প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

Share

এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য।

02/05/2025

শুভ পাঁচ ❤️

Photos from প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন's post 13/07/2022

আলহামদুলিল্লাহ ❣️

আপনাদের সকলের মহানুভবতা কারণে আমরা প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন
১২.০৭.২০২২ তারিখে সিলেটের কাইনঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের কিছু পানিবন্দী মানুষের কাছে খাবার পৌছে দিতে সক্ষম হই।

সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা।

প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন
মানুষের সাথে,মানুষের পাশে।❤️

Photos from প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন's post 21/06/2022

আসসালামু আলাইকুম ।

আমরা সবাই বাংলাদেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে আশাকরি অবগত আছি। গত কিছুদিনের অতি মাত্রায় বৃষ্টির কারণে বাংলাদেশের সিলেট নগরী সহ সুনামগঞ্জ এবং আরো কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ বন্যায় লক্ষাধিক মানুষ তাদের বাড়িঘর হারিয়ে পানিবন্দী হয়ে প্রায় নিঃস্ব। অনেক মানুষ বন্যার পানিতে আটকে পরে মারাও গিয়েছে। আর যারা বন্যার সাথে লড়াই করছে তারা খাদ্যা অভাবে, নিরাপদ পানির অভাবে অসুস্থ হয়ে পরছে।

আর এসকল বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা #প্রচেষ্টা সেচ্ছাসেবী ফাউন্ডেশন তাদের এ চরম বিপর্যয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। সকল জনসাধারণের সহোযোগিতার আশা করছি। আমরা সবাই যে যেভাবে পারি, যতটুকু পারি, ঠিক ততটুকু দিয়েই এসকল বন্যার্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। এ চরম বিপর্যয়ের কালে আপনার অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সাহায্যটুকুও একটি মানুষের প্রাণ বাচাতে পারে🖤

যারা সাহায্য এগিয়ে আসার জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া ফোন নাম্বারে বিকাশ/নগদ এর মাধ্যমে সাহায্য করতে পারেন।
01921314909(নগদ)-- ফাহমিদা
01935348836(বিকাশ) - তাহমিদ 01999-299705(বিকাশ)-তপু

13/04/2022

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা❤️
#শুভ_নববর্ষ_১৪২৯💚

প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।

15/12/2021

বিজয়ের ৫০ বছর❤️

সকলকে বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছা 🇧🇩

১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদার বাহিনির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ।
যাদের আত্মত্যাগ ছাড়া আমরা এই বিজয় অর্জন করতে পারতাম না, সেই ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষাধিক সম্ভ্রমহারানো মা-বোন ও মৃত্যু ভয়হীন বীরমুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা❤️
#প্রচেষ্টা_সেচ্ছাসেবী_ফাউন্ডেশন💗

20/07/2021

প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।
"ঈদ মোবারক "❤️
নিরাপদে থাকুন,সুস্থ থাকুন।💚

14/06/2021

আজ বিশ্ব রক্তদাতা দিবস❤️
সম্মান ও কৃতজ্ঞতা সকল রক্তযোদ্ধাদের প্রতি💜

"স্বেচ্ছায় রক্তদান,💚
রক্তদানে বাঁচুক প্রাণ।"❤️

13/05/2021

প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকে জানাই "ঈদুল ফিতর" এর শুভেচ্ছা।❤️
"ঈদ মুবারক"💚
নিরাপদে থাকুন,সুস্থ থাকুন।💜

