রাজধানীর শ্যামলীতে মিছিল চলাকালে পুলিশ কয়েক জনকে আটক করে।
আওয়ামীলীগ নেতাকর্মীদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে আটকৃতদের ছাড়তে বাধ্য হয় পুলিশ।
জয় বাংলা ৭১
বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। শিক্ষা, শান্তি ও প্রগতির মন্ত্রে গড়া তারুণ্যের পথচলা।
16/09/2025
স্মারকলিপিতে বলা হয়, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টেকসই গণতন্ত্র কেবল তখনই সম্ভব, যখন সব রাজনৈতিক দল স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।” এতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং তা দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি তৈরি করবে।
প্রবাসীদের ভাষ্য, দেশে বিচারবহির্ভূত শাস্তি, বেআইনি বাধা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে। এতে আন্তর্জাতিক পরিসরেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা দাবি করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আজকের বিক্ষোভ মিছিল।
জয় বাংলা।
১৪ সেপ্টেম্বর, ২০২৫।
উত্তাল ধানমন্ডি। শুভ সন্ধ্যা 🇧🇩
জুমার নামাজের পর বাংলামোটর এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। দাবায়ে রাখতে পারবা না ✊
বিশেষ দ্রষ্টব্য :মিছিলটা কিন্তু এনসিপির পার্টি অফিসের সামনে হচ্ছে। দিস ইজ বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ার
11/09/2025
জামায়াতের মুনাফেকি আবারো প্রকাশ্যে, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি জামায়াত নেতার
---
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে 'বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
ক্ষমতায় যেতে নির্বাচন ঘিরে নানা ফন্দি আটছে জামায়াত নেতারা। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার বক্তব্যেও একইভাবে নির্বাচন ও বাংলাদেশি ভোটারদের নিয়ে কুরুচিপূর্ণ মনোভাব প্রদর্শনী দেখা গিয়েছে। চলতি বছরের জুনে লন্ডনে বসে এই অবৈধ-অগণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয়।
বলা হয়ে থাকে ইউনূসের উপদেষ্টা পরিষদকে সামনে রেখে প্রশাসন চলছে আসলে জামায়াতের কথাতেই। ক্ষমতায় যেতে তারা নতুন পিআর পদ্ধতির প্রস্তাব দিয়ে বেড়াচ্ছেন। যে পদ্ধতি সম্পর্কে জনগণের কোন ধারণাই নেই, আচমকা সে পদ্ধতি চাপিয়ে ক্ষমতায় যেতে চায় জামায়াত। কারণ, জামায়াত জানে যে তাদের জনসমর্থন নেই। কিছু উগ্রবাদী ছাড়া আপামর বাংলাদেশের জনতা এদের চিরকালই বর্জন করবে৷ জামায়াতের সূরে সূর মিলিয়েই ইউনূস গংও তাদের বয়ান তৈরি করে, পিআর কে জায়েজ করতে এ পদ্ধতির পক্ষে অবস্থান নিতে প্রয়াস চালায় ইউনূসের উপদেষ্টা পরিষদ।
জনগণের সাথে জামায়াত এখনো মুনাফেকি করছে। জামায়াত নেতার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নাহলেও সম্প্রতি ডাকসুর নির্বাচনে শিবিরের বিজয়কে তারা সুষ্ঠু ভোট হিসেবেই গণ্য করেছে। অর্থাৎ, জামায়াতের একটাই লক্ষ্য যেভাবেই হোক ক্ষমতায় যাওয়া। যেখানে তাদের ক্ষীণ সম্ভাবনা থাকে সেখানেই জামায়াত ষড়যন্ত্রের ফাঁদ পাতে, পিআর পদ্ধতির মত একটি ঘৃণ্য নির্বাচন পদ্ধতির প্রস্তাব সামনে আনে। নির্বাচন ব্যবস্থায় পিআর প্রতিষ্ঠিত হলে জাতি কখনোই একটি পূর্ণ মেয়াদের সরকার পাবে না, বাংলাদেশে সবসময়ই অস্থিতিশীলতা বিরাজ করবে। আর মুনাফেক জামায়াতও দেশের এই অস্থিতিশীলতাই চায়। আর যখনই তারা দেখে যে জনগণ পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করছে, তখন জামায়াতের ত্রাতা হয়ে ইউনূস পুরো জাতিকে টাকার বিনিময়ে ভোট প্রদানের মত কলঙ্ক দেয়।
