U n l u c k y - আ ন লা কি

U n l u c k y - আ ন লা কি

Share

বিনোদন পেতে লাইক কমেন্ট করে সাথেই থাকুন...

18/10/2025

খবরটা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না ভাই! 😅

দেশের আলোচিত হিরো আলম আবারও হেডলাইনে!
এই মানুষটা সত্যি আলাদা লেভেলের, আজকে তিনি ১২টা জেলা থেকে ১২জন সুন্দরী মেয়ে নিয়ে হাজির, তারপর সবার সামনে দাঁড়িয়ে বললেন- “এক তালাক রিয়া মনি… দুই তালাক রিয়া মনি… তিন তালাক রিয়া মনি…”

তারপর তিনি দেড় মণ দুধ দিয়ে গোসল করলেন! মানে ভাই, সবাই তালাক হইলে মন খারাপ করে আর হিরো আলম দুধ দিয়ে গোসল করে…

ঘটনাস্থলে দেশের প্রথম সারির পত্রিকার সাংবাদিক, ইউটিউবার, টিভি চ্যানেল, সবাই গিয়ে হাজির। এবং তারা সেটা লাইভ সম্প্রচার করেছে। 🤨

হিরো আলম যেভাবে সবকিছুর মধ্যে আলোচনায় চলে আসে, সেটা সত্যি অদ্ভুত! 🔥

রিয়া মনি এখন কী ভাবতেছে কে জানে, কিন্তু দেশজুড়ে এখন একটাই আলোচনা- “হিরো আলমের দুধ গোসল ইস্যু!”

বলুন তো ভাই, এটা কি হিরো আলমের আসলেই নতুন জীবন শুরু, নাকি আবারও ভাইরাল হওয়ার চাল? 🤔

✍️Ajminur Oarish✨

18/10/2025

এইচএসসি পরীক্ষায় ফেল করায় মেয়েকে জোর করে এক রিক্সাওয়ালার সাথে বিয়ে দিলো সৎ মা… 😢

ছবিটা দেখে অবাক হচ্ছেন?
ঠিকই ভাবছেন, এটা শুধু একটা ছবি না, আমাদের সমাজের বাস্তব চিত্র।

এই মেয়েটি এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। অথচ তার সৎ মা সমাজের ভয়, আত্মীয়স্বজনের তিরস্কার আর “মান-সম্মানের” দোহাই দিয়ে জোর করেই মেয়েটিকে বিয়ে দিয়ে দিলেন এমন একজন রিক্সাওয়ালার সঙ্গে, যেখানে মেয়েটির বরের বয়স প্রায় তার বাবার সমান। 💔

কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেল করলে কি জীবন শেষ?
- না ভাই, একদম না!

ফেল মানে ব্যর্থতা না, এটা নতুন করে শুরু করার সুযোগ অনেকেই ফেল করে আজ সফল উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, এমনকি বড় মানুষও হয়েছে। তাই রেজাল্ট খারাপ মানেই জীবন খারাপ না।

আজ যদি তুমি পাস না করো, তবুও মাথা উঁচু করে বলো -
“আমি ফেল করেছি, কিন্তু আমি হেরে যাইনি।”

আমরা চাই না, আর কোনো মেয়ে বা ছেলে শুধুমাত্র রেজাল্ট খারাপের জন্য এমন পরিণতি পাক। তোমার আশেপাশে কেউ ফেল করলে, তাকে বলো - “তুই পারবি!”

এই ছবিটা হয়তো হাসির, কিন্তু মেসেজটা সত্যিই সিরিয়াস।
ভেঙে পড়িস না, হাস, শিখ, আবার উঠে দাঁড়া। ❤️

আর হ্যাঁ…
রেজাল্ট খারাপ মানেই বিয়ে বা রিকশা, এটা শুধু মিমেই ভালো লাগে, বাস্তবে নয়! 🥹

✍️ Ajminur Oarish✨

17/10/2025

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যত কাপল দেখি, তার মধ্যে সবচেয়ে সুইট আর পারফেক্ট কাপল হলো, টম ইমাম আর মিষ্টি ইমাম…

বয়সে টম ইমাম একটু বেশি সিনিয়র, কিন্তু ভালোবাসায় একদম টিনএজার! আর মিষ্টি ইমাম? একদম নামের মতোই মিষ্টি, ওর হাসিটা দেখলেই মন ভালো হয়ে যায়।

