সংবাদ গতিধারা
স্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়’র সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ নিবন্ধ ও ফিচারের সংক্ষিপ্তসার
৮1/২০২৪
খুলনা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ রবি:সানি ১৪৪৬ হিজরি
সংবাদ
১. বাংলাদেশে হাসিনার ‘ফ্যাসিস্ট’ দলের কোনো স্থান নেই
2. সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় বসবে স্থায়ী প্রশাসক
৩. টানা দ্বিতীয়বার সাফের শ্রেষ্ঠত্ব বাংলার মেয়েদের
৪. হজের দুইটি প্যাকেজ ঘোষণা
৫. রমজান ঘিরে তিন পণ্য আমদানির প্রস্তাব অনুমোদন
৬. রিমান্ডে মুখ খুলছে আসামি নাজিম
৭. সুন্দরবনের রাসমেলায় পুণ্যস্নানে যেতে বন বিভাগের পাঁচ রুট নির্ধারণ
সম্পাদকীয়
১. দৈনিক অনির্বাণ: ইয়াবার ভয়াল থাবা
২. দৈনিক পূর্বাঞ্চল: দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে গুরুত্ব দিন
৩. দৈনিক দেশ সংযোগ: গাড়িচালকেরা আর কত অপেক্ষা করবেন
৪. দৈনিক জন্মভূমি: দ্রুত সংস্কার সম্পন্ন হোক
প্রবন্ধ/নিবন্ধ
১. বিশ্ববিদ্যালয় আজ শিক্ষিত বেকার তৈরির কারখানা –এম নিয়াজ আসাদুল্লাহ- দৈনিক বাংলার খবর
১. বাংলাদেশে হাসিনার ‘ফ্যাসিস্ট’ দলের কোনো স্থান নেই
ফ্যাসিবাদের সকল বৈশিষ্ট্য প্রদর্শনের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের দেশের রাজনীতিতে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড.মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক সময়ের খবর।
২. সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় বসবে স্থায়ী প্রশাসক
জনপ্রতিনিধিদের অপসারণের পর দেশের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধাবর (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সাথে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এ তথ্য জানান।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক বাংলার খবর, দৈনিক প্রবাহ, দৈনিক সময়ের খবর।
৩. টানা দ্বিতীয়বার সাফের শ্রেষ্ঠত্ব বাংলার মেয়েদের
আবারো কি ছাদ খোলা বাসে দেখা যাবে সাবিনা, তহুরা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, সাবিনা, মানিকাদের দেশ ছাড়ার আগে কথা দিয়ে গিয়েছিল এবার ও চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে নিয়ে আসবে সাবিনা, ঋতুপর্ণা মারিয়ারা তাদের কথা রেখেছে। শ্বাসরুদ্ধকর এক ফাইনাল শেষে বাংরাদেশের মেয়েরা নিজেদের কাছেই রাখল সাফের শ্রেষ্ঠত্ব।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, দৈনিক অনির্বাণ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক প্রবাহ, দৈনিক সময়ের খবর।
৪. হজের দুইটি প্যাকেজ ঘোষণা
২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একটি প্যাকেজ খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বুধবার ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক দেশ সংযোগ, দৈনিক অনির্বাণ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক বাংলার খবর, দৈনিক সময়ের খবর।
৫. রমজান ঘিরে তিন পণ্য আমদানির প্রস্তাব অনুমোদন
রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে চিনি, ছোলা ও সয়াবিন তেল। আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক বাংলার খবর।
৬. রিমান্ডে মুখ খুলছে আসামি নাজিম
নগরীর দৌলতপুর থানায় ডাকাতির অভিযোগে এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের হওয়া মামরার আসামি নাজিম উদ্দীন (৪৫) কে দুই দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দিয়েছে। গত ২৮ অক্টোবর দুপুরে মহেশ্বরপাশা কালীবাড়ী বাজারের একটি জুয়েলারি দোকানে ডাকাতির পর ফুলতলা উপজেলার পুথিয়াবান্দা এলাকা হতে পুলিশ তাকে একটি মাইক্রোবাসসহ গ্রেফতার করে।
সূত্র: দৈনিক জন্মভূমি
৭. সুন্দরবনের রাসমেলায় পুণ্যস্নানে যেতে বন বিভাগের পাঁচ রুট নির্ধারণ
সুন্দরবনের রাসমেলার পুণ্যাস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। রুটগুলো হচ্ছে বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটতোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলাচরে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী এই ‘রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক অনির্বাণ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক সময়ের খবর।
সম্পাদকীয়
১. দৈনিক অনির্বাণ: ইয়াবার ভয়াল থাবা
দেশে মাদকসেবীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। বেসরকারি সংস্থা মাদকদ্রব্য ও নেশা নিরোধের (মানস) হিসাব মতে, দেশে বর্তমানে মাদকগ্রহণকারীর সংখ্যা প্রায় দেড় কোটি। এর মধ্যে এক কোটি মাদকাসক্ত এবং বাকি ৫০ লাখ মাঝে মধ্যে সেবন করে থাকে।
২. দৈনিক পূর্বাঞ্চল: দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে গুরুত্ব দিন
