
এতে Windows অনেক দ্রুত Boot হবে।
2. ডেস্কটপ একদম ক্লিন রাখুন
Desktop-এ রাইট ক্লিক → View → Uncheck Show Desktop Icons।
একদম মিনিমাল, ক্লিন ও প্রফেশনাল লুক পাবেন।
3. ডার্ক মোড চালু করুন (চোখের আরাম)
Settings → Personalization → Colors → Choose your color → Dark।
দীর্ঘসময় কাজেও চোখে কম চাপ পড়ে।
4. স্ক্রিনের নির্দিষ্ট অংশ Screenshot নিন
Press Windows + Shift + S → যেই অংশ চান, সেটি সিলেক্ট করুন।
Screenshot Clipboard-এ চলে যাবে, সাথে সাথে Paste করতে পারবেন।
5. নোটিফিকেশন বন্ধ রাখুন (Focus Mode)
Settings → System → Focus Assist → Alarms only।
মনোযোগে কাজ করতে বিরক্তি ছাড়াই সময় কাটবে।
6. এক ক্লিকে সব উইন্ডো মিনিমাইজ করুন
Press Windows + D।
সব কিছু মিনিমাইজ হয়ে যাবে, আবার চাপলে আগের মতো ফিরবে।
7. Recycle Bin ছাড়াই Delete করুন
ফাইল সিলেক্ট করে Shift + Delete চাপুন।
ফাইল সরাসরি স্থায়ীভাবে মুছে যাবে — সাবধান থাকুন!
8. একসাথে অনেক ফাইল Rename করুন
সব ফাইল সিলেক্ট → F2 চাপুন → নাম লিখে Enter।
সব ফাইল ধারাবাহিকভাবে (name1, name2, name3...) Rename হবে।
9. ফাইল দ্রুত খুঁজুন (Smart Search)
File Explorer-এ লিখুন → kind:video বা date:today ইত্যাদি।
ফাইল খোঁজার সময় অনেক কমে যাবে।
10. Auto Login সেট করুন (পাসওয়ার্ড ছাড়াই)
Run খুলুন → netplwiz টাইপ করুন → “Users must enter password” আনচেক করুন।
প্রতিবার লগইনে পাসওয়ার্ড টাইপ করতে হবে না।
________________________________________
মাউস ও কার্সর ট্রিকস (Mouse & Cursor Tricks)
11. মাউসের স্পিড বাড়ান বা কমান
Control Panel → Mouse → Pointer Options → Adjust Pointer Speed.
নিজের সুবিধামতো সেন্সিটিভিটি ঠিক করুন।
12. কার্সর হারিয়ে গেলে সহজে খুঁজে পান
Control Panel → Mouse → Pointer Options → “Show location when Ctrl key is pressed” চালু করুন।
এরপর Ctrl চাপলেই কার্সর দেখা যাবে!
13. Right-click না করেই মেনু খুলুন
Shift + F10 চাপুন = Right Click এর বিকল্প।
মাউস নষ্ট থাকলেও দারুণ কার্যকর।
14. ডাবল ক্লিক ছাড়াই ফাইল ওপেন করুন
File Explorer → Options → “Single-click to open an item” সিলেক্ট করুন।
এতে মাউস ব্যবহারে সময় ও ক্লিক কমে যাবে।
15. মাউস স্ক্রল গতি পরিবর্তন করুন
Settings → Devices → Mouse → Adjust scroll speed.
স্ক্রলিং স্পিড বাড়িয়ে নিন সময় বাঁচাতে।
16. মাউস হুইল বোতাম দিয়ে নতুন ট্যাব খুলুন
যেকোনো লিংকে মাউস হুইল চাপলে সেটি নতুন ট্যাবে খুলবে।
ব্রাউজিং আরও দ্রুত ও স্মার্ট হবে।
17. ড্র্যাগ না করে ফাইল কপি বা মুভ করুন
ফাইল ড্র্যাগ করার সময় Ctrl চেপে রাখলে Copy হবে, আর Shift দিলে Move হবে।
খুব কাজে লাগে বড় ফাইল সরানোর সময়।
18. ডাবল ক্লিকে শব্দ, ট্রিপল ক্লিকে পুরো লাইন সিলেক্ট
Word বা Text ফাইলে এই কৌশল ব্যবহার করলে Copy–Paste অনেক দ্রুত হয়।
19. মাউস দিয়ে একাধিক টেক্সট অংশ সিলেক্ট করুন
Ctrl চেপে রেখে আলাদা আলাদা অংশ সিলেক্ট করুন।
একসাথে অনেক জায়গা থেকে টেক্সট কপি করা সম্ভব।
20. মাউসের কার্সর বড় করুন (দেখতে সহজ)
Settings → Accessibility → Mouse pointer → Size বড় করে দিন।
চোখের আরামের জন্য দারুণ উপযোগী।
________________________________________
কিবোর্ড টিপস (Keyboard Tips)