সত্যি বলতে, বয়সের ফারাক থাকলেও ওদের দেখলে মনে হয়, ভালোবাসা কখনও বয়সে মাপে না, মাপে অনুভবে! ভালোবাসা মানে কী, সেটা এদের দুজনকে দেখলেই বোঝা যায়। এদের চোখের চাওয়া, একে অপরের প্রতি সম্মান আর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো দেখলে মনে হয়, পৃথিবীটা এখনও সুন্দর মানুষে ভরপুর…

আজকের দিনে যেখানে অনেকেই ভালোবাসার মানে ভুলে গেছে, সেখানে টম ইমাম আর মিষ্টি ইমাম প্রমাণ করে দিচ্ছে ভালোবাসা শুধু কথায় নয়, তা অনুভবের ব্যাপার!

বিশ্বাস করেন?
যদি লাইলী-মজনু এই যুগে বেঁচে থাকত, তাহলে ওরা দুজন টম ইমাম আর মিষ্টি ইমামকে দেখে নিশ্চিতভাবে জেলাস ফিল করত…🥹

এদের একসাথে হাসি, একে অপরের পাশে থাকা, সবকিছুতেই একরাশ ভালোবাসা ঝরে পড়ে…
আল্লাহ যেন এই জুটিকে সব সময় সুখী রাখে। 🤲

✍️Ajminur Oarish✨

17/10/2025

“হ্যাঁ, আমি এমন একজন মানুষকে বিয়ে করেছি যার বয়স আমার বাবার কাছাকাছি, ৫৫ বছর। আমি এখনও ক্লাস নাইনে পড়ি। ছোটবেলা থেকে সৎ মায়ের ঘরে বড় হয়েছি, প্রতিদিন অপমান আর অভাব ছিল আমার নিত্যসঙ্গী। কখনো ভালোবাসা পাইনি, শান্তি পাইনি, একটা সম্মানজনক জীবন চেয়েও পাইনি। তাই ভেবেছিলাম, হয়তো এই বিয়েটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো এবার আমি একটু ভালোভাবে বাঁচতে পারব। আমি জানি, আমার জামাই বয়সে অনেক বড়, কিন্তু তার আছে টাকা, আছে নিরাপত্তা, যেটার জন্য সারাজীবন আমি অপেক্ষা করেছি।
শেষমেশ, বাস্তব জীবনে ভালোবাসা নয়, টাকাই সবকিছু ঠিক করে দেয়…”

- এক প্রবাসী ৫৫ বছরের বৃদ্ধ স্বামীর নববধূর মনের কিছু না বলা কথা 💔

16/10/2025

রিপন মিয়ার মাসিক ইনকাম সম্পর্কে বিস্তারিত জানা গেল...

রিপন মিয়ার নেপাল টুর দেখে সবাই বলেছিল-
আহা, কী সুখী মানুষ! নেপাল ট্যুরে যায়, সুন্দর সুন্দর ভিডিও করে, হাসিখুশি মুখে যেন দুনিয়ার সব সুখ ওর কাছে! 😊

কিন্তু জানেন কি?
ওর সব ভিডিওই আগে থেকে লেখা স্ক্রিপ্ট অনুযায়ী বানানো! যেটা লিখে দেয় ওর ম্যানেজার। ওর ফেসবুক পোস্ট থেকে শুরু করে ইউটিউব ভিডিও, সবকিছুই ম্যানেজার বানায়। রিপন শুধু অভিনয় করে।

আর মজার ব্যাপার হলো,
রিপনের পেজ আর ইউটিউব মিলিয়ে মাসে ৩ থেকে ১০ লক্ষ টাকা আয় হয়, কিন্তু ওই টাকার মাত্র ১০% পায় রিপন মিয়া,
বাকি ৯০% নেয় ওর ম্যানেজার! কারণ রিপন পড়তে বা লিখতে জানে না, একদম নিরক্ষর।

অনেকে বলতো, “রিপন যদি পড়াশোনা না করেও এত কিছু করতে পারে, তাহলে পড়াশোনার দরকার কী?”

এখন তো বুঝতেই পারছেন, পড়াশোনাটা কেন দরকার! টাকা দিয়ে আপনি শিক্ষার মূল্য কিনতে পারবেন না, কিন্তু শিক্ষা আপনাকে শেখাবে টাকার সঠিক ব্যবহার কেমন করে করতে হয়।

শেষ কথা,
ফেসবুকে আমরা যা দেখি, সবটাই সত্যি না। সুখ-দুঃখ, কষ্ট, সবই একধরনের অভিনয়। এখানে সবাই নিজের মতো করে চরিত্রে অভিনয় করে যায়। 🙂

✍️Ajminur Oarish✨

16/10/2025

ভালোবাসার এক নতুন গল্প: বরিশালের মেয়ে জাহানারা ও জামালপুরের শাহজাহান!