ঢাকা আমাদের রাজধানী। এটি বিশ্বের অন্যতম প্রাচীন শহর হিসেবে পরিচিত। যদিও এর চেয়েও পুরানো শহরের অস্বিত্ব রয়েছে বিশ্বে। তারপরও অতি প্রাচীন শহর হিসেবে ঢাকার আলাদা গুরুত্ব যেমন রয়েছে তেমনি এর ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রশ্নাতীত।
৩. দৈনিক দেশ সংযোগ: গাড়িচালকেরা আর কত অপেক্ষা করবেন
গাড়ি চালাতে নতুন লাইসেন্স পাওয়া কিংবা আগের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর সেটি নবায়ন করতে চালকদের মাসের পর মাস ধরনা দিতে হয়। পৃথিবীর কোথাও লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর রেওয়াজ না থাকলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সেটিকেই নিয়ম করে ফেলেছে।
৪. দৈনিক জন্মভূমি: দ্রুত সংস্কার সম্পন্ন হোক
বাংলাদেশে ক্ষমতার পালাবদলে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার এখন দেশের শাসনকাজ পরিচালনা করছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের কিছু কাজে হাত দেওয়া হয়েছে।
=০০০=
যুথি/সোহানী/জাভেদ
PID-KHULNA
Regional Informaiton Office, khulna
Press information Department
277, Khanjahan Ali Road
Khulna
সংবাদ গতিধারা
স্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়’র সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ নিবন্ধ ও ফিচারের সংক্ষিপ্তসার
৮০/২০২৪
খুলনা, বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ রবি:সানি ১৪৪৬ হিজরি
সংবাদ
১. বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি
2. এবার হজের খরচ কমতে পারে : ধর্ম উপদেষ্টা
৩. জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে একটি স্বাস্থ্যকর শহর গড়ে তোলা সম্ভব
৪. সরকারের ভোটের যাত্রা শুরু
৫. আওয়ামী লীগসহ ১১ দলের ওপর নিষেধাজ্ঞার রিট প্রত্যাহার
৬. আমিরাত বাংলাদেশে বিনিয়োগ আগ্রহী
৭. ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিত হবে : ভারতীয় ব্যবসায়ী
সম্পাদকীয়
১. দৈনিক তথ্য: সিন্ডিকেটের হাত থেকে জনগণকে মুক্তি দিন
২. দৈনিক পূর্বাঞ্চল: দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে যুগোপযোগী করুন
৩. দৈনিক দেশ সংযোগ: গ্যাস-তেল অনুসন্ধানে জোর দিতে হবে
৪. দৈনিক জন্মভূমি: শেয়ারবাজারের দুরবস্থা কাটিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন
প্রবন্ধ/নিবন্ধ
১. যাদের ত্যাগে টিকে আছে দেশ, যাদের লোভে হারাচ্ছে আশা! –রাজু আহমেদ- দৈনিক বাংলার খবর
২. ছাত্র জনতার আন্দোলনে নারী – মোহাম্মদ গিয়াস উদ্দিন - দৈনিক তথ্য
১. বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই কমিশনে সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের এ দুজন বিচারপতির নাম প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হওয়ার পর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক সময়ের খবর, দৈনিক অনির্বাণ, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের কন্ঠস্বর।
২. হজের খরচ কমবে: ধর্ম উপদেষ্টা
গতকাল মঙ্গলবার দিনাজপুর ইমাম প্রশিক্ষক একাডেমি মিলনায়তনে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী ২০২৫ সালের হজের খরচ অনেকটা কমে আসবে।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক প্রবাহ, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক অনির্বাণ, দৈনিক ভয়েজ অব টাইগার।
৩. জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে একটি স্বাস্থ্যকর শহর গড়ে তোলা সম্ভব
খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় খুলনা স্বাস্থ্যকর শহর প্রকল্পের টেকনিক্যাল কমিটির পঞ্চমসভা গতকাল (মঙ্গলবার) দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভায় অতিথিরা বলেন, জনগোষ্ঠীর আবাসস্থলে ঘনবসতি, নিরাপদ পানির মতো মৌলিক পরিবেশের অভাব, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব, সংক্রামক রোগের বিস্তার এবং শহর-অঞ্চলে ক্রমবর্ধমান অসংক্রামক রোগের বিস্তারের কারণে বাড়ছে সহিংসতা, মানসিক রোগ এবং অকাল মৃত্যু এই স্বাস্থ্য ঝুঁকিগুলো সমাজ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে।
সূত্র: দৈনিক প্রবাহ দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক জন্মভূমি, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক খুলনা টাইমস, দৈনিক বাংলার খবর, দৈনিক তথ্য, দৈনিক সময়ের খবর।
৪. সরকারের ভোটের যাত্রা শুরু
অন্তর্বর্তী সরকারের আইন, উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার কার্যক্রম শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরের পর প্রজ্ঞাপন হয়ে যাবে।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক খুলনা টাইমস।
৫. আওয়ামী লীগসহ ১১ দলের ওপর নিষেধাজ্ঞর রিট প্রত্যাহার
