খুলনা সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুর রহমান দিপুর সহধর্মিনী ফরিদা ইয়াসমিনের ইন্তেকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় প্রশাসক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
Mayor,Khulna City Corporation
Official Page of Khulna City Corporation, Khulna, Bangladesh.
07/06/2026
জাতীয় সংসদের সাবেক স্পিকার এড. শেখ রাজ্জাক আলী’র ১১তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
------------------------------------------------------------------
মরহুম এড. শেখ রাজ্জাক আলী ছিলেন এতদাঞ্চলের একজন জননন্দিত নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি যে সুনাম অর্জন করেছিলেন আজও জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করে। কয়রা ও পাইকগাছা উপজেলা ছাড়াও খুলনা শহরের অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও জাতীয়করণের সাথে তিনি নানাভাবে সম্পৃক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি সুনামের সাথে পরিচালিত করতে পারলেই তার স্মৃতিকে আমরা সম্মান জানাতে পারবো।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার বিকেলে সিটি ল’ কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা ও জাতীয় সংসদের সাবেক স্পিকার এ্যাড. শেখ রাজ্জাক আলী’র ১১তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি ল কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
দক্ষিণাঞ্চলের এ প্রজ্ঞাবান নেতাকে ছাত্র জীবনের শিক্ষক এবং রাজনৈতিক জীবনের অভিভাবক হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি থাকাকালীন দীর্ঘ দশ বছর এ নেতার সান্নিধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করেছি। মানুষের কাজে তিনি কখনো বিরক্ত হতেন না এবং আমাদেরও বিরক্ত না হয়ে ধৈর্য্য নিয়ে মানুষের জন্য কাজ করার উপদেশ দিতেন। কয়রা-পাইকগাছা উপজেলা বিদ্যুতায়নের আওতায় আনাসহ খুলনা বিশ^বিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নসহ খুলনার বিভিন্ন উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর কর্মজীবন অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহানগরীর কোন সড়ক বা প্রতিষ্ঠান তাঁর নামে নামকরণ করা হবে বলে উল্লেখ করেন। পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
সিটি ল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান। স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এ্যাড. এম এ আউয়াল রাজ। অন্যান্যের মধ্যে আইনজীবী ড. মোহাম্মদ জাকির হোসেন, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি কামরুল হাসান মৃধা এবং পরিবারের পে আব্দুল্লাহ আল বাহরাব বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মরহুম এড. শেখ রাজ্জাক আলীর সংপ্তি জীবনী পাঠ করেন 'খুলনা কবি-সাহিত্যিক ফোরাম' ও ‘ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’-এর সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ। এ সময় তিনি রাজ্জাক আলীর লেখা একটি কবিতা এবং তাঁর নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
07/06/2026
ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর নেতৃত্বে একটি প্রতিনিধি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।
----------------------------------------------------------------
ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রবিবার বিকেলে নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে কেসিসি ও আমেরিকান দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে খুলনা মহানগরীর স্বাস্থ্যসেবা, মশক নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
কেসিসি প্রশাসক আগত প্রতিনিধি দলের সদস্যদের খুলনায় স্বাগত জানান এবং খুলনা মহানগরীতে কেসিসি কর্তৃক চলমান প্রকল্পসমূহের বিবরণ তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের দিকসমূহ তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে আমেরিকান সরকারের পক্ষ থেকে প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। একইসাথে মহানগরীর উন্নয়নের স্বার্থে রিনিউএ্যাবল জ¦ালানী ও ট্যুরিজম খাত, এবং মশক নিধন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সড়ক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গৃহীত কার্যক্রমে কেসিসি’র পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ^াস দেন। এছাড়া প্রশাসক পরিবহন সেক্টরের আধুনিকায়নে ইলেক্ট্রিক বাস অথবা মেট্রোরেল সার্ভিস চালুর বিষয়ে সহযোগিতা প্রদানের আহবান জানান।
আমেরিকান দূতাবাসের কর্মকর্তা ইসাইয়াহ ফাহার্টি, ব্রানডন বারনেস, জিওভানি রামিরেজ, মাশহুর আলম শেট, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম এ সময় উপস্থিত ছিলেন।
07/06/2026
নগরীর ৯নং ওয়ার্ডের সিটি বাইপাস সড়কসহ ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
06/06/2026
সফল বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ঢাকা থেকে আগত প্রকল্প পরিচালক, পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে সলুয়া বর্জ্য রিসাইকিং প্লান্ট পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
-----------------------------------------------------
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার দুপুরে সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন। কেসিসি, এলজিইডি, পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কেসিসি প্রশাসক বলেন, শীঘ্রই খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য রিসাইকিং প্লান্টটি চালু করতে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে এ ধরণের প্রকল্প খুলনা সিটি কর্পোরেশন সর্বপ্রথম বাস্তবায়ন করছে যা খুলনাবাসীর জন্য গর্বের। এলজিইডি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও কেসিসি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে।
