ছুটির দিনে বাবা মায়ের সাথে ঘুড়তে যেয়ে আরাফের মোটর বাইক রাইডিং.....
Maruf Ahmed Sumon
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruf Ahmed Sumon, Nature Preserve, Khulna City, Bangladesh, .
10/08/2025
🔴 যদি মৃত্যু না হত... ‼️
ভাবুন তো, যদি এমন হতো যে “আমার” মৃত্যু হবে না, আমি “অমর”—তাহলে কি হতো?
দুনিয়ার অনেক ক্ষমতাধর ব্যক্তি চেয়েছেন এই অমরত্ব।
সম্রাট আলেকজান্ডারও সেই দলে ছিলেন। ইতিহাস বলছে, তিনি ভারতে এসেছিলেন অমরত্বের সন্ধানে। অনেক ঘুরে তিনি এক যোগীর খোঁজ পান।
সম্রাটের আদেশে সৈন্যরা সেই যোগীর কাছে গিয়ে বললো,
👉 "চলুন, আমাদের সাথে সম্রাটের দরবারে যেতে হবে।"
যোগী হেসে বললেন,
👉 “আমি কোথাও যাই না। সম্রাট যদি চান, তিনিই এসে দেখা করুন।”
সৈন্যরা রাগে তরবারি বের করে বলে,
👉 "তাহলে তোমার মাথা কেটে নিয়ে যাব।"
যোগী হেসে বললেন,
👉 “তাহলে তাই করো।”
সৈন্যরা স্তম্ভিত! এমন নির্ভীক মানুষ!
সম্রাট নিজেই যোগীর কাছে এলেন।
আলেকজান্ডার জিজ্ঞাসা করলেন,
👉 "তুমি কি আমাকে অমরত্বের সন্ধান দিতে পারো?"
যোগী বললেন,
👉 "তোমার জন্য এক সরোবর আছে, স্বচ্ছ জলে ভরা। সেই জল পান করলেই তুমি অমর হয়ে যাবে।"
সম্রাট সেই পথে যাত্রা করলেন, এবং অবশেষে পৌঁছালেন সেই রহস্যময় সরোবরের ধারে।
তৃষ্ণায় ক্লান্ত সম্রাট যখন জল পান করতে যাবেন, ঠিক তখনই
🔊 “খেও না! খেও না!”
আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলেন, এক কাক তাকে সতর্ক করছে।
👉 “আমি এই জল পান করেছিলাম বহু শতাব্দী আগে,” কাক বললো।
👉 “আমি অমর, কিন্তু এই অমরত্ব এখন অভিশাপ।
আমি ক্লান্ত, একাকী, অবসন্ন।
বন্ধু নেই, প্রিয়জন নেই, ভালোবাসার মানুষ নেই।
প্রতিদিন নতুন সূর্য দেখি, কিন্তু কিছুই আর নতুন লাগে না।
মৃত্যুর অভাবেই জীবন হারিয়েছে তার রঙ।”
সম্রাট স্তব্ধ হয়ে গেলেন।
জলটা হাতে নিয়ে থমকে দাঁড়ালেন... তারপর সেই জল পড়ে গেল মাটিতে।
চোখে ভয়, মনে অনিশ্চয়তা নিয়ে ধীরে ধীরে ফিরে গেলেন।
🔹 মৃত্যু—এক আশীর্বাদ
মৃত্যু যদি না থাকতো, জীবন হতো নিরর্থক।
সমাপ্তি না থাকলে, কোনো গল্পই তো অর্থবোধক হয় না।
👉 মৃত্যু না থাকলে কেউ ক্ষমা করতো না, কেউ বিদায় বলতো না,
👉 কেউ ভালোবাসার গভীরতা বুঝতো না,
👉 কেউ সময়ের মূল্য দিতো না।
যারা শেষ বয়সে দীর্ঘ জীবন নিয়ে ক্লান্ত হন, তারাই বোঝেন মৃত্যুর প্রাসঙ্গিকতা।
আমরা জন্মাই আধা মৃত্যু নিয়ে প্রথম শ্বাস (inhalation) নিয়ে।
শেষ নিঃশ্বাসে (exhalation) শেষ হয় আমাদের যাত্রা।
মৃত্যু মানেই শেষ নয়,
মৃত্যু মানেই পূর্তি।
মৃত্যু আছে বলেই জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান।
🔹 চিরঞ্জীব হবার অর্থ কী?
অমর হই ভাবনায়, কর্মে, ভালোবাসায়, সৃষ্টিতে, অনুভবে, চেতনায়
শরীরে নয়।
যোগ মানে অমরত্ব নয়,
যোগ মানে সচেতন, সংবেদনশীল জীবন।
👉 Yoga is not about eternal life. Yoga is about sensible life.