আওয়ামী লীগ ও জাতীয়পার্টিসহ ১১ দলের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার ওপর নিষেধাজ্ঞা চেয়ে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ তিনজনের করার রিট না চালানোর কথা জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী। এরপর আদালত রিট আবেদনগুলো উত্থাপিত হয়নি বলে প্রত্যাহার করে দেন।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক খুলনা টাইমস, দৈনিক ভয়েজ অব টাইগার।
৬. আমিরাত বাংলাদেশে বিনিয়োগ আগ্রহী
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে লজিস্টিক, বন্দর, বিমান চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে খুবই আগ্রহী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছৈ। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তার দেশের পক্ষ থেকে এই আগ্রহ ব্যক্ত করেন।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক তথ্য।
৭. ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিথ হবে : ভারতীয় ব্যবসায়ী
ভারতীয় সংবাদ আউটলেট দ্য ওয়্যারে প্রকাশিত সাম্প্রতিক এক নিবন্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশ কিভাবে একটি সফল রাষ্ট্রে পরিণত হতে পারে এবং এটি ভবিষ্যতে প্রতিবেশী ভারতের একটি শক্তিশালী মিত্র হয়ে উঠতে পারে তা তুলে ধরা হয়েছে। স্বনামধন্য ভারতয়ি আমেরিকান ব্যবসায়ী বিনোদ খোসলা মনে করেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ তার সম্ভাবনায় পৌঁছাতে পারলে তাতে ভারতের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হবে।
সূত্র: দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, দৈনিক ভয়েজ অব টাইগার।
সম্পাদকীয়
১. দৈনিক তথ্য: সিন্ডিকেটের হাত থেকে জনগণকে মুক্তি দিন
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বিগত সরকারের। এরপর দেশের শাসনভার গ্রহণ করে ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা নিয়েই বাজার সিন্ডিকেটসহ নানা অনিয়ম ও আর্থিক খাত সংস্কারের ঘোষণা দেয় এ সরকার।
২. দৈনিক পূর্বাঞ্চল: দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে যুগোপযোগী করুন
অতিরিক্ত জনসংখ্যা একটি দেশে বোঝা হিসেবে দেখা হয় যদি কী না সে জনসংখ্যাকে যথাযথভাবে কাজে লাগানো না যায়। বাংলাদেশ ১৮ কোটি জনসংখ্যার দেশ। আয়তনের তুলনায় এ জনসংখ্যার ঘনত্ব অনেক বেশী, প্রায় ১১শ মত। এ জন্য বাংলাদেশকে অতি ঘনত্বের দেশও বলা হয়। তাই জনশক্তিকে ব্যবহার করে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে যুগোপযোগী করুন।
৩. দৈনিক দেশ সংযোগ: গ্যাস-তেল অনুসন্ধানে জোর দিতে হবে
রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে শত শত কোটি টাকা রাষ্ট্রীয় খাত থেকে অপচয় করার এখতিয়ার কারও নেই। আমরা মনে করি, এই খাতে স্বচ্চতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিবাজদেরও আইনের আওতায় আনা জরুরি। জ্বালানি উপদেষ্টা নতুন গ্যাস ও তেলক্ষেত্র অনুসন্ধানে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে জানিয়েছেন।
৪. দৈনিক জন্মভূমি: শেয়ারবাজারের দুরবস্থা কাটিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন
সংস্কারের নানা উদ্যোগ সত্ত্বেও শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না। সোমবার যুগান্তরের খবরে প্রকাশ-আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক কমেছে ১৫০ পয়েন্ট। আর ৫ আগস্টের পর সূচক কমেছে ১ হাজার ৫০ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৬৬ হাজার কোটি টাকা। শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা।
=০০০=
যুথি/সোহানী/জাভেদ/আতিক
সংবাদ গতিধারা
স্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়’র সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ নিবন্ধ ও ফিচারের সংক্ষিপ্তসার
৭৯/২০২৪
খুলনা, মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রবি:সানি ১৪৪৬ হিজরি
সংবাদ
১. গণভবন পরিদর্শন প্রধান উপদেষ্টার জাদুঘরের কাজ দ্রুত করার নির্দেশ
2. সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি
৩. খুলনায় শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ, বিনা লাভের দোকান
৪. শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন সিংহাসনে বসার: অ্যাড. মনা
৫. লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার নির্দেশনা, শেখ হাসিনার রাজনীতি করার অধিকার নেই : মাওলানা আবুল কালাম আজাদ
৬. খুলনায় পাঁচ স্থানে ভুর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: সুষম খাদ্য নিশ্চিত করুন
২. দৈনিক পূর্বাঞ্চল: বিআরইবি ও সমিতিগুলোর সংকট সমাধানে গুরুত্ব দিন
৩. দৈনিক অনির্বাণ: বিচার বিভাগের সংস্কার
