দর্শনা

দর্শনা

Share

বাংলাদেশের সবচে' সমৃদ্ধ ছোট্ট শহর..! বাংলাদেশের সবচে' সমৃদ্ধ ছোট্ট শহর..!!
>>সাথে থাকুন

27/05/2026

দর্শনা পৌরসভার মধ্যে যে সব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে-
❐ কেরুজ বাজার মাঠ (প্রধান জামাত)
❐ দর্শনা কলেজ মাঠ
❐ ঈশ্বরচন্দ্রপুর-শ্যামপুর ঈদগাহ মাঠ
❐ দক্ষিণচাঁদপুর স্কুলমাঠ
❐ জয়নগর ইদ্গাহ
❐ পরানপুর ইদ্গাহ
❐ মোবারকপাড়া গোরস্থান ঈদগাহ
❐ মেমনগর স্কুলমাঠ

আপনার ঈদগাহ কোনটি কমেন্টে জানান......

23/05/2026

দর্শনার একসময়ের সবচে সুন্দর রাস্তাটি দর্শনা পৌরসভা নিজেরাই ময়লা ফেলে এভাবে নষ্ট করে ফেলেছে...! অথচ রেল এবং সড়ক পথে এটি দর্শনার প্রধান প্রবেশপথ। আর এভাবেই ময়লা রেখে দর্শনাতে স্বাগত জানানো হচ্ছে...! শুধু যে রেলপথ, সড়কপথের পাশে ময়লা ফেলা হচ্ছে এমন না। হটাৎ পাড়ার আশেপাশে যতগুলো রেলব্রিজ আছে, প্রতিটি ব্রিজের নিচে ময়লা ফেলা হয়েছে। দর্শনা পৌরসভাকে অতিদ্রুত এসব ময়লা অপসারণ করার অনুরোধ করছি। ছবিটি গুগোল স্ট্রিট থেকে নেয়া, অর্থাৎ আজীবন এই ছবিটি গুগোলে থেকে যাবে!

22/05/2026

হঠাৎপাড়া রেল ব্রিজ, দর্শনা...!
এখানে একসময় জমজমাট বিকেলের আড্ডা হতো..!

20/05/2026

অক্সেল লোড কন্ট্রোল স্টেশন, দর্শনা..!
এই স্টেশন চালু হলে দর্শনা বন্দর ও রেল ইয়ার্ড থেকে ছেড়ে আসা কোন যানবাহন অতিরিক্ত ওজন নিয়ে হাইওয়েতে চলাচল করতে পারবে না।

17/05/2026

দর্শনার একই পয়েন্টে শুষ্ক মৌসুমে ও বর্ষা মৌসুমে মাথাভাঙ্গা নদীর দুটি ভিন্ন চিত্র ! দর্শনাতে ব্যারাজ বা স্লুইসগেট নির্মাণ করা হলে বর্ষার এই পানি শুষ্ক মৌসুমের জন্য ধরে রাখা সম্ভব।!

14/05/2026

পদ্মা ব্যারাজ নির্মাণের আগে দর্শনায় মাথাভাঙ্গা নদীতে ব্যারাজ নির্মাণ করা সবচেয়ে জরুরি। নইলে হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ তৈরি করলেও সেই পানি আবার মাথাভাঙ্গা নদী হয়ে ভারতেই চলে যাবে।

শুধুমাত্র মাথাভাঙ্গা নদীতে একটি সঠিক পরিকল্পিত ব্যারাজ নির্মাণ করে, সেই পানি মাথাভাঙ্গার শাখা নদী - চিত্রা, কপোতাক্ষ, কুমার, ভৈরব ও নবগঙ্গায় প্রবাহিত করা গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে সারা বছর পানি ধরে রাখা সম্ভব।

মাথাভাঙ্গা নদীর সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে, ভবিষ্যতে হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণেরও দরকার পড়বে না।

11/05/2026

কেরু হাসপাতালের সামনের এই সড়কটি একসময় দর্শনার সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় সড়কগুলোর একটি ছিল। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো ছিল অর্ধশতাধিক রয়েল পাম গাছ। যা পুরো এলাকার সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি করেছিলো।
বর্তমানে অধিকাংশ গাছ নষ্ট হয়ে এবং রাস্তার বড়বড় গর্তের কারনে এই রাস্তাটি দর্শনার সবচে বাজে রাস্তায় পরিণত হয়েছে । অথচ কেরু হাসপাতালে যাবার একমাত্র রাস্তাই এটি!

কেরু প্রশাসনের কাছে অনুরোধ থাকবে— রাস্তাটি সংস্কার করে, মৃতপ্রায় অবশিষ্ট গাছগুলো অপসারণ করে, নতুন করে রাস্তার দুই পাশে রয়েল পাম গাছ রোপণ করা হোক। এতে দর্শনার ঐতিহ্য ও সৌন্দর্য আবারও ফিরে আসবে।

10/05/2026

দর্শনা পৌরসভার ওয়ার্ড ও মহল্লাভিত্তিক জিওকোড মানচিত্র....!

07/05/2026

২০২২ সালে দর্শনা ফায়ার ব্রিগেডের সামনে থেকে দর্শনা হঠাৎপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের ছোট-বড় প্রায় ৫০০ গাছ কেটে ফেলা হয়েছিলো অক্সেল লোড কন্ট্রোল স্টেশন নির্মাণের জন্য।
বর্তমানে স্টেশনটির নির্মাণ কাজ সম্পন্ন হলেও, পুরো সড়কটি এখনো প্রায় মরুভূমির মতো পড়ে আছে।
কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, আসন্ন বর্ষা মৌসুমেই এই দুই কিলোমিটার সড়কে দ্রুত বনায়ন কার্যক্রম শুরু করা হোক।
চুয়াডাঙ্গার তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে এখনই ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

04/05/2026

দর্শনার চিত্রা নদীর ওপর অবস্থিত বাংলাদেশের প্রথম রেল ব্রিজ….!
যেটি ১৮৬২ সালের ১৫ নভেম্বর চালু করা হয়।
-চিত্রা রেল ব্রিজ, দর্শনা - দুধপাতিলা

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Darsana
Khulna
7221