আজকের এই যুগে টাকার পেছনে ছোটা মানুষ যখন ভালোবাসাকে ভুলে যাচ্ছে, তখন জাহানারা নামের এক প্রবাসী তরুণী দেখিয়ে দিলেন, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কাউকে গড়ে তোলাও।

দুবাইয়ে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে, বিউটি পার্লারের কাজ থেকে উপার্জিত টাকায় তিনি পরিবারের পাশে থেকেছেন, নিজের ভবিষ্যৎও গড়েছেন। কিন্তু জীবনকে সম্পূর্ণ করার জন্য দরকার ছিল একজন সৎ, পরিশ্রমী মানুষ, সেই মানুষটি হলেন জামালপুরের শাহজাহান।

নবদম্পতির বিয়ের পরদিন সকলের এই ছবিগুলো দেখে মনে হবে, এ যেন গ্রামের মাটির গন্ধে ভরা এক উৎসবের দিন...

বিয়ের পরদিন গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী পরিবারের সবাই মিলে বর-কনেকে পানি ঢেলে দোআ করছে, হাসছে, আনন্দ করছে, কেউ বালতি হাতে, কেউ পাইপে পানি দিচ্ছে, আর সেই মুহূর্তে যেন গ্রামের আকাশটাও হেসে উঠেছে!

দুবাই প্রবাসী জাহানারা আজ নিজের গ্রামের উঠোনে, নিজের মাটির গন্ধে ফিরে পেয়েছেন জীবনের সত্যিকারের সুখ। তিনি আর প্রবাসে ফিরবেন না, স্বামীর সঙ্গে, পরিবারের সঙ্গে, গ্রামের মানুষের ভালোবাসায় থাকবেন এখানেই! ❤️

নিজের উপার্জিত ১২ লক্ষ টাকা তিনি স্বামীর হাতে তুলে দিয়ে বললেন- “তুমি ব্যবসা করো, আমি পাশে আছি। এটাই আমাদের নতুন জীবন।”

এমন স্ত্রী আজকের দিনে কতজন আছে?
যে শুধু ভালোবাসে না, ভালোবাসার মানুষকে গড়ে তুলতে নিজের পরিশ্রমের টাকাও দিয়ে দেয়!

এমন স্ত্রী আজকের দিনে কতজন আছে?
যে শুধু ভালোবাসে না, ভালোবাসার মানুষকে গড়ে তুলতে নিজের পরিশ্রমের টাকাও দিয়ে দেয়!

সত্যি বলুন তো,
আজকের দিনে এমন বউ যে পুরুষ পায়, সে পুরুষটা কি ভাগ্যবান নয়?

✍️Ajminur Oarish✨

14/10/2025

যে মেয়েটার জন্য আজ তুমি নিদ্রাহীন রাত কাটাও, একদিন সে হয়তো বিয়ে করবে কোনো সৌদি প্রবাসীকে! 💔

পাত্র যদি হয় সৌদি প্রবাসী, তাহলে বরের বয়স কোনো বিষয় না! চুল পেকে যাক, পেট বেরিয়ে যাক, যতক্ষণ পকেটে টাকা আছে, ততক্ষণ বিয়ের বাজারে চাহিদা আকাশছোঁয়া! 😎

আশিক খান নামে এক ভাই নিজের ভিটেমাটি বন্ধক রেখে গিয়েছিলেন সৌদি। ১৬ বছর কষ্ট করে টাকাপয়সা জমিয়েছেন। বাড়ি বন্ধক ছাড়িয়ে, একদিন দেশে ফিরে বিয়ে করলেন মাত্র ১৮ বছরের সুন্দরী দিশাকে।

এটাই বাস্তবতা ভাই! যে মেয়ের জন্য আজ তুমি সারারাত ইনবক্সে ঘুরছো, কাল সে হয়তো কোনো টাকা-পয়সাওয়ালা প্রবাসীর বউ হয়ে যাবে। 💔

তাই এখনই ঠিক করো, সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারে মন দাও, টাকা কামাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। তোমার সফলতা দেখেই একদিন সুন্দরী মেয়েরা নিজেরাই তোমার জীবনে আসবে।

যদি মনে হয় এই কথাগুলো সত্যি তাহলে, ছবিটি শেয়ার করে তোমার ভাইদেরও চোখ খুলে দাও! 🙏

✍️Ajminur Oarish✨

13/10/2025

সোশ্যাল মিডিয়ায় নারী উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনির দ্বিতীয় বিয়ের খবর নিয়ে চলছে তুমুল আলোচনা-স*মা**লো*চ*না। এক বছর আগে প্র*য়া*ত স্বামীর প্রতি দেওয়া তার প্রতিশ্রুতিকে সামনে এনে অনেকেই প্রশ্ন তুলছেন, "এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব?"

