20/03/2026
শোক সংবাদ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা-এ কর্মরত জনাব মোঃ আল আমীন, জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি)-এর পিতা আজ সকাল আনুমানিক ৬ ঘটিকায় অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা-এর সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকাহত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।
16/03/2026
জনাব অবিনাশ চন্দ্র মণ্ডল (Abinash Mondol) (চিফ ইন্সট্রাক্টর নন-টেক) এর মমতাময়ী মায়ের প্রয়াণে শোকবার্তা
26/02/2026
❇️ একাদশ ও দ্বাদশ শ্রেণির ২০২৬ এর এইচএসসি (ভোকেশনাল) বোর্ড পরীক্ষার ফরম পূরণের নির্দেশনা।
25/02/2026
২০২৫ সালের ৮ম শ্রেণির জেএস (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার ফলাফল
অভিনন্দন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের 🎉 🌼
★ প্রেমা রায় (505949)
★ মো. আবু বক্বর শেখ (505968)
★ দেবজিত মণ্ডল (505987)
★ মো. আলভী হাসান (505999)
21/02/2026
আগামিকাল ২২/০২/২০২৬ খ্রি. থেকে শুরু হতে যাওয়া একাদশ ও দ্বাদশ শ্রেণির বর্ষমধ্য পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত।
পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ: ২৯/০৩/২০২৬, সকাল ১১:০০ ঘটিকা।
21/02/2026
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি…
শহিদদের আত্মত্যাগে অমর হোক বাংলা ভাষা।
19/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রহমত, বরকত ও মাগফিরাতের এই মাস আমাদের সবার জীবনে শান্তি, সংযম ও কল্যাণ বয়ে আনুক।
রমাদানুল মোবারক।
17/02/2026
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তি
16/02/2026
চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদে পদোন্নতি পাওয়ায় শ্রদ্ধেয় Abinash Mondol স্যারকে ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা-এর সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ❤️🌼
28/01/2026
এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী: ১১ জন
গড় পাশের হার: ৮২.৭৪%
অভিনন্দন সকল কৃতী শিক্ষার্থীকে ❤️🌼
20/01/2026
আনন্দের সাথে জানাচ্ছি যে, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা-এর আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’।
আগামী ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আমাদের প্রাঙ্গণ মুখরিত থাকবে শিক্ষার্থীদের প্রতিভা আর উল্লাসে। খেলাধুলা ও সংস্কৃতির এই মহোৎসবে আপনারা সবাই আমন্ত্রিত।
06/01/2026
🚨❄️
শৈত্যপ্রবাহ এবং শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রমের সময়সূচি পরিবর্তন।