21. দ্রুত সব কিছু বন্ধ করুন
একসাথে সব উইন্ডো বন্ধ করতে Alt + F4 ব্যবহার করুন।
বিশেষ করে ল্যাগ হলে দারুণ কার্যকর।
22. টাস্ক ম্যানেজার খুলুন (Task Manager)
Ctrl + Shift + Esc → এখান থেকে হ্যাং প্রোগ্রাম বন্ধ করতে পারবেন।
23. একসাথে একাধিক প্রোগ্রামে কাজ করুন
Alt + Tab দিয়ে অ্যাপ পরিবর্তন করুন।
মাল্টিটাস্কিং আরও স্মার্ট হবে।
24. ডেস্কটপে দ্রুত ফিরে যান
Windows + D চাপলেই সব উইন্ডো মিনিমাইজ হয়ে ডেস্কটপ দেখা যাবে।
25. মাল্টিপল ডেস্কটপ তৈরি করুন
Windows + Ctrl + D → নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হবে।
কাজ আলাদা করে সাজিয়ে রাখতে পারবেন।
26. দ্রুত ক্যালকুলেটর খুলুন
শুধু Run (Windows + R) খুলে লিখুন calc → Enter
চালু করুন
Windows + R → লিখুন যেমন: notepad, control, cmd, mspaint ইত্যাদি।
শর্টকাটে সময় বাঁচান!
28. Clipboard History দেখুন (Copy করা পুরনো টেক্সটগুলো)
Windows + V চাপুন → আগের কপি করা সব দেখাবে।
দারুণ হেল্পফুল কনটেন্ট কপি–পেস্টের সময়।
29. Caps Lock অন আছে কি না সহজে জানুন
অনেক কিবোর্ডে Light দেখায়, না থাকলে “On-screen Keyboard” দিয়ে চেক করুন।
30. কম্পিউটার রিস্টার্ট না করেই Explorer রিফ্রেশ করুন
Task Manager খুলে → “Windows Explorer”-এ রাইট ক্লিক → Restart.
হ্যাং ডেস্কটপ অনেক সময় ঠিক হয়ে যায়।

28/10/2025

২০১৩ সালে তুরস্কের ৪২ বছর বয়সী ইব্রাহিম ইউসেল ধূ'ম'পা'ন ছাড়ার জন্য বেছে নেন এক অভিনব উপায়। যে খা‌নে তি‌নি নিজের মাথায় লোহার খাঁচা পরেছিলেন।

২৬ বছর ধরে দিনে দুই প্যাকেট সি'গা'রে'ট খেতেন ইউসেল। কৈশোর থেকে শুরু হওয়া এই অভ্যাস একসময় জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

কিন্তু বাবার মৃ'ত্যু পর যিনি ফুসফুস ক্যা'ন্সা'রে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা যান। এই মৃ'ত্যু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখন তিনি বুঝতে পারেন, তিনিও একই পরিণতির দিকে এগোচ্ছেন।

অসংখ্যবার চেষ্টা করেও যখন তিনি ধূ'ম'পা'ন ছাড়তে ব্যর্থ হন, তখন এক অভিনব সিদ্ধান্ত নেন।

মোটরসাইকেলের হেলমেট ও জেলের সেলের কাঠামো দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়ে ফেলেন এক লোহার খাঁচা।

যা তার মাথাকে পুরোপুরি ঘিরে রাখে। খাঁচায় ছিল শুধু নিঃশ্বাস নেওয়া, পানি পান করা এবং স্ট্র দিয়ে অল্প খাবার খাওয়ার মতো ফাঁকা জায়গা।

প্রতিদিন সকালে তার স্ত্রী ও মেয়ে সেই খাঁচা তালাবদ্ধ করে দিতেন, আর চাবি রেখে দিতেন নিজেদের কাছে, যাতে ইব্রাহিম কোনোভাবেই এটি খুলতে না পারেন।

এই অদ্ভুত পদ্ধতিই শেষ পর্যন্ত তার জন্য কাজ করে। লোহার খাঁচাটি হয়ে ওঠে তার আ'স'ক্তি'র বিরুদ্ধে এক বাস্তব দেয়াল।

