ধানের শীষ মিরসরাই

ধানের শীষ মিরসরাই

Share

chittagong 1

04/09/2025

ছাত্রদল-

১৯৮৭ সালে মীরসরাইয়ে আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হয় শাহীদুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি হন বর্তমান মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন আর নাসির উদ্দিন হন সাংগঠনিক সম্পাদক। সে কমিটি ঘোষণা করেন বর্তমান চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

যারা রাজনীতির ইতিহাস জানে তারা জানেন শাহীদুল ইসলাম চৌধুরী ছাত্র রাজনীতির সোনালী ফসল। তিনি শুধু ছাত্রদলের সভাপতিই ছিলেন না, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের সমন্বয়ক।

যুবদল

১৯৯৭ সালে হাসিনা বিরোধী আন্দোলনে শাহীদুল ইসলাম চৌধূরীকে আহবায়ক ও শেখ জসিমকে সদস‍্য সচিব করে যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে শেখ জসিম মৃত্যুবরণ করে।এবং এরপর আবুরহাট স্কুলে যুবদলের কাউন্সিল হয়। তৎকালীন যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাজী এম এ কাসেম কাউন্সিলে উপস্থিত থেকে গোপন ব‍্যালেটের মাধ‍্যমে শাহীদুল ইসলাম চৌধূরীকে সভাপতি ও রেজাউল করিম কে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের কমিটি ঘোষনা করেন।

27/08/2024

বন্যার্তদের মাঝে খাবার বিতরণ কালে।

20/12/2023
03/11/2023

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
চট্টগ্রামের কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের সকলের প্রিয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে
রাত ১টা দিকে ডিবি তুলে নিয়ে যান।

Photos from ধানের শীষ মিরসরাই's post 08/02/2023

মিরসরাই উপজেলা বি এন পি'র অভিভাবক।

18/10/2016

বর্তমান উত্তর জেলা ছাত্র দলের প্রতি কামনা>>>
তোমাদের যোগ্য নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ঐক্যব্ধবাবে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম কে বেগবান করবে এই কামনা রইল।।
শুভ কামনায়ঃ 

Photos 30/08/2016

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছেন তখন সত্যিই রামপালে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে সুন্দরবনের ক্ষতি হবেনা। উনার উপরে শতভাগ আস্থা রাখা যায়। কারণ-

১. উনি বলেছিলেন সাগর-রুনির হত্যাকান্ডের বিচার হবে-- বিচার হয়েছে।

২. উনি বলেছিলেন রাজাকাররা কেউ ছাড় পাবেনা, উনার বেয়াই এবং শেখ সেলিমের বেয়াই মুসা বিন শমসের ওরফে নুলা মুসাকেও বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

৩. উনি বলেছিলেন শেয়ার বাজার কেলেংকারির নায়কদের বিচার করা হবে। উনি বিচার করেছেন। শেয়ার বাজার কেলেংকারির মূল নায়ককে শাস্তি স্বরুপ নিজের বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করেছেন।

৪. উনি বলেছিলেন রিজার্ভ চুরির হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, এত কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে যে কেউই তা জানেনা, কঠোরভাবে তাদের নামও প্রকাশ করা হয়নি।

৫. উনি বলেছিলেন বঙ্গবন্ধুর রক্তের দাগ যাদের হাতে লেগে আছে তাদের সাথে হাত মেলাবেন না-- উনি মোটেও হাত মেলান নাই। ইনু-বাদলদের সাথে জোট করেছেন মাত্র।

৬. উনি বলেছিলেন ট্রানজিট মাশুল নির্ধারণে দেশের স্বার্থ প্রাধান্য পাবে। তাই ভারতীয় পণ্য পরিবহনে কোর কমিটির নির্ধারিত মাশুল টনপ্রতি ১হাজার ৫৮টাকা উপেক্ষা করে শুধুমাত্র দেশের স্বার্থে টনপ্রতি মাশুল নির্ধারণ করেছেন ১শত ৯২টাকা। একবার ভাবুন ১শত ৯২টাকা কত্ত টাকা।

৭. উনি বলেছিলেন নির্বাচিত হলে দশটাকা কেজি দরে চাল খাওয়াবেন-- বাজারে চালের মূল্য মাত্র সোয়া নয়টাকা পঁচাত্তুর পয়সা কেজি।

উনি উনার কথা রাখেন। তারপরেও কেনো অবিশ্বাস করবো যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে! আমরা কি এতই বোকা!!

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Koromjal ,Mongla
Khulna
9351