05/08/2025
আলহামদুলিল্লাহ
বিবেকের চোখ দুটো খোলা রাখুন, দেখতে পাবেন আপনার চার পাশে অনেক অসহায় মানুষ আছে।
আসুন একে অপরের হাতে হাত রেখে তাদের পাশে দাঁড়াই।
05/08/2025
আলহামদুলিল্লাহ
টপ ব্রেকিং নিউজ..
ফি'লি'স্তি'নের গা'জা'য় গ'ণ'হ'ত্যা'র প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনি'তে ৩লক্ষ মানুষের "মহা বিক্ষোভ" আলহামদুলিল্লাহ
04/04/2025
Facebook-এ আমার 1ম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। 🙏🤗🎉
30/03/2025
যারা উর্ধশ্বাসে শপিং মলে ছুটছেন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের কোন আবদারই অপূর্ণ রাখছেননা তাদের কাছে বিনীত অনুরোধঃ
আপনি আপনার সামর্থ্যানুযায়ী কেনাকাটা করতেই পারেন, কিন্তু ভেবে দেখেন আপনি একজন মুসলমান। একটু খোঁজ নিয়ে দেখেন আপনার কোন প্রতিবেশী হয়তো তার সন্তানকে ২০০ টাকা দিয়ে একটা পোষাক কিনে দিতে পারেনি। ঈদের দিনে সামান্য সিমাই চিনিও তারা যোগাড় করতে পারবে কিনা, তাও জানেনা। আপনি যদি ওই অসহায় পরিবারের একটি সন্তানকে সামান্য একটা উপহার দিতে পারেন, তাহলে দেখবেন তারা কত খুশি হয়েছে। আর তাদের খুশিতে মহান আল্লাহ্ আপনার উপরে খুশি হয়ে যাবেন, মনে রাখবেন আপনার ঈমানী দায়িত্ব হল, প্রতিবেশী বা নিকটাত্মীয়ের পাশে দাঁড়ানো। আসুন এই ঈদে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিই।
"চুকনগর ফাউন্ডেশন" এর পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা "ঈদ মুবারক" তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
30/03/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা আমাদের"''" মিষ্টিমুখ ""''কার্যক্রমটি সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের আজকের কার্যক্রমের কিছু স্থিরচিত্র আপলোড করবো ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে। আপনাদের সহযোগিতা এবং দোয়া আমাদের খুব প্রয়োজন। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে কেউ যদি সহযোগিতা করতে চান যে কোন প্রকার অথবা কেউ সহযোগিতা পেতে চান আমাদেরকে নক করতে পারেন। এবং আমাদের পেজকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য শেয়ার করবেন আশা করি। এবং আমাদের পেজকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে।
বাইতুল্লাহ-তে এ বছর ২৭শে রমাদানে ৪২লক্ষ মানুষ তারাবীহ্ আদায় করেছেন
ও ঘন্টায় ১লক্ষ ওমরাহ্ হয়েছে যা বাইতুল্লাহর ইতিহাসে রেকর্ড
আলহামদুলিল্লাহ! চুকনগর ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার- মিষ্টি মুখ। আগামীকাল নিজস্ব এলাকায় ১০০ জন মানুষের আয়োজন। আল্লাহতালা আয়োজনকারীদের কে কবুল করুক। আমিন।
সবাই কে আমাদের ফাউন্ডেশন এর পক্ষ থেকে রমজানুল মোবারকের এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা। ইনশাআল্লাহ আগামী সোমবার বাংলাদেশে ঈদ। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
হে আমার রব ! আমরা তো আপনাকে ভালোবাসি! আপনি আমাদের দুনিয়া ওআখেরাতের অভিভাবক।
24/08/2024
উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছিল ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল মোমিন। Chuknagar Foundation এর পক্ষ থেকে তার হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হল। এজন্যে Foundation এর পক্ষ থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেইসব মানুষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে পরিবারটিকে সহযোগিতা করলেন।