ডাকসু ও জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট চুরির স্পষ্ট প্রমাণ পাওয়া সত্ত্বেও ইউনূস সরকার এই নির্বাচনগুলোকে মডেল হিসেবে পরিগনিত করছে। এতে করে একই মডেলে জাতীয় নির্বাচনও যদি অনুষ্ঠিত হয়, তবে সে নির্বাচনেও জামায়াত যে শতভাগ ভোট চুরি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সে নিশ্চয়তা দেয়াই যায়। ফলে যারা আজ বলছে বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন অসম্ভব, প্রশাসনের সহায়তায় সেই মুনাফেক জামায়াত নেতাকর্মীরাই জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করতে মূখ্য ভূমিকায় অবতীর্ণ হবে।
ডাকসুতে কে জিতল, জাকসুতে কে জিতল উই ডোন্ট কেয়ার। আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশকে রাজাকারমুক্ত রাখা। এই লড়াই চলবে। জয় বাংলা স্লোগানে উত্তাল রাজধানীর কল্যাণপুর।
স্বদেশ গড়ার শপথে দীপ্ত আমাদের সংগ্রাম। গোপালগঞ্জ 🔥 Gopalganj district
10/09/2025
কাঁদছে বাংলাদেশ: আগেই ভালো ছিলাম
-----
বাংলাদেশের প্রতিটি দিন পরিণত হচ্ছে জ্বালাও-পোড়াও, সহিংসতা ও অনিয়মের অন্ধকার চিত্রে। ধর্মীয় উগ্রবাদের উত্থান চরম পর্যায়ে পৌঁছেছে, নারীরা নিরাপদ নয় কোথাও।
বিগত ১৩ মাসে রক্তপাত ও ভয়াবহ সন্ত্রাসে অতিষ্ঠ সাধারণ মানুষ।
আজ বাংলাদেশের মানুষ বলছে— “আগেই ভালো ছিলাম।”
অতিথি : আমিনুল ইসলাম আমিন
সন্চালনা: দীপান্বিতা মার্টিন ।
১০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সময় রাত ১০.৩০ টা
"শেখ হাসিনা আসবে,বাংলাদেশ আসবে" জয় বাংলা..!!🇧🇩✌️
10/09/2025
প্রকাশ্য দিবালোকে কবর থেকে লাশ উঠিয়ে আগুনে পোড়ানোর চরম উন্মত্ততার ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
গত শুক্রবার জুম্মার নামাজের পরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় সংঘটিত ন্যক্কারজনক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন অভিজ্ঞতার সম্মুখীন। যা ঘটানো হয়েছে তা দেখে সমগ্র জাতি হতবাক। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসেও আমাদের চরম পাশবিকতা ও নৃশংসতার দেখতে হয়েছে। নূরা পাগলা নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে। যা একইসাথে মানবিকতা ও ইসলাম ধর্মের মূল স্পিরিটের বিরোধী। এ রকম ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে চরম উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংরা না পারছে আমাদের ধর্ম রক্ষা করতে, না পারছে সামাজিক সংহতি ও মূল্যবোধ অটুট রাখতে। এই দখলদার বাহিনী শুধুই পারছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চরম অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালাতে। এরা এই ঘটনাতেও মূল অপরাধী ও নিজেদের অদক্ষতা আড়াল করতে আওয়ামী লীগের বিরুদ্ধে দোষারোপ করে যাচ্ছে। একদিকে বলছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই আওয়ামী লীগের উপর দোষ চাপানোর অপচেষ্টা চালিয়ে যায়। যা চরম হাস্যকর। আমরা বলতে চাই, এই অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং সুপরিকল্পিতভাবে আমাদের রাষ্ট্র ও সমাজকে ধ্বংস করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, মানবিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এই অবৈধ দখলদার বাহিনীকে পরাজিত করার।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক..
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Gopalgonj
Khulna
9300

10/09/2025