🔹 যুধিষ্ঠিরের সেই উত্তর
যক্ষ একবার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিল,
👉 “পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কী?”
যুধিষ্ঠির বলেছিলেন
👉 “মানুষ জানে সে একদিন মরবে,
তবুও সে ভালোবাসে, আনন্দ করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে!”
শেষ কথা:
জীবন দীর্ঘ নয়
আনন্দময় হোক, অর্থবহ হোক,
এই কামনাতেই যাত্রা হোক প্রতিদিন নতুন,
জানা থাকুক
👉 মৃত্যুর মাঝে লুকিয়ে আছে জীবনের শ্রেষ্ঠ সৌন্দর্য।
02/08/2025
১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।
২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।
৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।
৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।
৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।
৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।
নিরব হয়ে যান, প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই নিরবতা হয়তো আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।
তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।
゚ ゚
23/07/2025
*"টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলে ও, বিনয়ী হওয়া কখনো শিখাতে পারবেন না।জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন আর না দেন, অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা টা দিয়েন। এটা তার জন্য জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা।"*.........
,
*"অন্যদের সম্মান করতে শেখাবেন।
ভিন্নমতকে সহ্য করতে শেখাবেন।
সাফল্য পেলে বা টাকা পয়সার মালিক হলে সে যেন অন্ধ না হয়ে যায়। এই সমাজে আমরা এমন মানুষ তৈরি করছি, যাদের হাতে দামি মোবাইল আছে… কিন্তু মুখে ভদ্রতা নেই। যাদের পায়ে ব্র্যান্ডেড জুতা আছে… কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই।"*........
,
*"আপনার সন্তান যদি শিক্ষক, গৃহকর্মী, রিকশাওয়ালা, কিংবা অফিসের চৌকিদার – কাউকে সম্মান করতে না শেখে, তাহলে আপনি তাকে মানুষ নয়, একটা ‘অহঙ্কারী রোবট’ বানিয়ে দিচ্ছেন।
অনেক বাবা-মা সন্তানের অশ্রদ্ধা দেখে হাসেন, বলে, “আমার ছেলেটা একটু স্মার্ট, জবাব দিতে জানে…”
না, আপনি ভুল বুঝছেন। এটা স্মার্টনেস না, এটা ‘অভদ্রতা’।"*.........
,
*'আপনি সন্তানকে গাড়ি দিতে পারেন, বাড়ি দিতে পারেন, টাকা দিতে পারেন –
কিন্তু বিনয়, সহানুভূতি, আর আদব – এই জিনিসগুলো তাকে হাতে ধরে শেখাতে হয়।"*.........
,
*"এই শিক্ষাটা আপনি যদি না দেন,
তাহলে একদিন সমাজ তার দামি জামা-কাপড় দেখে না, তার ব্যাবহার দেখে মুখ ঘুরিয়ে নেবে। সন্তানকে মানুষ বানান। শুধু সফল না, বিনয়ী মানুষ।
কারণ সফল মানুষকে মানুষ একবার দেখে, আর বিনয়ী মানুষকে বারবার মনে রাখে।"*,,,,,,,
,
*"সমাজে এখনকার সময়ে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং নৈতিক শিক্ষা প্রত্যেক এর মধ্যে গড়ে তুলার মাধ্যমে ই ভালো কিছু করা সম্ভব।"*
゚ ゚ ゚
22/07/2025
★এটাই প্রকৃত বন্ধুত্ব★
এই লেখাটা যতবার পড়েছি চোখ ভিজে যাচ্ছে!
যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব তো এমনই হয়।
👉স্বার্থপরতার যুগে এখনো বন্ধুত্ব কতো সুন্দর❣️
সত্যিকারের বন্ধু পাওয়া চরম সৌভাগ্য, এটাও আল্লাহর নেয়ামত রহমত।
**যতবার এই লেখাটা পড়েছি, মনের অজান্তে বাবারই চোখে জল এসে যাচ্ছে!!😭😭
মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁ'চে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের অফিসার বাঁধা দিয়ে বললেন,
"এতে কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"। কোনো মূল্য নেই এ'কাজের।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বললেন,
"আমি তোমাকে আগেই বলেছিলাম,ওখানে গিয়ে কোনো লাভ নেই,ব্যর্থচেষ্টা!
