01/09/2024
বিউবো’র নতুন চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম
------------------------------------------------
প্রকৌশলী মোঃ রেজাউল করিম আজ ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ (রবিবার) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি বিউবো’র সদস্য বিতরণ হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২২ আগস্ট বিদ্যুৎ বিভাগের জারীকৃত প্রজ্ঞাপনে তাঁকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।
প্রকৌশলী মোঃ রেজাউল করিম পূর্বতন চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
মোঃ রেজাউল করিম ১৯৬৭ সালের ৭ জুন বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বি.এস.সি, ইঞ্জিনিয়ারিং (তড়িৎ) ডিগ্রী অর্জন করেন এবং ১৯৯১ সালের ১৭ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে খুলনা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি একই বিদ্যুৎ কেন্দ্রে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও এপ্রিল ২০১৮ সালে তাঁকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-এ লিয়েনে বিউবো কর্তৃক পদস্থ করা হয়। ১৭ ফেব্রুয়ারি ২০২২ সালে অতিঃ প্রধান প্রকৌশলী এবং ৩ জানুয়ারি ২০২৩ সাল হতে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত প্রধান প্রকৌশলী, বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চেক রিপাবলিক, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
25/01/2024
বনরুইয়ের অনুকরণে যে অদ্ভুত রোবট বানালেন বিজ্ঞানীরা
বনরুইয়ের অনুকরণে যে অদ্ভুত রোবট বানালেন বিজ্ঞানীরা
25/01/2024
A trader of plastic houseware and assorted trinkets is seen braving the cold winter weather while passing along the Bogura-Natore highway in Shahjahanpur upazila of Bogura. Temperatures in the district reached below 10 degrees Celsius in the morning yesterday.
PHOTO: MOSTAFA SHOBUJ
07/07/2023
গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য
বুলগেরিয়ায় ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
18/06/2023
বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
Amar Sonar Bangla | আমার সোনার বাংলা | National anthem of Bangladesh | বাংলাদেশের জাতীয় সঙ্গীত
বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর----আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।চিরদিন তোমার আকাশ, তোমার বাত.....
24/10/2022
ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবেলা/তদারকির জন্য বিদ্যুৎ বিভাগ ও দপ্তর/সংস্থার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সংকটকালীন যেকোন প্রয়োজনে নিচের নাম্বার সমূহে যোগাযোগ করুন।
১. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): 017-926-23467, 8900575
২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 01708149502-3, নিয়ন্ত্রণ কক্ষ: 01819228616, 02-223354646
৩. ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 02-8900501, 01713090586, 01324435981.
৪. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি): কন্ট্রোল রুম নাম্বার: 02223364800; 02223363000, 01321137195
৫. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি: (নেসকো): রাজশাহী জোন +8801755582300, রংপুর জোন +8801715041240
৬. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: 02477724472, 01755568781, কল সেন্টার নাম্বার: 16117
02/08/2022
Beautiful scenarios inside Khulna Power Station, BPDB !!
31/07/2022
Power Station, BPDB
2022.07.31