৪. দৈনিক জন্মভূমি: বাফুফের নতুন যাত্রা
প্রবন্ধ/নিবন্ধ
১. আমাদের অভদ্র ভাষা ভদ্র ভাষায় বদলে যাক –রাজু আহমেদ- দৈনিক বাংলার খবর
২. কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত ও গুনগত শিক্ষা – সিরাজ উদ-দৌলা খান - দৈনিক খুলনাঞ্চল, দৈনিক তথ্য
১. গণভবন পরিদর্শন প্রধান উপদেষ্টার জাদুঘরের কাজ দ্রুত করার নির্দেশ
প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতনের পর জনরোষে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া তার সরকারি বাসভবন ‘গণভবন’কে দ্রুত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের প্রায় তিন মাস পর গণভবন পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সূত্র: দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক জন্মভূমি, দৈনিক তথ্য, দৈনিক দেশ সংযোগ, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক অনির্বাণ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
২. সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। গতকাল সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এ কথা বলেন।
সূত্র: দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৩. খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ
নগরীর খালিশপুরের আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
সূত্র: দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক জন্মভূমি, দৈনিক প্রবাহ, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক তথ্য, দৈনিক দেশ সংযোগ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক অনির্বাণ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৪. শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন সিংহাসনে বসার : অ্যাড. মনা
গতকাল সোমবার সন্ধ্যায় ৬টায় সোনাডাঙ্গা থানার অন্তর্গত ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিএনপি‘র আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন সিংহাসনে বসার।
সূত্র: দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক জন্মভূমি, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক দেশ সংযোগ, দৈনিক অনির্বাণ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৫. লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনার রাজনীতি করার অধিকার নেই : মাওলানা আবুল কালাম আজাদ
গতকাল সোমবার বিকেলে খুলনা মহানগর জামায়াত আয়োজিত রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার নির্দেশনা, শেখ হাসিনার রাজনীতি করার অধিকার নেই
সূত্র: দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক প্রবাহ, দৈনিক অনির্বাণ।
৬. খুলনায় পাঁচ স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু
কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য খুলনা মহানগরীর পাঁচটিস্থানে ভর্তুকিমূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর শিববাড়ী মোড়ে ভর্তুকিমূল্যে কৃষিপন্য ওপেন মার্কেট সেল উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক প্রবাহ, দৈনিক সময়ের খবর, দৈনিক তথ্য, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক অনির্বাণ, দৈনিক বাংলার খবর, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: সুষম খাদ্য নিশ্চিত করুন
আমাদের দেশে বর্তমানে কাউকে ক্ষুধার্ত না থাকতে হলেও পুষ্টির ক্ষুধা মিটছে না কোনোভাবে। দেশের সাধারণ মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে বিভিন্ন পুষ্টিকর খাবার যেমন- মাছ, মাংস, দুধ, ডিম, কলা, আঙুর, আপেল ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারছে না বা পরিমাণে কম গ্রহণ করছে।
২. দৈনিক পূর্বাঞ্চল: বিআরইবি ও সমিতিগুলোর সংকট সমাধানে গুরুত্ব দিন
দেশের গ্রামীণ এলাকায় শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি)। এ কৃতিত্বের অংশিদার হিসেবে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো (পবিস)। গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে প্রত্যন্ত এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৩. দৈনিক অনির্বাণ: বিচার বিভাগের সংস্কার
বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে গত ৩ অক্টোবর সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের নেতৃত্বে গঠিত হয় ৮ সদস্যের বিচার বিভাগীয় সংস্কার কমিশন। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এই কমিশনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
৪. দৈনিক জন্মভূমি: বাফুফের নতুন যাত্রা
নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি। কাজী সালাউদ্দিন চার মেয়াদে টানা ১৬ বছর বাফুফে সভাপতি ছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন। গত শনিবার নির্বাচনে ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।
