02/04/2026
খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার সৌন্দর্য সবুজে ঘেরা মনোরম পরিবেশ, পরিপাটি রাস্তা, সুশৃঙ্খল স্থাপনা এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রথম দেখাতেই যে কাউকে মুগ্ধ করে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Police Training Centre, Khulna, Government Organization, Khulna.
02/04/2026
খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার সৌন্দর্য সবুজে ঘেরা মনোরম পরিবেশ, পরিপাটি রাস্তা, সুশৃঙ্খল স্থাপনা এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রথম দেখাতেই যে কাউকে মুগ্ধ করে।
20/02/2026
আজ মহান ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.— শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত ১২.০১ মিনিটে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধ “শ্রদ্ধা চিরন্তন”-এ মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং), কমান্ড্যান্ট (সাময়িক দায়িত্বে) জনাব লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম-বার মহোদয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব এম. এম. সালাহউদ্দিন, অধিনায়ক, ৩ এপিবিএন, খুলনা-সহ ৩ এপিবিএনে কর্মরত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পিটিসি খুলনার সকল পুলিশ সদস্যবৃন্দ।
ভাষা শহীদদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা সদা অঙ্গীকারবদ্ধ।
একুশে ফেব্রুয়ারি—অমর হোক।
ছবি সংযুক্ত:
১) পুষ্পস্তবক অর্পণের মুহূর্ত
২) স্মৃতিসৌধ “শ্রদ্ধা চিরন্তন”-এ শ্রদ্ধা নিবেদন
৩) বিশেষ মোনাজাতের দৃশ্য
03/02/2026
আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
অনুষ্ঠানের শুরুতে পিটিসি খুলনার সম্মানিত কমান্ড্যান্ট জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি, বাংলাদেশ পুলিশ প্রধান অতিথিকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। সকাল ০৯:৩০ ঘটিকায় প্রধান অতিথি অভিবাদন গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, পিএসসি, কমান্ড্যান্ট, জাহানাবাদ সেনানিবাস, খুলনা; জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা এবং জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এছাড়াও সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্যারেড পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন,
“‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’—এই মহান ব্রতকে ধারণ করে ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শ্রেণি নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।”
তিনি নবীন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে আহ্বান জানান।
মৌলিক প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি ও সম্মাননা প্রদান করেন। পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা হলেন—
চৌকস টিআরসি: মোঃ মাহফুজ আলম
একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ হৃদয় আহমেদ
মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ আল মাসুম মুসফিক শিহাব
মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ মোস্তাফিজুর রহমান মিরাজ
এই বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৬০তম টিআরসি ব্যাচের মোট ২১৪ জন প্রশিক্ষণার্থী সফলভাবে তাদের চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ পুলিশের পেশাগত অঙ্গনে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন। তাদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেবায় নতুন উদ্দীপনা, গতিশীলতা ও কর্মপ্রেরণা সঞ্চারিত হবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
23/01/2026
আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ বনাম পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার সম্মানিত কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মো: মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম-বার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে খুলনা মেট্রোপলিটন পুলিশের ক্রিকেট দল বিজয়ী হয়।
30/12/2025
বিজয় দিবস উপলক্ষ্যে চলমান স্বাস্থ্য সপ্তাহের অংশ হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার সম্মানিত কমান্ড্যান্ট জনাব মো: মাহবুবুর রহমান ভূইয়া, বিপিএম-বার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় খুলনা বিএনএসবিআই হাসপাতালের সহযোগিতায় অদ্য ৩০ ডিসেম্বর ২০২৬ খ্রি., রোজ মঙ্গলবার পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় সকল পুলিশ সদস্য, নন-পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের জন্য একটি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করা হয়।
উক্ত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. এ. মাসুদ, ডেপুটি কমান্ড্যান্ট, পিটিসি, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং), পিটিসি, খুলনা।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মঈনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এবং জনাব ডা. নজরুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত), খুলনা বিএনএসবি আই হাসপাতাল। পিটিসি, খুলনার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. মো. মঞ্জুরুল হাওলাদার, মেডিকেল অফিসার, পিটিসি, খুলনা।
খুলনা বিএনএসবিআই হাসপাতালের সম্মানিত চিকিৎসক এ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এবং ডা. সৌরভ কুমার বিশ্বাস চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উক্ত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে মোট প্রায় ১২৪ জন পুলিশ সদস্য, নন-পুলিশ সদস্য ও তাঁদের পরিবারবর্গ চক্ষু চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন। ক্যাম্পটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
07/11/2025
07/11/2025
৫৯ তম ট্রেইনী রিক্রূট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার সুসজ্জিত প্যারেড গ্রাউন্ড..