28/10/2025
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকির ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর শোক
তিনবারের বিশ্বজয়ী হাফেজ দেশের উজ্জ্বল নক্ষত্র হাফেজ সাইফুর রহমান ত্বকী আজ ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০টায় গত কয়েকদিন ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনবারের বিশ্বজয়ী কুরআনের এই তারকা হাফেজ সাইফুর রহমান ত্বকী ছিলেন বাংলাদেশের গর্ব। ২০১৪ সালে এনটিভির কুরআনের আলো প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে তিনি জাতিকে চমকে দেন। পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনেও একের পর এক সাফল্য অর্জন করেন— ২০১৭ সালে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয়, একই বছরে বাহরাইনে তৃতীয় এবং ২০১৯ সালে জর্ডানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এবং সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
আজ এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে আমরা কেন্দ্রীয় মজলিসে আমেলার সকল দায়িত্বশীলগণ গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
বার্তা প্রেরক
মুহাম্মাদ খাইরুল কবির
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
27/10/2025
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শাখা
রাত জেগে হাতপাখার প্রচারণায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
27/10/2025
"আমরা ভোগ করতে নয়, পরিবর্তনের জন্য এসেছি। আমার রাজনীতি আমাকে ইনসাফ সমতা, ন্যায্যতা ও জবাবদিহিতার শিক্ষা দিয়েছে। আমি জনগণের সুখ-দুঃখে প্রাচীর হয়ে পাশে থাকতে চাই।"
হাফেজ মাওলানা আব্দুল আউয়াল
সংসদ সদস্য পদপ্রার্থী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-০৩ আসন
27/10/2025
দৌলতপুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ভাই-এর নির্বাচনী গণসংযোগের চিত্র।
26/10/2025
দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের
সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
(রবিবার) ২৬ অক্টোবর ২০২৫
26/10/2025
আজ সকালে দৌলতপুর কাঁচা বাজারে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
(রবিবার) ২৬ অক্টোবর ২০২৫
ফটো এ্যালবাম-০১
26/10/2025
আজ খুলনার দৌলতপুর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল সাহেবের মোবাইল ফোন এবং পকেট থেকে টাকা হাতিয়ে নেয় হয়।
ঘটনাস্থল থেকে চো*রের ছবি সংগ্রহ করা হয়েছে, যা নিচে প্রকাশ করা হলো।
যদি কেউ ছবিতে থাকা ব্যক্তিটিকে চিনে থাকেন, অনুগ্রহ করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে খুলনা-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে।
চো*রটিকে শনাক্ত ও গ্রেফতারে সকলের সহযোগিতা কামনা করছি।
25/10/2025
জননেতা মুফতী আমানুল্লাহ ভাইয়ের মটরসাইক শোডাউনে খুলনা-০২ এর সর্বস্তরের জনগণের ভালোবাসায় হাত পাখার জয়ের ধ্বনি ✊
"নবীন-প্রবীন সবার ভোট, হাতপাখার পক্ষে হোক।"
#খুলনা_২ #হাতপাখা
#জননেতা_মুফতী_আমানুল্লাহ
25/10/2025
২৫ অক্টোবর-২০২৫ শনিবার
পিআর পদ্ধতিতে নির্বাচন ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
25/10/2025
ঢাকা ৫ আসনের হাত পাখার প্রার্থীর পরিবর্তন যাত্রা