ইব্রাহিম ইউসেলের এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে মিডিয়ায়, আলোচনার জন্ম দেয় আ'স'ক্তি থেকে মুক্তি পাওয়ার মনস্তাত্ত্বিক সংগ্রাম নিয়ে।

#সংগৃহীত_বাণী_চিরন্তন

23/10/2025

এই ছবিটা শুধু দুইজন মহিলার পার্থক্য নয়
এটা “জীবনধারার” পার্থক্য।

দুজনেরই বয়স ৫২ বছর। কিন্তু একজন নিজের শরীর, খাবার আর মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়েছেন, আর অন্যজন সারাজীবন কাজের চাপে নিজের দিকটা ভুলে গেছেন।

শরীর আমাদের বাড়ি, একে যত অবহেলা করব, তত দ্রুত ভেঙে পড়বে।

সময়, বয়স, ব্যস্ততা - এসব অজুহাত নয়।

প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখুন, একটু ব্যায়াম করুন, সঠিক খাবার খান, আর নিজের শরীরকে ভালোবাসুন।

কারণ “সুস্থ শরীর” শুধু সুন্দর দেখানোর জন্য নয়,
এটা জীবনকে দীর্ঘ, শক্তিশালী আর সুখী করে তোলে।

23/10/2025

#তালাক_কেন_বাড়ছে?”
বাস্তব গবেষণার ফলাফল

গত ৯ মাসে ২৪৫ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে- উদ্দেশ্য একটাই, জানতে চাওয়া: কেন ভাঙছে সম্পর্ক?

📊 গবেষণার ফলাফল:
৭২% তালাক হয়েছে ভুল বোঝাবুঝি, অহংকার, এবং একে অপরকে সম্মান না করার কারণে।
১৮% তালাকের মূল কারণ পরকীয়া।

🔸 ১০% তালাক ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে।
👉 আশ্চর্যের বিষয় হলো, ৭৮% তালাকের কারণ নারী, আর ২২% ক্ষেত্রে দায়ী পুরুষ।

তালাকের পর অনুশোচনা:
৯২% নারী ও পুরুষই তালাকের পর অনুতপ্ত।
তাদের মুখে একটাই কথা —
“সিদ্ধান্তটা ভুল ছিল... যদি আরেকটু ধৈর্য ধরতাম!”

তালাকের পর নারীদের অবস্থা:
৮৯% তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না।
৪% নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে।
৭% নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায়।

পুরুষদের অবস্থা:
৮৫% পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে।
১৩% পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী।
২% পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে।

আরও বিস্ময়ের বিষয় হলো:
৬৭% পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে,
অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১% ক্ষেত্রে!

দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা:
১২% নারী দ্বিতীয় বিয়েতেও তালাকপ্রাপ্ত।
৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী।
অন্যদিকে, মাত্র ২% পুরুষ দ্বিতীয়বার তালাক দিয়েছে,
এবং মাত্র ৩% পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী।

সবচেয়ে অবাক করা তথ্য হলো:
> দ্বিতীয়বার তালাক দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের তালাকপ্রাপ্ত নারী!
কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে, তাদের ৯৩% পুরুষই সুখী সংসার করছে।

শেষ কথা:
তালাক শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয়,
এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি,
একটি শিশুর ভবিষ্যৎ, আর সমাজের ভারসাম্য।

ChatGPT 17/10/2025

২০২৫ প্রায় শেষ।
এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার AI দিয়ে।

1. ChatGPT.com – যেকোনো প্রশ্ন করুন
2. Busuu.com – ইংরেজি শিখুন
3. Krea.ai – লোগো তৈরি করুন
4. ElevenLabs.io – নিজের ভয়েস ক্লোন করুন
5. Gamma.app – সুন্দর ডকুমেন্ট ডিজাইন করুন
6. Suno.ai – গান বানান
7. Runway.ml – ভিডিও এডিট করুন
8. Relume.io – ওয়েবসাইট ডিজাইন করুন
9. Descript.com – অডিও এডিট করুন
10. Fliki.ai – ভয়েসওভার দিন
11. Tome.app – প্রেজেন্টেশন বানান
12. Perplexity.ai – রিসার্চ করুন
13. PicWish.com – ছবি এডিট করুন
14. RecCloud.com – ভয়েস পরিবর্তন করুন
15. Pika.art – AI দিয়ে ভিডিও তৈরি করুন

ChatGPT A conversational AI system that listens, learns, and challenges

14/10/2025

রঘুনাথনগর বনাম মা‌টিকুমরা এর মধ‌্যকার খেলার অংশ‌বি‌শেষ

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Jhikargacha, Khulna
Jessore
7400