22/08/2025
যশোরের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ইতিবাচকতার ব্রান্ড এম্বাসেডর হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিক ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বাগআঁচড়া বাগুড়ী আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় বৃক্ষ রোপণ, দোয়া অনুষ্ঠান এবং কেক কাটা শেষে কোরানের হাফেজদের সাথে মধ্যাহ্ন ভোজ এর আয়োজন করা হয়েছে।
২০২০ সালের কথা যখন করোনা আমাদের স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তোলে,যে সময় এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে রোগীর আত্মীয়রা হিমশিম খেতো,তখন সৃষ্টিকর্তার দান হিসেবে শার্শার বাগআঁচড়ার সাধারণ ছাত্রদের সমন্বয়ে গড়ে ওঠে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক নামক একটি অরাজনৈতিক সংগঠন।
এসময় হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ বাবু হোসেন কে সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহাক,বর্ষসেরা স্বেচ্ছাসেবক হিসেবে মেহেদি আলী এবং আবিদ হাসান রাফি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়,যথাক্রমে সাগর বিশ্বাস, ইব্রাহিম খলিল, শাহারীয়াজ্জামান অয়ন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ বাবু হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, সহ-সভাপতি সাগর বিশ্বাস, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী, _সাংগঠনিক_ সম্পাদক আল শাহারীয়ার অর্পণ, কোষাধ্যক্ষ শাহারীয়ার অয়নসহ,নাসিম,রাতিন,আসানুর প্রমূখ।
20/06/2025
আলহামদুলিল্লাহ
২০ শে জুন ২০২৫
শুক্রবার
হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর অন্তর্ভুক্ত যে সকল স্বেচ্ছাসেবক আসন্ন এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক (HBBB) পরিবারের পক্ষ থেকে পরীক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
সবাই সকল পরীক্ষার্থীর জন্য দোয়া করবেন 🤲
19/06/2025
আলহামদুলিল্লাহ
১৮ই জুন ২০২৫
💠ডোনেট নংঃ- ৮২১
রক্তের প্রয়োজন জীবনের তরে
রক্তদাতা তৈরী হোক প্রতি ঘরে ঘরে,,,
জরুরি মুহূর্তে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর ডাকে সাড়া দিয়ে একজন থঢ়ালাসেমিয়া রোগীকে এ+ লাল ভালোবাসা উপহার দিলেন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর সুপার ডোনার রাসেল ভাই।
সবাই রোগী এবং রক্তদাতার জন্য দোয়া করবেন।
জয় হোক মানবতার জয় হোক স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।
07/06/2025
আসসালামু আলাইকুম
প্রিয় স্বেচ্ছাসেবক/রক্তদাতা
আজ ৭ই জুন ২০২৫ রোজ শনিবার যশোরের বহুল আলোচিত মানবতার সংগঠন, আমার আত্মার পরম আত্মীয় হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে, আলহামদুলিল্লাহ!
সংগঠনের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত যত সফলতা তার সব ক্রেডিট আপনাদের আর যত ব্যর্থতা তার সকল দায় আমার।
প্রিয় শুভাকাঙ্ক্ষী অতীতের ন্যায় ভবিষ্যতেও হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর পাশে থেকে সহোযোগিতা করবেন,ইনশাআল্লাহ।
হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক কিয়ামত পর্যন্ত যেন দুনিয়াতে মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারে সবাই দোয়া করবেন।
পরিশেষে, হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক (HBBB) এর শুরু থেকে আজ অব্দি দায়িত্বে থাকা সকল স্বেচ্ছাসেবক-কে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সবাইকে জানাই পবিত্র ইদ উল আজহার শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে।
কৃতজ্ঞতায়:-
মোঃ বাবু হোসেন
প্রতিষ্ঠাতা,হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক।
06/06/2025
লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাত্ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’
আজ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান। হাদিসের ভাষ্য মতে, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ সহ পৃথিবীর সকল প্রান্ত থেকে হজ পালন করতে যাওয়া মুসলিমদের জন্য দোয়া।
06/06/2025
‘পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুরবানির বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করি এবং নির্ধারিত স্থানে ফেলি’ -
জনসচেতনতায়:- হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক
28/03/2025
আলহামদুলিল্লাহ
২৮শে মার্চ
২৭শে রমজান
শুক্রবার
হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর উদ্যোগে ইদ সামগ্রী বিতরণ
"মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য " প্রতিপাদ্য কে সামনে রেখে যশোরের শার্শার বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ইতিবাচকতার ব্রান্ড এম্বাসেডর "হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক" এর উদ্যোগে পবিত্র ইদ উল ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইদ সামগ্রী হিসেবে
সাধারণ সেমাই-৫০০ গ্রাম
লাচ্ছা সেমাই ০১ প্যাকেট
নুডলস-১ প্যাকেট
চিনি-৪০০ গ্রাম
বাদাম-৫০ গ্রাম
কিচমিস-২৫ গ্রাম
গুড়া দুধ-২ প্যাকেট
সয়াবিন তেল-৫০০ গ্রাম
সাবান-৭৫ গ্রাম
শ্যাম্পু-১ ডজন বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ বাবু হোসেন, উক্ত সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, কোষাধ্যক্ষ শাহারীয়ার অয়ন, সাংগঠনিক সম্পাদক মেহেদী আলী, প্রচার সম্পাদক অর্পণ,তাজিম প্রমূখ।
10/01/2025
আলহামদুলিল্লাহ
১০ই জানুয়ারি ২০২৫
শুক্রবার
যশোরের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ইতিবাচকতার ব্রান্ড এম্বাসেডর, আর্তমানবতার কাজে সর্বদা নিয়োজিত সংগঠন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে......
স্থান: উজ্জ্বল পাড়া বাইতুল ফুরকান জামে মসজিদের পাশে।
08/12/2024
🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
01/09/2024
আলহামদুলিল্লাহ
০১ লা সেপ্টেম্বর ২০২৪
রোজ:- রবিবার
হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক (HBBB) এবং উজ্জ্বলপাড়া বাইতুল ফুরকান জামে মসজিদের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার ভাই-বোনদের জন্য কিছু হাদিয়া প্রদান করা হলো সেবামূলক প্রতিষ্ঠান As sunnah Foundation নামক প্রতিষ্ঠানে।
সবাইকে ধন্যবাদ😍
জয় হোক মানবতার।