বিএনপি, খুলনা

বিএনপি, খুলনা

Share

Bangladesh Nationalist Party-BNP, Khulna.

Photos from বিএনপি, খুলনা's post 30/03/2026

জেলা আইনজীবী সমিতি খুলনার নির্বাচনে
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পূর্ণপ্যানেল নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনা বিএনপি’র

গণতন্ত্র সুরক্ষা, রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন পুনঃপ্রবর্তন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের গঠনমুলক ভূমিকা অনিস্বীকার্য। পেশাদার আইনজীবীদের মর্যাদাপূর্ণ সংগঠন খুলনা জেলা আইনজীবী সমিতিকে অনিয়ম-দুর্নীতি ও সীমাহীন লুটপাট এবং দীর্ঘদিন জবর দখলের মধ্যদিয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস ম্লান করেছিল। সেই গ্লানি ঘুচিয়ে গত রোববার (২৯ মার্চ) জেলা আইনজীবী সমিতি খুলনার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করায় পেশাদার আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

আহ সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার মনোনীত বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, গেল ১৭ বছর দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নানাভাবে জনগনের আইনগত অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। ন্যায্য অধিকার বঞ্চিত হয়েছেন খুলনাবাসীও। জাতীয় সংবিধানের রক্ষাকবচ খ্যাত বিজ্ঞ আইনজীবীরাই ছিলেন খুলনার আদালত অঙ্গণে কোণঠাসা। বিভিন্নভাবে অপেশাদার দখলদার লুটেরাদের হাতে লাঞ্ছিত হয়েছেন জেষ্ঠ্য আইনজীবীবৃন্দ। পথিতযশা আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের পদচারণায় মূখর ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির পরিচালনা দায়িত্বভার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার মনোনীত প্যানেলকে বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ায় যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে। পেশাদার সকল আইনজীবীর অধিকার সুরক্ষা ও সেবাগ্রহীতা জনগনের আইনী সহায়তা প্রদানে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ আলি আসগর লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।

বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম নূর
সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
খুলনা জেলা।

25/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী —

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।

আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

On the occasion of the great Independence and National Day, 26 March, I extend my heartfelt greetings and congratulations to the people of Bangladesh at all levels, as well as to all Bangladeshis living abroad.

March 26 is a glorious and historic day in our national life. On this day, I remember with profound respect the nation's finest sons, whose sacrifices enabled us to achieve an independent and sovereign Bangladesh. At the same time, I recall with deep gratitude the brave freedom fighters who took part in the Liberation War, the mothers, sisters who suffered oppression and all those who devoted themselves to the struggle for independence. I pray for the eternal peace of the departed souls of all the martyrs.

The Great Independence Day inspires us anew with the spirit of courage, sacrifice and patriotism. The fundamental goal of independence was to establish a Bangladesh that is free from discriminations, and to be democratic, peaceful and prosperous.

Keeping that goal before us, we must work together and continue to move the country forward.

To further accelerate the progress and development of our beloved motherland, we must uphold in our hearts the spirit of national unity, mutual tolerance and patriotism.

Let us draw inspiration from the significance of the Great Independence and National Day and dedicate ourselves, from our respective positions, to the welfare of the country. Together, let us work to build a developed, prosperous and dignified Bangladesh.

I wish every success to all programmes organised on the occasion of the Great Independence and National Day.

25/03/2026
20/03/2026

সাম্য ও সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ
বাংলাদেশ গড়ার আহ্বান খুলনা বিএনপির

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনা বিএনপি নেতৃবৃন্দ সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বার্তায় খুলনাবাসীসহ সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। তারা দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—সে প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের সকল স্তরের মানুষকে একসাথে এগিয়ে যেতে হবে।
তারা আরও বলেন, ঈদের আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক—এই কামনাই তাদের। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বিবৃতিদাতারা হলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Photos from বিএনপি, খুলনা's post 22/02/2026

জেলা বিএনপি’র ৬ মার্চ ইফতার মাহফিল সফলে উপকমিটি গঠন
নির্বাচিত সরকার ও বিএনপি’র বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত
বটবাহিনী সম্পর্কে জনগনকে প্রতিনিয়তই সজাগ রাখতে হবে

