ডাঃ লুৎফর রহমান একাডেমী/Dr. Lutfar Rahman Academy

ডাঃ লুৎফর রহমান একাডেমী/Dr. Lutfar Rahman Academy

Share

মানবতাবাদী চিন্তক ডা: মোহাম্মদ লুৎফর ?

মানবতাবাদী চিন্তক ডা: মোহাম্মদ লুৎফর রহমান এর জীবন ও সাহিত্যকর্ম প্রচার ও গবেষণা প্রতিষ্ঠান / A Research Organization on The Prominent Morality and Humanity Auther Dr. Mohamed Lutfar Rahman

31/03/2024

বাংলা সাহিত্যের মানব সংস্কারক ডা: মোহাম্মদ লুৎফর রহমানের ৮৮ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি ব্যক্তি মানবকে নৈতিক শিক্ষা দিয়ে সমাজ সংস্কারে উজ্জীবিত করেছেন।

Photos from ডাঃ লুৎফর রহমান একাডেমী/Dr. Lutfar Rahman Academy's post 31/03/2023

আজ ৩১ মার্চ ২০২৩ বাংলা মানবতা সাহিত্যের পথিকৃৎ লেখক ও সমাজ চিন্তক ডাঃ মোহাম্মদ লুৎফর রহমানের ৮৭ তম মৃত্যু বার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে তিনি মাগুরা জেলার সদর উপজেলাধীন হাজীপুর গ্রামে মৃত্যু বরণ করেন। জন্ম ১৮৮৯ সালে একই জেলার পারনান্দুয়ালী গ্রামের মাতুলালয়ে (তারিখ জানা যাইনি)। তিনি ডা: লুৎফর রহমান নামেই সমাধিক পরিচিত। তাঁর লেখনীর মাধ্যমে তিনি মানবিক মূল্যবোধ ও নৈতিক গুণ সম্পন্ন মানুষ বিনির্মানে সচেষ্ট হয়েছেন। প্রকাশিত ১৩ টি গ্রন্থের মধ্যে 'উন্নত জীবন','মহৎ জীবন', 'মহা জীবন,' উচ্চ জীবন' তাঁর শ্রেষ্ঠ প্রবন্ধের বই, শ্রেষ্ঠ উপন্যাস 'রায়হান' 'পথহারা' 'সরলা'। সব কয়টি গ্রন্থই মনবতা দৃষ্টিকোন থেকে রচিত। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খুলনায় খালিশপুরে "ডাঃ লুৎফর রহমান একাডেমী" বিশেষ স্মরণ সভা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

Photos from ডাঃ লুৎফর রহমান একাডেমী/Dr. Lutfar Rahman Academy's post 10/02/2023

ডাঃ লুৎফর রহমান একাডেমী/Dr. Lutfar Rahman Academy এর প্রতিষ্ঠাকালীন সদস্য কানাডা প্রবাসী মোঃ আব্দুর রকিব টিটু দীর্ঘ দুই যুগ পর দেশে এসেছে। আজ ১০ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যায় খুলনার শিল্পাঞ্চল খালিশপুরস্থ পার্ক রোড একাডেমিক কার্যালয়ে এই সৌজন্যে পুনর্মিলন হয়। এ সময় নতুন প্রজন্মের মধ্যে মানবতাবাদী সাহিত্যিক ডা: লুৎফর রহমানের 'বই পাঠ' বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখার পদক্ষেপ নেওয়া হয়।

03/02/2023

জীবন বোধের আসরে আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার সন্ধ্যায় খুলনার খালিশপুর শিশু পার্ক রোডে অবস্থিত ডা: লুৎফর রহমান একাডেমী কার্যালয়ে উপস্থিত হয় ডা: লুৎফর রহমান একাডেমীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কানাডা প্রবাসী আব্দুর রকিব টিটু ।

13/04/2022
01/04/2022

কথাসাহিত্যিক ডা: লুৎফর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর, আলোচনা সভা ও দোয়া মাহফিল ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
আজ বৃহস্পতিবার ৩১/৩/২০২২ বাদ মাগরিব খুলনা শান্তিধাম মোড়ে খুলনা সাহিত্য পরিষদ ও ডা: লুৎফর রহমান একাডেমির যৌথ আয়োজনে এবং মাগুরা জেলা কল্যান সমিতির সহযোগিতায় কথা সাহিত্যিক ডা লুৎফর রহমান এর ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্যি আসর, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আসরে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। সভাপতিত্ব করেন খুলনা সাহিত্য পরিষদের সভাপতি এড, আবদুল্লাহ হোসেন বাচ্চু। কবি সৈয়দ আলী হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশনেন সহসভাপতি অধ্যাপক নিজামুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব রেজানুল হক, কোষাধ্যক্ষ এফ এম আক্তারুজ্জামান,ডা, লুৎফর রহমান একাডেমির নির্বাহী পরিচালক ওয়াহিদুজ্জামান সোহাগ, মাগুরা জেলা কল্যান সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জিনারুল ইসলাম, শেখ রেজাউল হক সিদ্দিকী, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি আল ওয়াহিদ, কাজী মাসুদুল হক,এস এম হাসান, ইকবাল হোসেন, কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ এর সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু, ইন্জিনিয়ার শফিকুর রহমান, ভাষা সৈনিক আব্দুল আজিজ, আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর নাজমুল তারেক তুষার,রুপা বাড়ৈ, গোলাম রসুল খোকন, হারুন অর রশিদ, অধ্যাপক আবু তালিব স্মৃতি পরিষদের পরিচালক আবুল খায়ের প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল পরিচালনা করেন মাগুরা জেলা কল্যান সমিতির আহ্বায়ক প্রিন্সিপাল আবু দারদা ।