অপর এক প্রশ্নের উত্তরে প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উম্মুক্ত জায়গায় বর্জ্য সংরক্ষণের বিষয়ে নিরুৎসাহিত করেছেন এবং একটি ধুলা ও বর্জ্য মুক্ত শহর গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আগামীতে বাড়ি থেকে পৃথকভাবে বর্জ্য সংগ্রহ এবং রাতের মধ্যেই বর্জ্য রিসাইকিং সেন্টারে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সফল হলে বর্জ্য সম্পদে পরিণত হবে। আগামী নভেন্বর-ডিসেম্বরের মধ্যে প্লান্টটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধিনে ‘‘দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন’’ প্রকল্পের আওতায় ‘‘খুলনা সিটি কর্পোরেশনের সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং কুয়েট এপ্রোচ রোড’’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আগামী ১ জুলাই থেকে বর্জ্য রিসাইকিং প্লান্টের একাংশের (প্লাস্টিক থেকে জ¦ালানী তেল তৈরী) কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ প্লান্টটির সফল বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের স্বার্থে প্রাথমিক পর্যায়ে পরামর্শক প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্ণ-এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ইতোমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আজ প্লান্টটির বাস্তব অবস্থা সরেজমিন পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: হামিদুল হক, টীম লিডার মো: শফিকুর রহমান, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, পরামর্শক সংস্থা ওয়েস্ট কনসার্ণ-এর ম্যানেজিং পার্টনার মাকসুদ সিনহা ও ইফতেখার এনায়েত উল্লাহ, বিটাক-এর সাবেক মহাপরিচালক ড. এহসান, ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মো: মাহবুবুর রহমান সহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
06/06/2026
বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
------------------------------------------------------------------
পৃথিবীর পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব রার প্রধান উপকরণ হচ্ছে বৃক্ষ। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন রোধে বৃরোপণের কোনো বিকল্প নেই। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। খুলনা মহানগরীতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমরাও পরিকল্পনা গ্রহণ করেছি।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকালে নগর ভবনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ^ পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয়।
দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যে কোন মূল্যে সুন্দরবনের জীব-বৈচিত্র্য রক্ষা করতে হবে। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে আমাদের চারপাশে পরিকল্পিতভাবে গাছের চারা রোপণ ও তার যথাযথ যত্ন নিতে হবে। প্রশাসক তাপমাত্রা হ্রাসসহ জলবায়ু পরিবর্তনের কুফল প্রতিরোধে এবং খুলনাকে সবুজায়ন নগরী হিসেবে গড়ে তুলতে কেসিসি’র উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণের জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: অনিসুর রহমান, সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান মোল্লা মাসুদ পারভেজ, ব্যাংকের স্যার ইকবাল রোড শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান সোহান, ডুমুরিয়া শাখার শাখা প্রধান সঞ্জিত কুমার মন্ডল, যশোর শাখার শাখা প্রধান মো: জহির হাসান, যশোরের রূপদিয়া শাখার শাখা প্রধান মো: খালিদ ইমরানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
05/06/2026
পরিবেশের সুরক্ষায় এখনি দায়িত্বশীল না হলে আমাদের নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে। বৈশি^ক উষ্ণতায় ইতোমধ্যে এ অঞ্চলের বৃক্ষরাজি ও প্রাণিকূল ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এ প্রতিকূল পরিবেশ মোকাবেলায় আমাদের এখনি সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শুক্রবার বিকেলে নগরীর শহিদ হাদিস পার্কে র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বিশ^ পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক আরো বলেন, সুন্দরবন আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সে কারণে সুন্দরবনকে রক্ষার পাশাপাশি আমাদের চারপাশে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সকল প্রাণ বেঁচে থাকে। সম্প্রতি হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয় উল্লেখ করে তিনি আসন্ন বর্ষ মৌমুমে ডেঙ্গু ও চিকনগুণিয়া সংক্রমণের বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান। একই সাথে পরিবেশ দূষণ বন্ধে তিনি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখাসহ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা কাজে সহযোগিতা করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। এর আগে তিনি পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক র্যালীর নেতৃত্ব দেন। র্যালীটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়।
পূর্ণিমা যুব ফোরামের চেয়ারম্যান নাসরিন রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর-খুলনার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে সার্বজনীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মির্জা মিরানা শিরিন, অভিনব নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা সুলতানা, নারীর ছোঁয়া যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন, নবদিগন্ত নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাম্মৎ রেখা, ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, আঞ্জুমান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. রওগন আরা, রূপসা জনস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন বিপ্লব, প্রান্তজ যুব সংঘের নির্বাহী পরিচালক মো: জাহিদুর রহমান, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস এম বাবুল রেজা, অনিক মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. নাসরিন আক্তার, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, রানাগাতী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আফিয়া খাতুন কাকলি, উদ্ভাবনী যুব উন্নয়ন বিজ্ঞান কাব ও লাইব্রেরীর নির্বাহী পরিচালক রাফিয়া আক্তার, অভিযাত্রা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তানজিনা হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
