যশোর ফাউন্ডেশন

যশোর ফাউন্ডেশন

Share

[যশোর ফাউন্ডেশন]
মানবসেবায় নিয়োজিত
প্রতিষ্ঠাতা, মামুন আনসারী
স্থাপিত ০৪.১২.২০২৩

22/07/2025

উত্তরায় বিমান বিধ্বস্ত হতা"হতের খবর পাওয়া গেছে,
আল্লাহ সহায় হোন।

22/07/2025

(বলা না বলা কিছু কথা)

সবাই বন্ধু হয় না,
কেউ কেউ ছদ্মবেশী প্রতিযোগীও হয়। চাইলেতো প্রতিযোগীতার ধরনটা সুন্দরও হতে পারে।
ভেতরে শয়তানীতে ভরপুর,
বাইরে সাধু। এভাবে কেন?

কিছু মানুষ আছে, যারা সামনে এসে মিষ্টি কথা বলে, হাসে, আপন ভেবে গা ঘেঁষে দাঁড়ায়, আর পেছনে গিয়ে সেই আপনজনের গায়েই ছুরি চালায়।
ভাবখানা এমন, যেন তারা আমাদের মঙ্গলচিন্তায় ব্যস্ত, অথচ আদতে তারাই আমাদের স্থানচ্যুত করতে চায়,
পিন মারে নেপথ্যে, চরিত্রে কালি লাগানোর চেষ্টায় থাকে। ভেতরে হিংসা আর কূটচালের পাহাড়, বাইরে এসে আলগা হাসি আর 'ভাইরে ভাই' টাইপ পিরিত দেখায়। আমার আশেপাশেও এমন কিছু মুখোশধারী মানুষ আছে, সামনে আসলে ভালোবাসার নাটক, পেছনে গিয়ে সেই আমাকেই ছোট করে অন্যের কানে কানে ‘পিন’ মারে। যেন আমি নিজে থেকেই সরে যাই, ওরা ফাঁকা মাঠে গোল দিতে পারে।
আজ যারা নিজেদের যোগ্য বলে মনে করে, তারা ভুলে গেছে তাদের গড়ে ওঠার প্রথম পাঠশালাটা ছিল আমার হাতের ছাঁয়ায়।

আফসোস! এরা ভাবে, ছোটলোকি চালেই বড় হওয়া যায়। কিন্তু জীবন এমন নয় ভাই। যাদের চরিত্রে কুটিলতা থাকে, তারা কোনোদিন সত্যিকারের সম্মান পায় না।
আমি বহু অপকর্ম জানি, বহু ষড়যন্ত্রের প্রমাণও আমার হাতে এসেছে।
কিন্তু কখনও কাউকে হেয় করার চেষ্টা করিনি, আমার অবস্থান তৈরী করেছি নিজের কর্মে, অন্যকে নিচে নামিয়ে নয়।
আমি কারও ক্ষতি করিনি, করতেও চাই না। কারও পেছনে দাঁড়িয়ে ছোটলোকের মতো ‘পিন’ মারার শিক্ষা নেই আমার।
আমি জানি কে কী করেছে, কে কোথায় কী ষড়যন্ত্রে লিপ্ত, সব কিছু জানা থাকলেও মর্যাদা বিকিয়ে সুবিধা নেওয়ার মানুষ আমি নই। চাটুকারির সিঁড়ি বেয়ে কখনো উপরে উঠিনি। ছোটলোকি কৌশলেও নয়, আমি দাঁড়িয়েছি নিজের যোগ্যতায়। তাই পড়ার ভয়ও নেই। ইনশাআল্লাহ্

আজকাল অনেকে ফেইসবুকে এসে এমন ধার্মিক সাজে, এমন 'আল্লার খাস বান্দা'র অভিনয় করে, দেখলে মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। অথচ বাস্তবে তাদের আচার-আচরণ রীতিমতো শয়তানের চেয়েও ভয়ংকর! এরা যখন হেসে কথা বলে, তখনও পিঠে ছুরি মারার ছক আঁকে।

ভাই-বন্ধুর মতো থাকার মানে এই নয় যে, কারও পেছনে ছুরি মারতে হবে। কারও উপরে উঠার মানে এই নয় যে, অন্যকে টেনে নামাতে হবে। একটা কথা বলি চরিত্রকে বিক্রি করবেন না ভাই। অনেকতো করলেন বয়সতো কম হয়নি। মুখে মধু অন্তরে শয়তানি ভরা এমন আর কতকাল?
এখন একটু থামেন। জীবন বড়, চরিত্র বড়, পজিশন আসবে যাবে। কিন্তু সম্মানটা যেন কখনও না হারায়।

21/02/2025

বাংলাদেশে ইসলামী রাজনীতির প্রান-পুরুষ ছিলেন সদর সাহেব হুজুর (রহঃ), হক ধারার উলামায়ে কেরাম সে সময় তার নেতৃত্বই পরিচালিত হতেন, এরপর প্রেক্ষাপট পরিবর্তন হলো হাফেজ্জী হুজুর (রহঃ) মাধ্যমে।

হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পরে শাইখুল হাদীস (রহঃ) এবং মুফতী আমীনী (রহঃ) দ্বয়ের দিকে ধাপিত হতে শুরু করেছিলেন হক উলামায়ে কেরাম, প্রেক্ষাপট পরিবর্তন হলো শাইখুল ইসলামের মাধ্যমে, তবে শাখুল ইসলামের ইন্তেকালের পরে বহু দিকে দৌড়-ঝাপ করেছেন কেউ কেউ।

দৃশ্যপট দেখে মনে হচ্ছে
হক উলামায়ে কেরামদের এবারের নেতৃত্ব গড়ে উঠতে পারে পীর সাহেব চরমোনাইকে ঘিরে, যিনি একজন পরিক্ষিত ও সচ্ছ রাজনীতিবিদ হিসেবে ইতোমধ্যে বাংলার মানুষের কাছে আস্থা অর্জন করেছেন।

পীর সাহেব চরমোনাই
শায়েখে চরমোনাই
ইবনে শাইখুল হাদীস
এই তিন নক্ষত্রের দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ।

তাই এবার কিছু একটা হয়ে যাক

14/09/2024

১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে সংগীত পরিবেশনে আমি আসছি! আপনি আসছেন তো?

16/06/2024
Photos from Mamun Ansari's post 11/04/2024
Photos from যশোর ফাউন্ডেশন's post 25/01/2024

(মামুন আনসারী'র পরিবারে চার সন্তান)
তালহা, হানজালা, মারিয়াম, নূ'মান,

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Purbo Barandipara
Jessore
৭৪০১