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, প্রায় দেড় যুগ পর বাংলাদেশের জনগন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার পেয়ে গণতন্ত্রের স্বাদ উপভোগ করছে। বিএনপি’র নিরঙ্কুশ বিজয় মূলত: বাংলাদেশের জনগনেরই বিজয়; মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বাধীন জনগনের সরকার এবং বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচার করতে একটি গোষ্ঠি সরব। জনগনের ভোটে নিরঙ্কুশ বিজয়ে নির্বাচিত সরকার ও বিএনপি’র বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী সম্পর্কে জনগনকে সর্বদাই সজাগ রাখতে হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী বিতর্কিত কোনো কাজে জড়িয়ে পড়লে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কোনোভাবেই কালিমালেপন চেষ্টার সুযোগ কাউকে দেয়া হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় মাহে রমজানে খুলনার সম্মানিত নাগরিকবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল সফলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ রমজান (০৬ মার্চ) খুলনা ক্লাব মিলনায়তনে খুলনা জেলা বিএনপি’র ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইফতার মাহফিল সর্বাত্মক সফলে জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে অর্থ ও ক্রয় কমিটিসহ যুগ্ম-আহবায়কদের সমন্বয়ে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু আরও বলেছেন, ইফতার মাহফিলকে কেন্দ্র করে কোথাও কোনো চাঁদাবাজীর অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পূর্ব পর্যন্ত বটবাহিনীর অপপ্রচারের প্রধান হাতিয়ার ছিল বিএনপি’র বিরুদ্ধে সীমাহীন মিথ্যাচার। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বটবাহিনী তাদের অপতৎটপরতা অব্যাহত রেখেছে। গ্রাম-গঞ্জের তৃণমূল জনগোষ্ঠিকে বটবাহিনীর অপপ্রচার থেকে সতর্ক রাখার দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ের সৈনিক বিএনপি নেতাকর্মীদের। একই সাথে সরকারি দল ভেবে নিজেদের স্রোতে গাঁ না ভাসিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে।

জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, কেন্দ্র থেকে খুব শিগগরিই দল পূনর্গঠনের নির্দেশ আসতে পারে। দলের প্রতি অতীতের ত্যাগ, পরীক্ষা ও নির্যাতনের মূল্যায়ন করা হবে। এছাড়া কোনোভাবেই দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না, বেঈমানদের জায়গা হবে না বিএনপিতে। ত্যাগী, পরিশ্রমী ও ডেডিকেট নেতাকর্মীদের মূল্যায়ন করে জেলা বিএনপি পুনবিন্যাস করা হবে। ইফতার মাহফিল সফলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তিনি।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, মো. আনিসুর রহমান, শেখ আজগর আলী, নাসমুস সাকির পিন্টু, জিএম রফিকুল হাসান, আরিফুর রহমান আরিফ, ইলিয়াস মল্লিক, মল্লিক আব্দুস সালাম, মনির হাসান টিটো, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, এমএ হাসান, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, মোল্লা রিয়াজুল ইসলাম ও মো. আছাফুর রহমান, মুর্শিদুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক মো. এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রকিব মল্লিক, তেরখাদার হাবিবুর রহমান হাবীব, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মো. মোজাফফার হোসেন ও সাবেক সদস্য সচিব আল আমিন সানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এড. সেতারা সুলতানা, জেলা শ্রমিকদলের সদস্য সচিব খান ঈসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা জাসাস’র সদস্য সচিব এমডি আজাদ আমিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. জাবীর আলী, মোল্লা আইয়ুব হোসেন প্রমুখ।।

Photos from বিএনপি, খুলনা's post 20/02/2026

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি।

20/02/2026

প্রজন্ম থেকে প্রজন্মে
বাংলার অস্তিত্ব —
২১শে ফেব্রুয়ারি

Photos from বিএনপি, খুলনা's post 20/02/2026

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণে শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ

20/02/2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে
খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচি

☞২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার)
দিবাগত রাত সাড়ে ১০টায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত। সেখান থেকে একত্রে রওনা হয়ে রাত ১২টা ০১ মিনিটে শহীদ হাদিস পার্কে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ।
☞২১ শে ফেব্রুয়ারি জোহরবাদ নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে ভাষা শহীদদের মাগফিরাত কামনা, দেশ ও জাতির সম্বৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন রাষ্ট্রীয় বিধি অনুযায়ী সারাদেশের ন্যায় খুলনা জেলার নয়টি উপজেলা ও দু'টি পৌরসভার সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এসব কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও সমার্থকদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী।

2026 #শহিদদিবস #আন্তর্জাতিক #মাতৃভাষা #দিবস Viral 24 Begum Khaleda Zia BNP Media Cell Rakibul Islam Bakul বিএনপি, খুলনা

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


6, K. D Gosh Road
Khulna
9100