04/06/2026
কেসিসি’র স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
------------------------------------------------------------
খুলনা মহানগরীর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ বিষয়ক জরুরী এক সভা আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও কেসিসি’র ওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক ডেঙ্গু সংক্রমণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। হাম-রুবেলা ক্যাম্পেইন এবং ঈদ পরবর্তী পরিচ্ছন্নতা কাজে সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রত্যেকটি সেক্টরকে অন্তর্ভুক্ত করে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। এ লক্ষ্যে তিনি স্থানীয় পর্যায়ের ইমাম, শিক্ষক, রাজনৈতিক নেতবৃন্দদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, দেশে ডেঙ্গু সংক্রমণকে অন্যতম একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্ষাকাল ও তার পরবর্তী সময়ে ডেঙ্গু সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পায়। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নে ফলে বিশ্বজুড়ে মশাবাহিত এই রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আসন্ন বর্ষ মৌসুমের পূর্বে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ সভার অয়োজন করা হয়।
সভায় জানানো হয় মশার প্রজনন ধ্বংস করা এবং মশার কামড় থেকে নিজেকে সুরতি রাখা ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। তাই ব্যক্তিগত সচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সবচেয়ে কার্যকর বলে জানানো হয়। এছাড়া বাড়ির আশপাশে বা ছাদে পানি জমতে না দেয়া, ফুলের টব ও এসির পানি জমার পাত্র পরিষ্কার রাখা, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং শিশুদের হাফপ্যান্ট বা টি-শার্টের পরিবর্তে ফুলহাতা কাপড় পরানোর পরামর্শ দেয়া হয়। ডেঙ্গু সন্দেহ হলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক না খাওয়া, প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেয়ার আহবান জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: মহিউদ্দিন মজুমদার, ইমাম পরিষদ-খুলনার সভাপতি মো: গোলাম কিবরিয়া, জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সউদ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু, খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুজানা জলি ও সোনাডাঙ্গা ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি ক্যালভিন সঞ্জয় দোবে। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
04/06/2026
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে হেলদি সিটি ফোরাম-খুলনা আয়োজিত মানববন্ধন, সাইকেল র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
-------------------------------------------------------------
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষা, নিরাপদ যাতায়াত, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিকল্পিত নগরায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধানে উদ্যোগী হয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে।
বিশ^ পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে ময়লাপোতা মোড়ে আয়োজিত মানববন্ধন, সাইকেল র্যালী, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিশ^ পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার-ফর কাইমেট ফর আওয়ার ফিউচার’’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যেগে বেসরকারি সংস্থা বেলা, সিয়াম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, নিরাপদ সড়ক চাই, বিডিকিন, কিন-আপ খুলনা, বিআইপি, খুলনা সাইকিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্বিষহ গরম, তীব্র তাবদাহ, সুপেয় পানির অভাব, বন্যা, জলোচ্ছ্বাস, জীব-বৈচিত্র্যের বাস্তুসংস্থান ধ্বংসসহ পরিবেশের নানারুপ বৈরী প্রভাবের কারণে প্রতিনিয়ত জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সরকারের ব্যয় বাড়ছে, বাড়ছে প্রতিনিয়ত বেঁেচ থাকার লড়াই। সে কারণে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষা আন্দোলনে একত্রিত করা এবং আন্তর্জাতিক পরিবেশ চুক্তি ও নীতিমালাকে এগিয়ে নেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বেলা’র সমন্ময়কারী ও হেলদি সিটি ফোরামের আহবায়ক মাহফুজুর রহমান মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্লাটফর্ম-এর সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে কেসিসি’র কনজারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন গুহ, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, নিরাপদ সড়ক চাই-খুলনার সদস্য সচিব মাহাবুবুর রহমান মুন্না, সিডিপি-র এ্যাসিট্যান্ট ম্যানেজার খোকন সিকদার, নাগরিক ফোরামের পরিবেশ সম্পাদক জি এম মঈন উদ্দিন, মাসাসের নির্বাহী পরিচালক এ্যাড.শামীমা সুলতানা শিলু, আমারা বৃহত্তর খুলনাবাসীর সহসভাপতি সরদার আবু তাহের, নাগরিক নেতা বাহালুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয়য় কমিটির সহসাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান রহিম, কিন-আপ খুলনার সমন্বয়ক খলিলুর রহমান, খুলনা সাইকিস্ট-এর এডমিন মাহাতির মোহাম্মদ অথৈ, নগরের খবরের বার্তা সম্পাদক সাকিব রহমান, দ্যা লিগ্যাল ডোরস-এর মোস্তাফিজুর রহমান শাকিল, বিডি-খুলনার জেলা সমন্বয়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
03/06/2026
স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব-এর উপস্থিতিতে ডেঙ্গু পরিস্থিতি এবং প্রতিরোধ কার্যক্রম বিষয়ক জুম সভায় অংশগ্রহণ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Khulna
9100