09/05/2021

যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।
কত করি উৎপাত
আবদার দিন রাত,
সব স’ন হাসি মুখে, ওরে সে যে মা!
আমাদের মুখ চেয়ে
নিজে র’ন নাহি খেয়ে,
শত দোষী তবু মা তো তাজে না।
ছিনু খোকা এতটুকু,
একটুতে ছোট বুক
যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন
বুকে করে নিশিদিন
আরাম-বিরাম-হীন
দোলা দেয় শুধাতেন, ‘কি হোলো খোকন?’
আহা সে কতই রাতি
শিয়রে জ্বালায়ে বাতি
একটু আসুখ হলে জাগেন মাতা,
সব-কিছু ভুলে গিয়ে
কেবল আমায়ের নিয়ে
কত আকুলতা যেন জাগন্মাতা।
যখন জন্ম নিনু
কত আসহায় ছিনু,
কাঁদা ছাড়া নাহি জানিতাম কোন কিছু,
ওঠা বসা দূরে থাক-
মুখে নাহি ছিল বাক,
চাহনি ফিরিত শুধু আর পিছু পিছু।
তখন সে মা আমার
চুমু খেয়ে বারবার
চাপিতেন বুকে, শুধু একটি চাওয়ায়
বুঝিয়া নিতেন যত
আমার কি ব্যথা হোতো,
বল কে ওমন স্নেহে বুকটি ছাওয়ায়।
তারপর কত দুখে
আমারে ধরিয়া বুকে
করিয়া তুলেছে মাতা দেখো কত বড়,
কত না সে সুন্দর
এ দেহে এ অন্তর
সব মোর ভাই বোন হেথা যত পড়।
পাঠশালা হ’তে যবে
ঘরে ফিরি যাব সবে,
কত না আদরে কোলে তুলি’ নেবে মাতা,
খাবার ধরিয়া মুখে
শুধাবেন কত সুখে
কত আজ লেখা হোলো, পড়া কত পাতা?’
পড়া লেখা ভাল হ’লে
দেখেছ সে কত ছলে
ঘরে ঘরে মা আমার কত নাম করে।
বলে, ‘মোর খোকামনি!
হীরা-মানিকের খনি,
এমনটি নাই কারো!’ শুনে বুক ভরে।
গা’টি গরম হলে
মা সে চোখের জলে
ভেসে বলে, ‘ওরে যাদু কি হয়েছে বল’।
কত দেবতার ‘থানে’
পীরে মা মানত মানে-
মাতা ছাড়া নাই কারো চোখে এত জল।
যখন ঘুমায়ে থাকি
জাগে রে কাহার আঁখি
আমার শিয়রে, আহা কিসে হবে ঘুম।
তাই কত ছড়া গানে
ঘুম-পাড়ানীরে আনে,
বলে, ‘ঘুম! দিয়ে যা রে খুকু-চোখে চুম’।
দিবানিশি ভাবনা
কিসে ক্লেশ পাব না,
কিসে সে মানুষ হব, বড় হব কিসে;
বুক ভ’রে ওঠে মা’র
ছেলেরি গরবে তাঁর,
সব দুখ হয় মায়ের আশিসে।
আয় তবে ভাই বোন,
আয় সবে আয় শোন
গাই গান, পদধূলি শিরে লয়ে মা’র;
মা’র বড় কেহ নাই-
কেউ নাই কেউ নাই!
নত করি বল সবে ‘মা আমার! মা আমার!’

(কাজী নজরুল ইসলাম)

08/05/2021
Photos from প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন's post 03/05/2021

০২.০৫.২০২১

প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর একটি বৃদ্ধাশ্রম,একটি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং,একটি তালীমুল কুরআন মাদ্রাসা এবং কিছু বানভাসি মানুষের কাছে ইফতার পৌছে দেওয়া হয়।

আমাদের এই উদ্যোগ সফল করতে যারা অর্থ ও শ্রম দিয়ে সাহায্য করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।

চাইলে আপনারাও আমাদের সাথে শরীক হতে পারেন।আপনার সামান্য অনুদানই ফোটাতে পারে একজন অসহায়ের মুখে হাসি।❤️
যোগাযোগঃ- ০১৯৩৫-৩৪৮৮৩৬,০১৯৯৯-২৯৯৭০৫

প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন
মানুষের সাথে,মানুষের পাশে

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Khulna