=০০০=
যুথি/সোহানী/জাভেদ/মেহেদী
সংবাদ গতিধারা
স্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়’র সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ নিবন্ধ ও ফিচারের সংক্ষিপ্তসার
৭৮/২০২৪
খুলনা, সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রবি:সানি ১৪৪৬ হিজরি
সংবাদ
১. জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
2. কোনো দলকে নিষিদ্ধ করার বিষয় আলোচনা হয়নি : উপদেষ্টা রিজওয়ানা
৩. খুলনায় শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ, বিনা লাভের দোকান
৪. নারী সাফে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ দল
৫. রাষ্ট্রপতি অপসারণের হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহবান মির্জা ফখরুলের
৬. পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা
৭. আজ রক্তাক্ত ২৮ অক্টোবর
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: কৃষিখাতের ক্ষতি পূরণ করুন
২. দৈনিক পূর্বাঞ্চল: ডেঙ্গু প্রতিরোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করুন
৩. দৈনিক প্রবাহ: গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হোক
৪. দৈনিক জন্মভূমি: শুল্কছাড়ের সুবিধাও নিচ্ছেন ব্যবসায়ীরা
প্রবন্ধ/নিবন্ধ
১. শিশুর প্রতি সহিংসতাকে লালকার্ড – ম. জাভেদ ইকবাল- দৈনিক অনির্বাণ
২. ভবন নির্মাণ ও বিল্ডিং কোড – সামিউর রহমান -দৈনিক তথ্য
৩. জুলাই বিপ্লবের গ্রাফিতি ও কথামালা প্রসঙ্গ– মোঃ কামাল হোসেন - দৈনিক খুলনাঞ্চল
১. জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
জাতি গঠনে যে সুযোগ এসেছে, তা নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। গতকাল সকালে বিমানবাহিনী সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান প্রধান উপদেষ্টা।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক প্রবাহ, দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক অনির্বাণ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক বাংলার খবর, দৈনিক তথ্য, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
২. কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি : উপদেষ্টা রিজওয়ানা
গতকাল রোববার সচিবালয়ে বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বাস্তবায়নসংক্রান্ত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক দেশ সংযোগ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৩. খুলনায় শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ, বিনা লাভের দোকান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নগরীতে শুরু হলো বিনা লাভের দোকান। বাজার সিন্ডিকেট ভাঙতে এ উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। নগরীর ছয়টি পয়েন্টে এ বাজার বসেছে। তবে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের প্রতিটিতেই এ দোকান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
সূত্র: দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক অনির্বাণ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক তথ্য।
৪. নারী সাফে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ দল
কাঠমান্ডুতে দুই বছর আগের সেই একই চিত্রনাট্য। সেবার এগিয়ে যাওয়া গোলের দেখা মিলেছিল দ্বিতীয় মিনিটে, এবার সপ্তম মিনিটে। সেবারও ভুটানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা, এবারও তাই! ভুটানকে কোণঠাসা করে রেখে, দলের মাঝের টানাপোড়েন, কোন্দল-সব দূরে ঠেলে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল পিটার বাটলারের বাংলাদেশ নারী দল।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক সময়ের খবর, দৈনিক প্রবাহ, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক তথ্য, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক দেশ সংযোগ, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৫. রাষ্ট্রপতি অপসারণের হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল রাষ্ট্রপতি অপসারণের হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৬. পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা
গতকাল সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর পদক্ষেপ ।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক অনির্বাণ, দৈনিক আজকের কন্ঠস্বর।
৭. আজ রক্তাক্ত ২৮ অক্টোবর
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ। ২০০৬ সালের এই দিনে দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। স্মরণকালের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ এদিনই সংঘটিত হয়েছিল।
