08/06/2024
মামলার তদন্ত কার্যক্রম ও ডকেটের ত্রুটি রোধ করে সাজার হার বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
[ ০৮ জুন ২০২৪খ্রি.]
পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়স্থ সম্মেলন কক্ষে মামলার তদন্ত কার্যক্রম ও ডকেটের ত্রুটি রোধ করে মামলার সাজার হার বৃদ্ধির লক্ষ্যে এসআই(নিঃ) ও এএসআই(নিঃ) দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), গাজীপুর।
এ সময় জনাব আনিসুর রহমান, কোর্ট ইন্সপেক্টর, গাজীপুর, অপরাধ শাখার ইন্সপেক্টর মিজানুর রহমান ও ইন্সপেক্টর সাইদুর রহমানসহ জেলার অন্যান্য অফিসারবৃন্দ ও প্রশিক্ষণার্থী অফিসারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পুলিশ সুপার গাজীপুর মহোদয়ের দিকনির্দেশনায় ক্রাইম & অপস্ শাখা কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহনের ফলে গাজীপুর জেলার সাজার হার ৩% হতে ৩০.৩৪ % এ উন্নীত হয়। সাজার হার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি ও তা ধরে রাখতে গাজীপুর জেলার বিভিন্ন স্তরের তদন্তকারী কর্মকর্তা তথা সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর ও এএসআইদের মামলার তদন্ত কার্যক্রম ও ডকেটের ত্রুটি রোধকল্পে প্রতি শনিবার এই প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখা হবে।
23/09/2023
পাতাল রেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ।
27/03/2023
কাজী শফিকুল আলম বিপিএম, পুলিশ সুপার গাজীপুর জেলা, ঢাকা রেঞ্জে ৩য় বারের মত "শ্রেষ্ঠ পুলিশ সুপার" এবং গাজীপুর জেলা "শ্রেষ্ঠ জেলা পুলিশ" নির্বাচিতঃ
ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম ফেব্রুয়ারি/২০২৩ মাসে ৩য় বারের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।
অদ্য ২৭/০৩/২০২৩ খ্রিঃ দুপুর ১৪.০০ ঘটিকায় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় আয়োজিত ফেব্রুয়ারি/২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে ৩য় বারের জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম মহোদয়কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম মহোদয়সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ স্বশরীরে এবং ১২ জেলার পুলিশ সুপারগন জুম কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন।
অদ্য অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই(নিঃ)/মোঃ মাসুদ রানা, কালিয়াকৈর থানা, শ্রেষ্ঠ এএসআই হিসাবে এএসআই(নিঃ)/ আব্দুল মালেক, শ্রীপুর থানা, গাজীপুরদ্বয়কে ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।
আরো উল্লেখ্য যে, জনাব কাজী শফিকুল আলম বিপিএম গত ০৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মূলতবি মামলা ও ওয়ারেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেন। তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলা সমূহের রহস্য উদঘাটনপূর্বক দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনয়ন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে গাজীপুরবাসীর নিকট গাজীপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হন।
29/11/2022
কাজী শফিকুল আলম বিপিএম পুলিশ সুপার গাজীপুর জেলা ঢাকা রেঞ্জের "শ্রেষ্ঠ পুলিশ সুপার " এবং গাজীপুর জেলা "শ্রেষ্ঠ জেলা পুলিশ" নির্বাচিতঃ
ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ
পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম সেপ্টেম্বর/২০২২ মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।
অদ্য ২৯/১১/২০২২ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় আয়োজিত অক্টোবর/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা
সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম মহোদয়কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স); জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম, পুলিশ সুপার ঢাকা মহোদয়সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ স্বশরীরে এবং ১১ জেলার পুলিশ সুপারগন জুম কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন।
অদ্য অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে
পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান; শ্রেষ্ঠ এসআই হিসেবে শ্রীপুর থানার এসআই(নিঃ)/নয়ন ভূঁইয়া; এবং অক্টোবর/২০২২ মাসে শ্রেষ্ঠ এসআই হিসেবে শ্রীপুর থানার এসআই(নিঃ)/মামুনুর রশিদ, শ্রীপুর থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারি এসআই(নিঃ)/নাহিদ হাসান খান, কাপাসিয়া থানা, শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই(নিঃ)/আব্দুল মালেক, শ্রীপুর থানা, গাজীপুরদের ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।
আরো উল্লেখ্য যে, জনাব কাজী শফিকুল আলম বিপিএম গত ০৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মূলতবি মামলা ও ওয়ারেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেন।
তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলা সমূহের রহস্য উদঘাটনপূর্বক দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনয়ন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে গাজীপুরবাসীর নিকট গাজীপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হন।
24/10/2022
গাজীপুর জেলার শ্রীপুর থানায় ডাকাতির প্রস্তুতিকালে ২টি কাটার, ২ টি রামদা, ১ টি ছোরা, ও ৫ টি মোবাইলসহ ৫ ডাকাত গ্রেফতারঃ
গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব শফিকুল আলম বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্বে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ডিবি ও এসআই মিজান, এসআই শহিদসহ সঙ্গীয় অফিসার ফোর্সের অংশগ্রহনে অভিযান পরিচালনা করে অদ্য ২৪/১০/২০২২ তারিখ সময় ০০.০৫ ঘটিকার সময় শ্রীপুর থানা এলাকায় ডাকাতির চেষ্টাকালে ২টি কাটার, ২ টি রামদা, ১ টি ছোরা, ও ৫ টি মোবাইলসহ ৫ ডাকাত গ্রেফতারপূর্বক মামলা রুজু করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৪/১০/২০২২ তারিখ সময় ০০.০৫ ঘটিকার সময় শ্রীপুর থানাধীন রাজেন্দ্রপুর বাজার হইতে ফাউগান বাজার গামী রোডে নোয়াগাও দক্ষিনপাড়া সাকিনস্থ জনৈক সেলিম মিয়ার বাড়ীর পশ্চিমপাশে পাকা রাস্তার উপর হইতে ডাকাতির চেষ্টাকালে ডাকাত ১। বাদশা (২৩) পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-কালামিয়া বাজার কচু ওয়ালার বাড়ী, ২য় তলা মসজিদের পিছনে, আঃ সোবাহান রোড, ১৮ নং ওয়ার্ড, থানা-বাকুলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মোর্শেদ (২৭), পিতা-আঃ খালেক, মাতা-হোসনে আরা, সাং-ছোট আলমপুর, থানা -দেবিদ্ধার, জেলা কুমিল্লা, বর্তমানে অক্সিজেন পাঠানপাড়া (মাষ্টার জাফর এর বাড়ী) থানা-বায়েজিদ বোস্তামি, জেলা-চট্রগ্রাম, ৩। মোঃ কাশেম আলী (৩০) পিতা-তালেব আলী, মাতা সাজু বেগম, সাং-বাসকাইট সুরনন্দি, ইউপি-পাহাড়পুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ৪। ইমন দাস (২৯) পিতা-নির্মল দাস, মাতা-অঞ্জুলি দাস, সাং-দক্ষিন সলিমপুর ভাইলে পাড়া, থানা-সীতাকুন্ড জেলা চট্রগ্রাম, বর্তমানে ফিশারীঘাট জয় হেয়ার কাটিং সেলুন, থানা-বাকুলিয়া, জেলা-চট্রগ্রাম, ৫। ফারুক (২৪) পিতা-মালেক, মাতা-আয়েশা, সাং-যাত্রাপুর মধ্যপাড়া ০২নং ওয়ার্ড (আসামীর মামু সেলিমের বাড়ির পাশে), থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে রহিমপুর দক্ষিনপাড়া (জহিরুল এর বাড়ীতে থাকে), থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাদের আটক করে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়। উক্ত ডাকাতচক্রের বিরোদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি-ডাকাতির মামলা রয়েছে।
