MD.Ashiq Iqbal

MD.Ashiq Iqbal

Share

মহান "সৃষ্টিকর্তাকে" ধন্যবাদ,
সুন্দর জীবনের জন্য।

30/01/2026
02/01/2026

❤️

08/04/2025

বাঙালী যদি ফিলিস্তিনে যুদ্ধে যেত! হায়তো এমনটাই করতো।

03/04/2025

বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় একটা সাধারণ চিত্র। এমন একটা দিনও যাচ্ছে না, সংবাদ মাধ্যমে আমরা সড়ক দূর্ঘটনার খবর পাচ্ছি না। আধুনিক দ্রুত গতির যানবাহন যেমন জীবনে কে সহজ করছে, তেমন করছে অনিরাপদ। রাস্তায় ট্রাফিক নিয়মের কোন প্রয়োগ নেই। চালকদের অদক্ষতা ও অসর্কতার কারনে প্রতিদিন ঝরে যাচ্ছে তাজা প্রান, আর পঙ্গুত্ব বরন করছে কতো-শত মানুষ।

16/09/2024

দেশ নিয়ে আর ভাবতে চাননা হিরো আলম।

23/08/2024

🥺🥺🥺

26/06/2024

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার হলো তার বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক।

আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো... দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি।

আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি, কিন্তু বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায়, তার চেয়ে বেশি চায় বাবা-মাকে সুখী দেখতে।

31/05/2024

আজকে বসুন্ধরায় গিয়েছিলাম।। দেখি বসুন্ধরা কনভেনশন সেন্টারে কনসার্ট চলছে।।
ঢোকার মুখে সিকিউরিটি দাঁড়ানো।।
জিজ্ঞেস করলাম টিকিটের দাম কত।।
বললো ফ্রি।।
আনন্দে চোখে পানি চলে আসলো।। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মন থেকে দোয়া করলাম।।
ভিতরে ঢুকে দেখি তখনো সাউন্ড রেডি করছে।।। কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হল।।
হায়রে এতো দেখি মাহফুজুর রহমানের কনসার্ট।।
মাহফুজুর রহমান বিকট শব্দে "দাইমা দাইমা" গাইছে।।
দৌড়ে বের হতে যাবো দেখি দরজা লক।। সিকিউরিটি ম্যান কে বললাম ভাই দরজা খুলেন।।
সেই ব্যাটা হাসি দিয়া বলে
স্যার ঢুকা ফ্রি।।। কিন্তু বের হতে ৩০০০ টাকা লাগবে।।

06/05/2024

জিম্বাবুয়েকে নিয়ে মজা করবেন না! যখন আমাদের কেউ ছিল না, তখন কেবল তারাই ছিল। এমন একটা সময় ছিল যখন টেস্ট প্লেয়িং কোনো দল বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খুব একটা খেলতে চাইতো না! কালেভদ্রে খেললেও বড় দলগুলো তাদের 'সি টিম' পাঠিয়ে দিতো বাংলাদেশের সঙ্গে খেলার জন্য! মানে বাংলাদেশ নাম শুনলেই দলগুলোর নাক ছেঁটকানো লেগেই থাকতো!

সেই কঠিন সময়টায় ত্রাতা হয়ে বাংলাদেশের পাশে ছিল ক্রিকেট জিম্বাবুয়ে। তখন জিম্বাবুয়ে শক্তিশালী দল হিসেবেই বিশ্বক্রিকেটে অন্যান্য বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছিলো! তবুও তারা বাংলাদেশকে এতটুকুও অসম্মান করেনি, নাক ছেঁটকায়নি ; বরং বাংলাদেশের বিপক্ষে তারা তাদের পূর্ণ শক্তির দল নিয়েই খেলতো সবসময়! সেসময়ের ছোট সেই বাংলাদেশের পাশে এভাবেই সবসময় থাকতো ক্রিকেট জিম্বাবুয়ে!

বাংলাদেশ ক্রিকেটে জিম্বাবুয়ের অবদান ভুলার নয়।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Khulna
9222