সূত্র: দৈনিক পূর্বাঞ্চল
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: কৃষিখাতের ক্ষতি পূরণ করুন
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। আমাদের দেশের অধিকাংশ লোকের জীবিকা নির্বাহের অন্যতম উপায় কৃষি। বাংলাদেশ জন্মলগ্ন থেকে কৃষি ও কৃষকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
২. দৈনিক পূর্বাঞ্চল: ডেঙ্গু প্রতিরোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করুন
ডেঙ্গু এখন বাংলাদেশে নিয়মিত হয়ে গেছে। প্রতি বছরই ডেঙ্গু হানা দিচ্ছে দেশের প্রায় প্রতিটি জেলায়ই। ক্রমেই ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রবল হচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয় ১.১৯ লাখ মানুষ।
৩. দৈনিক প্রবাহ: গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হোক
গত আওয়ামী সরকারের ব্যাপক লুটপাট আর অব্যবস্থাপনার কারণে দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। নানা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট, গ্যাসখাতের নানা দুর্নীতি-অনিয়ম নিয়ে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনা হলেও তা দূর করার চেষ্টা কখনোই করা হয়নি।
৪. দৈনিক জন্মভূমি: শুল্কছাড়ের সুবিধাও নিচ্ছেন ব্যবসায়ীরা
বর্তমানে সাধারণ মানুষের প্রধান অস্বস্তি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। সরকার নানাভাবে চেষ্টা করছে, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। পেঁয়াজ, আলু, ভোজ্য তেল, চিনি, ডিম ও চাল-এই ছয়টি খাদ্যপণ্যে সরকার উল্লেখযোগ্য পরিমাণে আমদানি শুল্ক কমিয়েছে। তার প্রভাব বাজারে খুব কমই পড়েছে।
=০০০=
যুথি/সোহানী/জাভেদ/আতিক
সংবাদ গতিধারা
স্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়’র সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ নিবন্ধ ও ফিচারের সংক্ষিপ্তসার
৭7/২০২৪
খুলনা, রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ রবি:সানি ১৪৪৬ হিজরি
সংবাদ
১. প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
2. যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা-গভর্নরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
৩. রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি
৪. আরও পথ পাড়ি দিতে হবে, আরও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে : অ্যাড. মনা
৫. ইরানের প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েল, হামলা শেষ করার ঘোষণা
৬. নিষিদ্ধ সংগঠনের কেউ মিছিল করলেই গ্রেফতার : আইজিপি
৭. ফ্যাসিবাদমুক্তি আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই : জামায়াত আমির
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: বাজার সিন্ডিকেটকারীদের দমন করুন
২. দৈনিক পূর্বাঞ্চল: সকল চাকুরীতেই মেধাবীদের আগ্রহ বাড়াতে হবে
৩. দৈনিক প্রবাহ: সড়কে ৭৩ হাজার অনুপযোগী গাড়ি: সংস্কার জরুরি
৪. দৈনিক জন্মভূমি: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনুন
প্রবন্ধ/নিবন্ধ
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাম্প্রতিক কার্যক্রম- এম জসীম উদ্দিন- দৈনিক খুলনাঞ্চল
২. অন্য দেশের অভিজ্ঞতায় আইন সংস্কারে প্রস্তাব – ইমরান আজাদ – দৈনিক বাংলার খবর
৩. যে কারণে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন জরুরি – তাসবির ইকবাল - দৈনিক আজকের তথ্য
১. প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবাহ, দৈনিক সময়ের খবর, দৈনিক বাংলার খবর, দৈনিক অনির্বাণ, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের তথ্য, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
২. যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা-গভর্নরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের একটি মামলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সদ্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী এই পরোয়ানা স্থগিতের বিষয়টি জানিয়েছেন।
সূত্র: দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৩. রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামের আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে দলটি। গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক বাংলার খবর, দৈনিক খুলনাঞ্চল,দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৪. আরও পথ পাড়ি দিতে হবে, আরও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে : অ্যাড. মনা
