জান্নাতের সওদা করা সেই উম্মাদেরা, রক্তের বিনিময়ে কিনেছে রবের সন্তুষ্টি। শত তুফান এসেছে, ভাঙেনি তাদের ইরাদা, শাহাদাতের তৃষ্ণায় ছুটে চলেছে নিরবধি।
ছাত্রশিবির, খুলনা মহানগর
Official page of Bangladesh Islami Chhatrashibir, Khulna City. A Brief Introduction to Chhatrashibir
In the name of Allah, the Beneficent, the Merciful.
Identity of Homo sapiens
We men are “Ashraful Makhlukat”, the best of all the creatures. Allah, the Exalted, has bestowed highest dignity only upon man compared to all the other creatures, whether miniature or giant. He subjected the whole creation to some established rules but let man enjoy freedom of choice. Man is at liberty to do whatever he wishes. He made man his ‘Caliph’ or viceroy with suc
ঘাতক মরে, সাক্ষীরা মরে, প্রজন্ম বদলায়; কিন্তু শহীদের রক্ত নতুন প্রজন্মের বিবেক হয়ে ফিরে আসে।
শ.হীদ আব্দুল মালেক (র.)
আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে
29/05/2026
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর।
খুলনার টাউন জামে মসজিদে ঈদুল আযহার প্রধান জামায়াতে অংশগ্রহণ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুহতারম কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
28/05/2026
খুলনা টাউন জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াতে অংশগ্রহণ করেন মুহতারম কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
খুলনায় ঈদের এ প্রধান জামায়াতে আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান, সেক্রেটারি ইসরাফিল হোসেনসহ মহানগর শাখার সেক্রেটারিয়েট সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
27/05/2026
تَقَبَّلَ ٱللَّٰهُ مِنَّا وَمِنكُمْ
খুলনা মহানগর শাখার সাবেক ও বর্তমান জনশক্তি, শুভাকাঙ্ক্ষী, ছাত্রসমাজসহ খুলনা মহানগরের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।
ত্যাগের অপার মহিমায় উদ্ভাসিত হােক পবিত্র ঈদ-উল-আযহা। অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হোক সবার জীবন।
শুভেচ্ছান্তে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
খুলনা মহানগর।
26/05/2026
আরাফার দিনের বিশেষ দোয়া, যেটা বিশ্বনবী (ﷺ) সহ সকল নবিরা পড়তেন-
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
অর্থ: আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি এক এবং একক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
25/05/2026
যমুনা সেতুর পূর্ব পাড়ে ট্রাক উল্টে ১৭ জন ও ১১ জেলায় আরও ২২ জনের মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ
আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত ও অন্তত ১০ জন আহত এবং গতকাল দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ২১ জনসহ দুই দিনে মোট ৩৮ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২৫ মে ২০২৬ (সোমবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মহাসড়কগুলো আবারও একেকটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রশাসনের কার্যকর নজরদারির অভাব এবং ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের অবাধ চলাচলের কারণে প্রতি বছরই মানুষের ঘরে ফেরার আনন্দ বিষাদে পরিণত হচ্ছে। সড়ক দুর্ঘটনার এই ধারাবাহিকতা অত্যন্ত বেদনাদায়ক।"
নেতৃবৃন্দ বিগত দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে আরও বলেন, “বিগত ঈদুল ফিতরের সময়ও সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে বেসরকারি হিসাব অনুযায়ী মাত্র ১৫ দিনের ব্যবধানে দেশের সড়কগুলোতে ৩৫১ জন মানুষ নিহত হন এবং ১,০৪৬ জনেরও বেশি আহত হন। সেই ভয়াবহ পরিসংখ্যান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো শিক্ষা গ্রহণ করেনি। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও সর্বক্ষেত্রে এই দায়িত্ব পালনে প্রশাসনের চরম অবহেলা প্রকাশ পাচ্ছে।”
নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
333, Molla Manzil, Khan Jahan Ali Road, Tarer Pukur
Khulna
9100
