20/03/2026
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
প্রিয় রূপসা, তেরখাদা, দিঘলিয়াসহ দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই-বোনদেরকে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
"ঈদ মোবারক"
07/03/2026
১৭ রমজান,৭ মার্চ ২০২৬
যশোর জেলা খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
05/03/2026
সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের আইনের বিকল্প নেই
---মাওলানা সাখাওয়াত হোসাইন
খুলনার দিঘলিয়া উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিবার (৫ মার্চ) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে দিঘলিয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ শেখ মজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা
-দিঘলিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ির প্রার্থী,খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর জননেতা মাওলানা সাখাওয়াত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হক।
বক্তব্য রাখেন,দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু,শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনাঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, জামায়াতে ইসলামীর দিঘলিয়া থানা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের দিঘলিয়া থানা সভাপতি মাওলানা ইকবাল হোসেন,দিঘলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, সেনহাটি বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন,দিঘলিয়া থানা এবি পার্টির সভাপতি গোলাম হোসেন, দিঘলিয়া থানা এনসিপির সভাপতি মো: হাসনাত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা অফিস সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া থানা খেলাফত মজলিসের প্রশিক্ষন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বায়তুল সম্পাদক মাওলানা ইউনুস আহমাদ,সেনহাটী ইউনিয়ন সভাপতি মাওলানা আলী আকবর, দিঘলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা হাফিজ, সেনহাটী ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ বিন নাসির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি বিধান মানলাম,অন্যটি মানলাম না এটা ইসলাম নয়। দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামের আলোকে জীবন সাজাতে হবে এবং কোরআনের আইন প্রতিষ্ঠার বিকল্প নেই ।
03/03/2026
খেলাফত মজলিস নড়াইল জেলার আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলসফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
01/03/2026
ইরানে ইসরাইল- আমেরিকার হামলার প্রতিবাদের রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
28/02/2026
দিঘলিয়া উপজেলার ইফতার মাহফিল ১৫ রমজান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
12/02/2026
খুলনা -৪ আসনে জামায়াত ইসলামী সহ ১১ দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন কেন্দ্রে কেন্দ্রে পর্যবেক্ষণ কালীন সময় তেরখাদা নলিয়াচর কেন্দ্রে জনগণের উৎফুল্লতা ,বিজয় মিছিল এর অপেক্ষায় জনগণ
12/02/2026
খুলনা -৪ আসনে জামায়াত ইসলামী সহ ১১ দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন কেন্দ্রে কেন্দ্রে পর্যবেক্ষণ কালীন সময় জনগণের উৎফুল্লতা
12/02/2026
খুলনা -৪ আসনে জামায়াত ইসলামী সহ ১১ দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন রূপসা উপজেলার কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন
এবং জননেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমীর,
আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট
প্রদান করেছেন।