11/10/2026
প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তা নির্মাণের সঙ্গে বাধ্যতামূলকভাবে ড্রেনেজব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, নির্মাণের তিন বছরের মধ্যে সড়ক বা অবকাঠামোয় বড় ধরনের ত্রুটি দেখা দিলে নিজ খরচে তা মেরামত করতে হবে সংশ্লিষ্ট ঠিকাদারকে।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, বাংলাদেশ রেলের জন্য ৩০টি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনা, নারী উদ্যোক্তা তৈরি এবং নৌপরিবহন খাতের উন্নয়ন। রামপাল সৌরবিদ্যুৎকেন্দ্রে আট ঘণ্টার ব্যাটারি স্টোরেজ যুক্ত করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রকল্পের ব্যয় কমানো এবং অবকাঠামোর গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।