G.S Foundation

G.S Foundation

Share

আমরা এগিয়ে আসলে দারিদ্র্য পিছিয়ে যাবে।
জিএস ফাউন্ডেশন রয়েছে আপনার সাথে, আপনার পাশে।

28/08/2024
04/11/2023

জুলুমের পরিনতি।

27/10/2023
16/10/2023

এসো ফিলিস্তিন কে আকড়ে ধরি। এটা আমাদের ফিলিস্তিন, মুসলিমের ফিলিস্তিন।

Photos from G.S Foundation 's post 12/10/2023

আলহামদুলিল্লাহ। জি,এস ফাউন্ডেশনের প্রথম কার্যক্রম হিসেবে আজ কিছু অসহায় ক্ষুধার্ত মানুষের একমুঠো খাবারের ব্যাবস্থা করতে পেরে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি।
কিছু অভিজ্ঞতা শেয়ার করার প্রয়োজন মনে করছি।

পথে বের হয়ে দেখলাম মাথা ঘেমে পানি পড়ছে রিকশাওয়ালা চাচা খাবার খেতে বাসায় যাচ্ছে, ভিক্ষুক একটা আধা পঁচা কলা নিয়ে গাছের নিচে বসে খাচ্ছে, ছোট শিশু তার আরেকটি বোনকে কোলে নিয়ে রেল স্টেশনে হাটাহাটি করছে, বাবা তার প্রতিবন্ধি ছেলেকে নিয়ে ক্ষুধা সহ্য করে সাহায্য চাচ্ছে। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করেছেন এই অসহায় মানুষ গুলোর একমুঠো খাবারের ব্যাবস্থা করার জন্য।

জি,এস ফাউন্ডেশন আমাদের নিজের হাতে গড়া একটি মানবিক সাহায্যের প্রতিষ্ঠান। মহান রবের কাছে এই প্রার্থনা করি তিনি যেন এই কাজকে আরো বেশি বেশি করার তাওফিক দান করেন।

জিএস ফাউন্ডেশন রয়েছে আপনার সাথে, আপনার পাশে। দোয়ার দরখাস্ত রইলো।

07/09/2023

আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি। আজ থেকে জিএস ফাউন্ডেশনের কাজ শুরু হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি গোলাম রহমান এবং আমার সহধর্মিণী সালমা খাতুন। দুজন মিলে সিদ্ধান্ত নিই যে আমাদের উপার্জনের টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে সেটা আমাদের সমাজে বসবাসরত অসহায়, ক্ষুধার্ত ও নিগৃহীত মানুষের জন্য ব্যায় করতে। জানি আমাদের এই কাজে হয়তো সমাজের অসহায় মানুষের জীবন অনেক উন্নত হবেনা কিন্তু আমাদের এই সামান্য অবদান যদি কোন ক্ষুধার্ত মানুষের একবেলা খাবারের ব্যাবস্থা করতে পারে তাতেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি।

👉 ছোটবেলা থেকে স্বপ্ন দেখি জীবনে বড় হতে পারলে যেন অন্যের জন্য কিছু করতে পারি। আর সেই চিন্তার সাথে যখন সহধর্মিণীর চিন্তার সমন্বয় ঘটে তখন সেটার পরিপূর্ণ বাস্তবায়ন ঘটে।

🙏সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো আমাদের জন্য দোয়া করবেন কাবার মালিক মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই সৎ চিন্তাকে বাস্তবায়ন করার তাওফিক দান করেন।

নিচে আমাদের ফেসবুক পেজের লিংক দেয়া হলো। সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
https://www.facebook.com/profile.php?id=61550966013622&mibextid=ZbWKwL

G.S Foundation আমরা এগিয়ে আসলে দারিদ্র্য পিছিয়ে যাবে।
জিএস ফাউন্ডেশন রয়েছে আপনার সাথে, আপনার পাশে।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Koyra
Khulna
9291