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
,♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
বার্তা প্রেরণে------
সৈয়দ আলী হাকিম
সহ সম্পাদক
খুলনা সাহিত্য পরিষদ।

01/04/2022

সাহিত্যিক ডাঃ লুৎফর রহমানের ৮৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক
খুলনা গেজেট মার্চ ৩১, ২০২২ ১০:১৭ অপরাহ

সাহ্যিতিক ডাঃ লুৎফর রহমানের ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা সাহিত্য পরিষদ, ডাঃ লুৎফর রহমান একাডেমী ও মাগুরা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে অদ্য সন্ধ্যা ৭টায় সাহিত্য পরিষদের কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। কবি সৈয়দ আলী হাকিমের সঞ্চালনায় স্বাগত ভাষণ দেন ডাঃ লুৎফর রহমান একাডেমীর নির্বাহী পরিচালক ওয়াহিদুজ্জামান সোহাগ। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন নিজাম উদ্দিন আহমেদ, এফ এম আখতারুজ্জামান, শেখ রেজানুল হক, মোঃ জিনারুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, আবু দারদা আরিফ বিল্লাহ, এম এম হাসান, মনিরুজ্জামান লাভলু, এম এম নজরুল ইসলাম প্রমুখ।


প্রধান আলোচক প্রফেসর মোঃ মাজহারুল হান্নান বলেন, সত্য ও সুন্দরের সাধনাই ছিল ডাঃ লুৎফর রহমানের সাহিত্যের আদর্শ। তাঁর লেখনীর মাধ্যমে তিনি মানব জীবনকে সকল দিক থেকে উন্নত ও গুণগত মান বিকশিত করতে সচেষ্ট ছিলেন এবং নারীদের প্রতি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই ছিল তার সাহিত্য সৃষ্টির লক্ষ্য।

শেষে ডাঃ লুৎফর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন আবু দারদা আরিফ বিল্লাহ।
খুলনা গেজেট/এএ

Photos from ডাঃ লুৎফর রহমান একাডেমী/Dr. Lutfar Rahman Academy's post 31/03/2022
31/03/2022

দৈনিক পূর্বাঞ্চল, ৩১ মার্চ ২০২২ তৃতীয় পাতায় প্রকাশিত।

30/03/2022

আসছে ৩১শে মার্চ'২২ বাংলা সাহিত্যের মানবতাবাদী লেখক ডাঃ লুৎফর রহমানের ৮৭ তম মৃত্যু দিন। ডাঃ লুৎফর রহমান একাডেমী উদ্যোগে খুলনা সাহিত্য পরিষদ, সন্ধ্যায় নগরীর শান্তিধাম মোড়ের অফিস প্রাঙ্গণে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে; লেখকের জীবনে ও সাহিত্য নিয়ে আলোচনা করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান ভ.রুবেল আনছার , বিশিষ্ট গবেষক বিভূতিভূষণ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

01/03/2022

প্রিয় বন্ধু আজিম,
তোর আত্মার শান্তি কামনা করছি। বন্ধু হলেই যে সবার সাথে বন্ধুত্ব হবে,এমন কোন কথা নেই। এমন হাজার মানুষের ভিড়ে তুই ছিলি আমার এমন একজন বন্ধু যেখানে বয়সও শিক্ষার স্তর বাদ সাধেনি।
মানবিক সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমানের জীবন ও সাহিত্য প্রচার ও গবেষণার উদ্দেশ্যে আমরা কয়েকজন খুলনার খালিশপুরে ১৯৮৯ সালে "ডা: লুৎফর রহমান একাডেমী" গড়ে তুলেছিলাম; তুই ছিলি তাতে সক্রিয় কর্মী। সেই প্রথম দেখা তোর সাথে। সেই থেকে বন্ধুত্ব। তুখোড় ছাত্রনেতা হওয়ার সুবাদে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র সংসদের জিএস হয়েছিলি তুই, ছাত্র লীগের মনোনয়নে। আরো কত পরিচয় ছিলো। কিন্তু সব থেকে বড় পরিচয় তুই ছিলি সদালাপী ও সহযোগী মনের একজন মানুষ। এর চেয়ে বড় পরিচয় আর কী হতে পারেরে বন্ধু। বঙ্গবাসী মোড়ে তোর সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে; মনে হলেই যন্ত্রণায় দুমড়ে-মুচড়ে যায় বুকটা, কিছুই ভালো লাগে না।
দেখতে দেখতে তিন বছর হয়ে গেলো তুই নেই। কী হাস্যজ্জল মানুষ ছিলির তুই। তোর বঙ্গবাসী মোড়ের দোকান টাতে গেলে তুই খুব খুশি হতিস। এখন খুব শূন্য মনে হয় মোড়টা! এত মানুষের ভিড়ে মনে হয় কেউ নেই শুধু একটা মানুষের জন্য। বন্ধু হয়েও প্রয়োজনে অভিভাবকের মতো পাশে এসে দাঁড়াতিস।এখন কেউ কোন সমস্যায় পড়লে বলতে পারি না-'আজিম আছে না চিন্তা কিসের'! তোর জন্য খুব কষ্ট হচ্ছে বন্ধু- যেখানেই আছিস ভালো থাকিস।
আমীন সুম্মা আমীন ।
ইতি তোর বন্ধু সোহাগ

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


House No: 16, Road No: 173, Khalishpur R/A
Khulna
9000