Amra Dhanmondi Bashi

Amra Dhanmondi Bashi

Share

আমরা ধানমন্ডিবাসী

25/04/2026

☀️ আমরা ধানমন্ডি বাসী | গরমে সুস্থ থাকার টিপস 🌿
এই প্রচণ্ড গরমে নিজের যত্ন নিন 💧
✔️ বেশি পানি পান করুন
✔️ রোদ এড়িয়ে চলুন
✔️ হালকা খাবার খান
✔️ শরীর ঠান্ডা রাখুন
👉 সুস্থ থাকুন, ভালো থাকুন ❤️

18/04/2026

📢 লক্ষণ প্রকাশের ৮ দিন আগেই শরীরে শুরু হয় সতর্ক সংকেত!
অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু কিছু রোগের লক্ষণ প্রকাশের বেশ কয়েকদিন আগেই শরীর ভেতরে ভেতরে সংকেত দিতে শুরু করে। বিশেষ করে হঠাৎ করে জ্বর, দুর্বলতা, শরীর ব্যথা বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিলে তা অবহেলা করা ঠিক নয়।
🩺 বিশেষজ্ঞদের মতে,
লক্ষণ প্রকাশের প্রায় ৮ দিন আগে থেকেই শরীরে পরিবর্তন শুরু হতে পারে। তাই এ সময়টায় সচেতন থাকা খুব জরুরি।
⚠️ যা করবেন:
✔️ জ্বর বা অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
✔️ নিজে নিজে ওষুধ না খেয়ে সঠিক পরীক্ষা করান
✔️ শরীরের ছোট ছোট পরিবর্তনকেও গুরুত্ব দিন
💡 মনে রাখবেন:
সময়মতো চিকিৎসা নিলে অনেক জটিল রোগও সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
🗣️ ডা. মোস্তাক আহমেদের পরামর্শ অনুযায়ী, সচেতনতা ও দ্রুত চিকিৎসাই হতে পারে সুস্থ থাকার মূল চাবিকাঠি।

15/04/2026

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বেড়ে যাচ্ছে।
কীভাবে বুঝবেন আপনার শিশুর হাম হয়েছে?

হামের লক্ষণগুলো জেনে নিন এবং পরিবারের সদস্যদেরও জানিয়ে রাখুন। 👇

15/04/2026

হাম থেকে কীভাবে সুরক্ষিত থাকা যায়❓

জেনে নিন এবং আজ থেকেই সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। 👇

13/04/2026

আমরা ধানমন্ডি বাসী পক্ষ থেকে সবাইকে জানাই
পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা 🌸
শুভ নববর্ষ ১৪৩৩ 🎉

12/04/2026

📢 ধানমন্ডি বাসীদের জন্য জরুরি ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী,
রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে।
👉 আসুন, নিজ নিজ দোকান ও আশপাশ পরিষ্কার রাখি
👉 ফুটপাত দখলমুক্ত রাখি
👉 পরিচ্ছন্ন ধানমন্ডি গড়ে তুলি
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি 🌿

03/04/2026

Champions 🏆🇧🇩❤️
🇧🇩🇧🇩🇧🇩

26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
শ্রদ্ধা ও ভালোবাসা সকল শহীদদের প্রতি।

20/03/2026

🌙 আমরা ধানমন্ডিবাসীর জন্য ঈদের নামাজের সময়সূচী 🌙
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ধানমন্ডি এলাকার মসজিদসমূহে নামাজের সময়সূচী:
🕌 ঈদগাহ মসজিদ
⏰ সকাল ৮:০০টা
🕌 বায়তুল আমান মসজিদ
⏰ সকাল ৮:০০টা
🕌 তাকওয়া মসজিদ
⏰ প্রথম জামাত: সকাল ৭:৩০টা
⏰ দ্বিতীয় জামাত: সকাল ৯:০০টা
🕌 সোবহানবাগ মসজিদ
⏰ সকাল ৮:০০টা
🕌 এনায়েত মসজিদ
⏰ সকাল ৮:০০টা
🤲 আসুন সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি
✨ আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন
🌙 সবাইকে ঈদ মোবারক 🌙

19/03/2026

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জমজমাট মেহেদী উৎসব

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে জমে উঠেছে মেহেদী উৎসব। ২৭ রমজান থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ৩০ রমজান পর্যন্ত।
বিকেল থেকেই বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবকে কেন্দ্র করে সরোবরের চারপাশে বসেছে মেহেদী আঁকার একাধিক স্টল। তরুণ-তরুণীরা তাদের পছন্দমতো নকশায় হাতে মেহেদী পরিয়ে নিচ্ছেন।
পাশাপাশি রয়েছে নানা ধরনের খাবারের দোকান ও আকর্ষণীয় ফটোস্পট, যা দর্শনার্থীদের ভিড় আরও বাড়িয়েছে। ‘ফ্রেশ অনন্য’ এর উদ্যোগে আয়োজিত এই মেহেদী উৎসব চলবে চাঁদরাত পর্যন্ত।
এছাড়াও উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, গান ও আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো পরিবেশ। ঈদের আমেজ আগেভাগেই উপভোগ করতে অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে ভিড় করছেন এখানে।
দর্শনার্থীরা জানান, এমন আয়োজন ব্যস্ত নগর জীবনে কিছুটা স্বস্তি এনে দেয় এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

Want your business to be the top-listed Government Service in Jigatala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


44/Q/8, Jigatola Notun Rasta, Dhanmondi, Dhaka (Agrani Bank Under Ground)
Jigatala
1209