24/10/2022
সাড়ে ৮ ভড়ি সোনাসহ ৩ চোর গ্রেফতার, সোনা চুরি মামলার রহস্য উদঘাটনঃ
গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব শফিকুল আলম বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্বে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ডিবি ও এসআই মিজান, শহিদসহ সঙ্গীয় অফিসার ফোর্সের অংশগ্রহনে অভিযান পরিচালনা করে গত ইং ২২/৯/২২ তারিখ দুপুর ১৪.০০ ঘটিকার দিকে জয়দেবপুর থানার মির্জাপুর বাজারে স্বর্নের দোকান চুরি মামলার সাড়ে ৮ ভড়ি সোনাসহ ৩ চোর গ্রেফতারপূর্বক সোনা চুরি মামলার রহস্য উদঘাটন করা হয়।
উল্লেখ্য যে,গত ইং ২২/৯/২২ তারিখ দুপুর ১৪.০০ টার দিকে মির্জাপুর বাজারে স্বর্নের দোকান চুরি হলে জয়দেবপুর থানায় মামলা রুজুর প্রেক্ষিতে দোকানে রক্ষিত সিসি ফুটেজ পর্যালোচনাপূর্বক আসামী ১। রুবেল(২৭) পিতা-জুলহাস ওরফে ঝরু, সাং-কদমতলা, থানা-মুরাদনগর, জেলা কুমিল্লা, ২। রাজু ওরফে রাসেল সিকদার(২৮), পিং রতন সিকদার, মাতা মর্জিনা বেগম, সাং কাজিরগাও, থানা লৌহজং, জেলা মুন্সীগঞ্জ এ/পি সাং বলিয়ারদিঘী পশ্চিমপাড়া, থানা কোতুয়ালী, চট্টগ্রামদ্বয়কে সনাক্ত করে ইং ২৩/১০/২২ তারিখ রাত ১৯.৩০ ঘটিকার সময় গাজীপুর চৌরাস্তার পাশে রহমত টাওয়ার এর ৩ য় তলার ১৫ নং রুম হতে কাটার, ছাতা, ব্যাগ সহ গ্রেফতার করে টংগী চেরাগআলী সুরতরঙ্গ রোডের নিউ বিসমিল্লাহ জুয়েলাস এর মালিক ৩।মো: আবু বক্কর সিদ্দিক (৪০), পিতা-মৃত নুর করিম স্বর্ণকার, সাং-৬নং চর চান্দিয়া, ৩ নং ওয়ার্ড, বশার মাষ্টারের বাড়ীর পাশে, থানা-সোনাগাজী, জেলা-ফেনী বর্তমানে নিউ বিসমিল্লাহ জুয়েলার্স, আইনদ্দিন বেপারী মার্কেট, সুরতরঙ্গ রোড, থানা-টংগী পশ্চিম, গাজীপুরদেরকে গ্রেফতার করে তাহার দখল হইতে ইং ২৩/৯/২২ তারিখ২০.৩০ ঘটিকায় ১ভরি ৯ আনা এবং আবু বকর সিদ্দিক এর দেওয়া তথ্যের ভিত্তিতে টংগী বাজারস্থ সিদ্দিক ছেলা সেন্টার হইতে বিক্রিত ইং ২৩/৯/২২ তারিখ ০৯.১৫ ঘটিকায় আরো ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। উক্ত চোরচক্র গাজীপুর জেলায় আরো ৩ টি সোনা ও বিকাশের দোকানে চুরিসহ বিভিন্ন জেলায় ৩০/৪০ টি চুরির কথা স্বীকার করে।
07/10/2022
"ওয়েসিস"
মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র।
পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গত বছর ৭ অক্টোবরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে যাত্রা শুরু করে মাদক নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রটি। এ প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা সকলের জন্য উম্মুক্ত।
ওয়েসিস’ কেন্দ্রে বিনামূল্যে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা দেয়া হয়।
মাদকাসক্ত কিংবা মানসিক অবসাদে যারা ভুগছে, ২৪ ঘণ্টা তারা টেলিমেডিসিন সেবা নিতে ফোন করতে পারছে—০১৯৩০-৪০৪০৪০ এই নম্বরে।
https://www.kalerkantho.com/print-edition/news/2022/10/05/1190172
03/10/2022
অদ্য ০৩ অক্টোবর ২০২২ খ্রিঃ হিন্দু ধর্মাম্বলীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে গাজীপুর জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব এ্যাড. সুদিপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক জনাব এ্যাড. ঠাকুর দাস এর নিকট ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের পক্ষে শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস্) জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) জনাব ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, ওসি(ডিবি) জনাব মোঃ আমির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।