গতকাল শনিবার নগরীর সোনাডাঙ্গা থানার অন্তর্গত ২৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিএনপি‘র আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেন, আরও পথ পাড়ি দিতে হবে, আরও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক প্রবাহ, দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক অনির্বাণ, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের তথ্য,
৫. ইরানের প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েল, হামলা শেষ করার ঘোষণা
ইরানে হামলা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার জবার দেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হ্যাগারির এ ঘোষণার আগে ইসরায়েলি হামলা প্রতিহত করার কথা জানায় ইরান।
সূত্র: দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক অনির্বাণ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক প্রবাহ।
৬. নিষিদ্ধ সংগঠনের কেউ মিছিল করলেই গ্রেফতার : আইজিপি
গতকাল শনিবার বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউমিছিল করলেই গ্রেফতার।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক অনির্বাণ, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক আজকের তথ্য, দৈনিক প্রবাহ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৭. ফ্যাসিবাদ মুক্তি আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই : জামায়াত আমির
গতকাল শনিবার দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ বগুড়া শহর ও জেলা শাখার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তি আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই।
সূত্র: দৈনিক অনির্বাণ, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার।
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: বাজার সিন্ডিকেটকারীদের দমন করুন
একেক সময় একেক সিন্ডিকেট সক্রিয় হয়ে ভোক্তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সব ধরনের ভোক্তা, বিশেষ করে নিন্ম ও নিম্ন-মধ্যবিত্ত ভোক্তারা কঠিন সময় পাড়ি দিচ্ছেন। ভোক্তাদের নাভিশ্বাস দিন দিন বাড়ছে।
২. দৈনিক পূর্বাঞ্চল: সকল চাকুরীতেই মেধাবীদের আগ্রহ বাড়াতে হবে
বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) সুপারিশপ্রাপ্ত হয়ে রাষ্ট্রীয় আমলাতন্ত্রের অংশ হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহের শেষ নেই। সরকারী চাকুরীর শীর্ষ পছন্দের তালিকায় এই বিসিএস। শিক্ষার্থীদের বেশীর ভাগেরই স্বপ্নের চাকুরী এটি।
৩. দৈনিক প্রবাহ: সড়কে ৭৩ হাজার অনুপযোগী গাড়ি: সংস্কার জরুরি
সারাদেশে সড়ক দুর্ঘটনা এখন যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই তা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু এই অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটার পরেও কাঙ্খিত কোনো সমাধান মিলছে না।
৪. দৈনিক জন্মভূমি: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনুন
সাধারণত সরকার পরিবর্তনের পর শেয়ারবাজারে চাঙাভাব দেখা দেয়। কিন্তু সম্প্রতি ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ শাসনের বিদায় ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত আড়াই মাসে ক্রমাগত দরপতন ঘটায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছে।
=০০০=
যুথি/সোহানী/জাভেদ/আতিক
সংবাদ গতিধারা
স্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়’র সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ নিবন্ধ ও ফিচারের সংক্ষিপ্তসার
৭6/২০২৪
খুলনা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ০৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রবি:সানি ১৪৪৬ হিজরি
সংবাদ
১. ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা
2. জরায়ু ক্যান্সার প্রতিরোধে খুলনায় লক্ষাধিক কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ
৩. ভারতকে হারিয়ে নারী সাফের সেমিফাইনালে বাংলাদেশ
৪. ঘূর্ণিঝড় ডানা: খুলনা জেলায় ছয়শত চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
৫. খুলনার ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ণ ‘দানা’র আঘাত নিয়ে উপকূলে উৎকন্ঠা
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: জনগণকে সেবা থেকে বঞ্চিত করা যাবে না
২. দৈনিক পূর্বাঞ্চল: পরিবেশকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে
৩. দৈনিক প্রবাহ: নিয়ন্ত্রণ হচ্ছে না মূল্যস্ফীতি, উদ্যোগ কার্যকর না হওয়ার কারণ খুঁজুন
৪. দৈনিক জন্মভূমি: মূল্যস্ফীতি রোধের সমন্বিত পদক্ষেপ নিতে হবে
প্রবন্ধ/নিবন্ধ
১. ‘নদীর প্রাণ ডলফিন-শুশুক, নিরাপদে বেঁচে থাকুক’- দীপংকর বর- দৈনিক আজকের তথ্য
২. ছাত্রসংগঠনগুলোর আইনি অবস্থানই স্বচ্ছ নয় – তোফায়েল আহমেদ – দৈনিক বাংলার খবর
১. ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা
আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকারীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক সময়ের খবর, দৈনিক প্রবাহ, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক খুলনাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
২. জরায়ু ক্যান্সার প্রতিরোধে খুলনায় লক্ষাধিক কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ
আজ বৃহস্পতিবার থেকে চার সপ্তাহব্যাপী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩২ হাজার ৭৪৩ কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হবে। কেসিসির এলাকার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮৫ টিকাদান কর্মী, ৭০০ সেচ্ছাসেবী, ৩১ ভ্যাকসিন পোর্টার এবং ৬২ সুপারভাইজারের মাধ্যমে এই টিকাদান সম্পন্ন হবে। জেলার উপজেলাগুলোতে অনুরূপ পদকেষপ নেয়া হয়েছে।
সূত্র: দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবাহ, দৈনিক আজকের তথ্য, দৈনিক অনির্বাণ, দৈনিক দেশ সংযোগ, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক বাংলার খবর, দৈনিক সময়ের খবর, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৩. ভারতকে হারিয়ে নারী সাফের সেমিফাইনালে বাংলাদেশ
নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছে। এতে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্টট নিয়ে রানার্স-আপ।
সূত্র: দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক ভয়েজ অব টাইগার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৪. ঘূর্ণিঝড় ডানা: খুলনা জেলায় ছয়শত চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়নসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় নিয়ে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল (বুধবার) বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ।
সূত্র: দৈনিক জন্মভূমি, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, দৈনিক আজকের তথ্য, দৈনিক আজকের তথ্য, দৈনিক অনির্বাণ, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক বাংলার খবর, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
৫. খুলনার ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ণ ‘দানা’র আঘাত নিয়ে উপকূলে উৎকন্ঠা
খুলনার উপকূলীয় এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার ঘূর্ণিঝড় ‘দানা’র আঘাত হানার আশঙ্কা রয়েছে। অথচ ঘূর্নিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ কিলোমিটার বেড়িবাঁধ এখনও মেরামত করা হয়নি। জোয়ারের পানির চাপে বাঁধটি আরও দুর্বল হয়েছে।
সূত্র: দৈনিক আজকের তথ্য
সম্পাদকীয়
১. দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন: জনগণকে সেবা থেকে বঞ্চিত করা যাবে না
৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে অনেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা হয়েছে। এ কারণে তাঁরা কেবল নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত নন, গ্রেপ্তার এড়াতে পালিয়েও বেড়াচ্ছেন। আমরার আশা করব, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বাস্তবানুগ সিদ্ধান্ত নেবে। সেবাপ্রার্থী জনগণকে বঞ্চি করার অধিকার কারও নেই।
২. দৈনিক পূর্বাঞ্চল: পরিবেশকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে
হাওর এবং পাহাড়ের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বেশ কিছু জেলা রয়েছে আমাদের দেশে। এছাড়াও সুন্দরবনের পরিবেশ-প্রকৃতির আদলেও দক্ষিণের বেশ কয়েকটি জেলার প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। মোট কথা পাহাড়, সাগর, নদী, সমতল, উপকূল নিয়েই আমাদের সুবজ শ্যামল বাংলাদেশ।
৩. দৈনিক প্রবাহ: নিয়ন্ত্রণ হচ্ছে না মূল্যস্ফীতি, উদ্যোগ কার্যকর না হওয়ার কারণ খুঁজুন
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। ফলে মানুষের দু্র্ভোগ বেড়েই চলেছে। জানা যায়, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে তৎপরতা চালালেও এগুলো বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে।
৪. দৈনিক জন্মভূমি: আন্দোলনে ট্রমা, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে যত্নবান হোন
গত জুলাই আগস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় গণ-অভ্যুত্থান ঘটে গেছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল এ অভ্যুত্থানে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। বিপুল রক্তপাতের এ গণ-আন্দোলনে হতাহত ব্যক্তিদের মধ্যে আছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। আন্দোলনের ট্রমার কারণে তাদের মানষিক স্বাস্থ্য নিয়ে যত্নবান হওয়া দরকার।
=০০০=
যুথি/সোহানী/জাভেদ/আতিক
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
277, Khanjahan Ali Road
Khulna
