08/11/2025
Rezwanul Islam
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বৃষ্টি ভেজা মেঘলা দিনে, Library, Khulna.
08/11/2025
Rezwanul Islam
'বাবা'
আর একবার কি ফিরে আসা যায়না..?
হঠাৎ করে কি মানুষ এতোটা অভিমান নিয়ে হাড়িয়ে যায় বলো 😢
চিৎকার করে বলি,বাবা তোমাকে ছাড়া সত্যি আমি ভালো নেই 😢
কেউ তোমার মতো নিঃশ্বার্থ ভাবে ভালোবাসে না,কাছে আসেনা বাবা 😢
সবাই শুধু সময়ের টানে ব্যবহার করে কিন্তু সত্যিকার অর্থে কেউ যে আমায় বোঝে না বাবা 😢
সকল চাওয়া পাওয়া এখন এই আমার মাঝেই যে সিমাবদ্ধ।i miss you baba🥹
ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।
আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।
বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!
কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।
আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।
মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।
এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।
হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।
কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি। আল্লাহ্ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন 🤲🤲🤲
একজন উর্ধতন কর্মকর্তা গ্রেফতার হলেন। সাথে তাঁর স্ত্রী। এসময় তাঁদের সম্পদের তদন্ত করা হচ্ছিলো। দায়িত্ব প্রাপ্ত টাস্ক ফোর্সের সদস্য হিসেবে ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করলাম,এ বিপুল সম্পদ জোগাড়ের উৎস সম্পর্কে আপনার কিছু বলার আছে?
তিনি উত্তর দিলেন, আমার হ্যাজবেন্ডকে জিজ্ঞেস করুন। তাঁকে আপনারা জেলে দিন, ফাঁসি দিন, কিন্তু আমাকে নিয়ে টানাটানি করছেন কেন?
আমি বললাম, কিন্তু আপনি তো তাঁর সম্পদের সুবিধাভোগী ---
কথা শেষ হওয়ার আগেই তিনি বললেন, আমি তাঁকে বলিনি চুরি করে আমাকে সম্পদ বানিয়ে দিতে। সে দিয়েছে,আমি এনজয় করেছি। আমার কী দোষ? তাঁকে শাস্তি দিন, আমাকে নয়। তাঁর পাপের শাস্তি আমাকে কেন দেবেন?
যৌথ পরিবার থেকে আলাদা হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়।
কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না।
ভেজা শিউলির পাপড়িতে
জমে থাকা জলের কনায়
তৃষ্ণার্ত ঠোঁট দু’টো
এখনও খোঁজে আশ্রয়
তৃষ্ণা মেটাতে তোমার অবহেলায়
আজ আমার অস্তিত্ব বিষাদ
তুমি মেঘ হয়ে ছেঁয়ে গেছ, তবু
নিথর আমি প্রতিক্ষায় তোমার
হৃদয় ছোঁয়া এক পশলা বৃষ্টির
আত্মীয়তার সম্পর্কগুলো আজকাল টাকা এবং সম্পত্তির কাছে বিক্রি হয়ে গেছে।
গতকাল বাজেট আলোচনা হওয়ার কারনে নাকি আজই সিগারেটের দাম বেশি।
আসলেই বেধে রেখে ভালোবাসা হয় না। যে আমাকে ভালোবাসে সে তো আমাকে ছেড়ে কখনোই যেতে চাইবে না।