আমার ভাবনাটা খুব সহজ। জীবন কারো জন্য থেমে থাকে না। কে কখন, কীভাবে নিজের জীবনকে আবার সাজিয়ে নেবে, সেই সিদ্ধান্ত একান্তই তার। আমরা দূর থেকে কেবল ঘটনার একটি খ*ণ্ডি*ত অংশই দেখি, ভেতরের গল্পটা জানি না।

লুকিয়ে প*র*কী*য়া বা প্র*তা*র*ণা*র চেয়ে সামাজিকভাবে বিয়ে করে নতুন জীবন শুরু করা নিঃসন্দেহে একটি সাহসী এবং সৎ পদক্ষেপ। তিনি যা করেছেন, তা বৈধ এবং সামাজিক রীতি মেনেই করেছেন।

দিনশেষে, তার জীবন, তার সিদ্ধান্ত। আমরা বিচার করার কেউ নই। অন্যের ব্যক্তিগত পছন্দকে সম্মান জানাতে শিখি।

নতুন দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।

✍️Adiba Sultana ema✨


13/10/2025

“প্রবাসীর বুড়া বয়সের ভীমরতি, বাসর রাতে বউকে উপহার দিলেন নগদ ২০ লাখ টাকা!” ❤️

১৯ বছর প্রবাসে কষ্ট করে জীবন কাটিয়েছেন রব্বানী কাকু। দিন-রাত পরিশ্রম, ঘাম ঝরানো সেই টাকায় আজ তিনি নিজের ভাগ্য গড়েছেন...

এখন বুড়া বয়সে বিয়ে করেছেন এক তরুণী সুন্দরী বউকে, আর বাসর রাতেই বউকে উপহার দিলেন নগদ ২০ লাখ টাকা, সাথে শহরের উপর ৫ কাঠা জমির দলিল! 😮

এটাই জীবনের আসল শিক্ষা ভাই,
আজকের ছেলেরা প্রেমের পিছে টাইম নষ্ট করে, ইমোশনে ভেসে যায়, আর কালকে সেই মেয়েই বলে - “তুমি তো এখনও কিছুই হতে পারোনি!” 😅

তাই তরুণ ছেলেরা, তোমরা এখনই নিজেকে গড়ে তোলো, প্রেমপত্র না লিখে নিজের ভাগ্য লিখো, কষ্ট করো, ইনকাম করো, সফল হও…

যখন পকেট ভরা টাকায় আর মাথায় সম্মানে ভরা থাকবে, তখন প্রেম তোমার দরজায় নিজেই কড়া নাড়বে! ❤️

মনে রেখো, সফল ছেলেকে ভালোবাসতে কারোই কষ্ট হয় না! 😉

✍️Ajminur Oarish✨

12/10/2025

প্রেম করতে গিয়ে ধরা খেয়ে ছেলেটি এখন বিয়ে করতে নারাজ! তারপর যা ঘটলো… 😑

ফেসবুক খুললেই চোখে পড়ে, প্রেম করতে গিয়ে ধরা খাওয়া প্রেমিক-প্রেমিকার ভিডিও, ছবি, পোস্ট! তারপরও এরা থামে না, এদের শিক্ষা হয় না! দিনের দুপুরে নির্জন ঘরে গিয়ে প্রেম করতে যেন এদের একটুও ভয় লাগে না! 🙄

কিন্তু এখনকার গ্রামের মানুষ আগের মতো আর সরল না, এরা এখন অনেক সচেতন। কারও চোখে এমন অবৈধ প্রেম ধরা পড়লেই, হাতেনাতে ধরে নিজেদের মতো করে “বিচার” শুরু করে দেয়..

এবার যেমন ঘটেছে,
ছেলেটি মেয়ের সাথে একান্তে দেখা করতে গিয়েছিল এক নির্জন ঘরের ভিতর, কিন্তু যখন গ্রামবাসীর হাতে ধরা খেল, তখন ছেলেটি বলছে,-“আমি এই মেয়েকে বিয়ে করব না, ও কালো আর মোটা, তাই বিয়ে করার জন্য এই মেয়ে আমার পছন্দ না!”

আসল কথা হলো, মেয়েটিকে ভালোবাসা নয়,
ছেলেটির উদ্দেশ্য ছিল শুধু শারীরিক আকর্ষণ! 💔

ভাই, নিজের লালসা মেটাতে গিয়ে কারো সম্মান নষ্ট করার অধিকার তোমার কে দিলো?

প্রেম করতে গেছিস, এখন বলছিস বিয়ে করবি না! তাই গ্রামবাসীও এবার তোরে এমন শিক্ষা দিছে, সারাজীবন মনে রাখবি! 🤨

প্রেম মানে দায়িত্ব। প্রেম মানে সম্মান। প্রেম মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, একে অপরের মর্যাদা রক্ষা করা।

আজকের এই ঘটনা হয়তো কিছুজনের জন্য চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা হবে…

বলুন তো, আপনি কী মনে করেন -
এই ছেলেটির এই শাস্তি কি ঠিক হয়েছে?

✍️Ajminur Oarish✨

12/10/2025

আমি কি নেশা করি?
রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করি?
চুরি করি? জুয়া খেলি?
না, আমার একটাই অপরাধ আমি কেক বিক্রি করি...

আর নেচে নেচে গান করি-
“তোমায় দিবো মিষ্টি কিছু, তোমায় যদি পাই,
তোমার আমি ভালবাসি, তোমায় আমি চাই...”

10/10/2025

অন্তরা, ওর পরিবারে যেন এক ট্রাম্প কার্ড…
ওর জন্যই আজ ওদের পরিবার একটা সাধারণ জায়গা থেকে উঠে এসেছে অনেক উপরে। আগে যাদের কেউ চিনত না, আজ তারা অনলাইন প্লাটফর্মে সারা বাংলাদেশের মানুষর কাছে চেনা মুখ। অন্তরা বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাকিব হোসেন-কে বিয়ে করার মাধ্যমে তাদের পরিবারের পরিচিতি আরো উপরে নিয়ে যায়।

একটা ইন্টারভিউতে শুনেছিলাম, অন্তরা-রা পাঁচ বোন। তাদের মা নাকি একটু কষ্ট পেয়েছিলেন, কারণ ছেলের আশায় বারবার মা হয়েছেন। কিন্তু ছেলের জায়গায় আল্লাহ বার বার মেয়ে দিয়েছেন, যেই মেয়েদের জন্যই আজ তাদের পুরো পরিবারের ভাগ্য বদলে গেছে।

অন্তরার কথা বলতে গেলে, ওর পরিবারকে কতটা ভালোবাসে সেটা যারা অন্তরার ভিডিও দেখে, তারা ভালোই জানে। বিশেষ করে ওর ছোট বোন ইতিকে নিয়ে ওর যত্ন, ওর ভালোবাসা, মন ছুঁয়ে যায়।

ইতির কোনো ইচ্ছেই অপূর্ণ রাখে না অন্তরা। সম্প্রতি অন্তরার বোন ইতির বিয়ের ভিডিওগুলো দেখলেই বোঝা যায়, এই দুইজন (অন্তরা আর রাকিব) কতটা যত্নে এবং ভালোবাসায় ইতিকে, তাদের পরিবারকে আগলে রাখে। এমন একটা বড় বোন এবং বোন জামাই পাওয়া সত্যিই অনেক বড় সৌভাগ্যের।

একটা সময় যখন অন্তরা-দের মা বাবা একটা ছেলের আশায় পাঁচটা মেয়ে হয়েছে দেখে মন খারাপ করেছিলেন, আজ আল্লাহর কৃপায় সেই মেয়েদের মধ্য থেকেই এল আশীর্বাদ। অন্তরা আজ তাদের গর্ব, আর সেই মেয়েরাই আজ তাদের মুখ উজ্জ্বল করেছে।

তাই জীবন নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহর উপরে ভরসা রাখুন। তিনিই জানেন, কখন কাকে কোথায় নিয়ে যাবেন। তিনি কাউকে নিরাশ করেন না। 🌸

আল্লাহর উপর বিশ্বাস রাখুন, নিজের মেয়েদেরকে ভালোবাসুন।
তারাই একদিন আপনার গর্ব হবে ইনশাআল্লাহ। ❤️

✍️Ajminur Oarish✨

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Koyra
Khulna
9092