সে হয়তো এতোক্ষণে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: "না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল, যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো"
*আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।
゚
31/05/2025
হে কাবার মালিক! আমাদের কবুল করুন আমরা যেন খুব সহজেই কাবাতে যেতে পারি! সেই তাওফিক আমাদের দান করুন।
04/05/2025
✍️ ১২টি সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ গল্প (𝗦𝗜𝗫 𝗕𝗥𝗜𝗘𝗙 𝗦𝗧𝗢𝗥𝗜𝗘𝗦 𝗙𝗨𝗟𝗟 𝗢𝗙 𝗠𝗘𝗔𝗡𝗜𝗡𝗚) (জীবন গঠনের জন্য প্রতিটি গল্প এক একটি শিক্ষা)
1➡️ বিশ্বাস (𝙁𝙖𝙞𝙩𝙝):
একবার সব গ্রামবাসী মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিল।
প্রার্থনার দিন সবাই একত্রিত হলো, কিন্তু শুধু একটি ছোট ছেলে ছাতা নিয়ে এল।
এটাই বিশ্বাস।
2➡️ ভরসা (𝙏𝙧𝙪𝙨𝙩):
যখন আপনি বাচ্চাদের বাতাসে ছুঁড়ে দেন, তারা হাসে—
কারণ তারা জানে আপনি ধরবেন।
এটাই ভরসা।
3➡️ আশা (𝙃𝙤𝙥𝙚):
প্রতিদিন রাতে আমরা ঘুমোতে যাই,
জানিনা সকালে আর জেগে উঠবো কি না,
তবুও আমরা অ্যালার্ম ঘড়ি সেট করি।
এটাই আশা।
4➡️ আত্মবিশ্বাস (𝘾𝙤𝙣𝙛𝙞𝙙𝙚𝙣𝙘𝙚):
আমরা আগামীকাল নিয়ে বড় পরিকল্পনা করি,
যদিও ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই।
এটাই আত্মবিশ্বাস।
5➡️ ভালোবাসা (𝙇𝙤𝙫𝙚):
আমরা পৃথিবীতে অনেক কষ্ট দেখি,
তারপরও আমরা বিয়ে করি, সন্তান নিই।
এটাই ভালোবাসা।
6➡️ দৃষ্টিভঙ্গি (𝘼𝙩𝙩𝙞𝙩𝙪𝙙𝙚):
এক বৃদ্ধের শার্টে লেখা ছিল:
"আমি ৮০ বছর বয়সী নই; আমি ১৬ বছরের মিষ্টি একটি মেয়ে, যার ৬৪ বছরের অভিজ্ঞতা আছে।"
এটাই দৃষ্টিভঙ্গি।
7➡️ নির্ভরতা (𝘿𝙚𝙥𝙚𝙣𝙙𝙚𝙣𝙘𝙚):
এক ছোট মেয়ে বাবার হাতে একটি ভাঙা খেলনা দিল ঠিক করতে।
সে জানে, বাবা ঠিক করে দিতে পারবেন।
এটাই নির্ভরতা।
8➡️ আশাবাদিতা (𝙊𝙥𝙩𝙞𝙢𝙞𝙨𝙢):
একজন কৃষক বীজ বপন করেন, জানেন না বৃষ্টি হবে কি না,
তবুও তিনি মাটি চাষ করেন।
এটাই আশাবাদিতা।
9➡️ কর্তব্যবোধ (𝘿𝙪𝙩𝙮):
একজন শিক্ষক প্রতিদিন ছাত্রদের শেখান—
জানেন না কে সফল হবে, কে হবে বিফল।
এটাই কর্তব্যবোধ।
10➡️ আত্মনির্ভরতা (𝙎𝙚𝙡𝙛-𝙧𝙚𝙡𝙞𝙖𝙣𝙘𝙚):
একটি পাখি ডালে বসে বিশ্রাম নেয়—
সে ডাল ভাঙবে কি না তা নিয়ে ভাবে না, কারণ তার ডানার উপর ভরসা আছে।
এটাই আত্মনির্ভরতা।
11➡️ উদারতা (𝙂𝙚𝙣𝙚𝙧𝙤𝙨𝙞𝙩𝙮):
এক নারী প্রতিদিন দরিদ্র শিশুদের খাওয়ান—
জানেন না আগামীকাল তার নিজের ঘরে খাবার থাকবে কি না।
এটাই উদারতা।
➡️12মানবতা (𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙩𝙮):
এক পথচারী বৃষ্টির মধ্যে এক ছাতাহীন মানুষকে নিজের ছাতার নিচে আশ্রয় দিলো।
এটাই মানবতা।
জীবন বড় নয়, গভীর।
এই ১২টি গল্প আমাদের শেখায়—
বিশ্বাস করো, ভরসা রাখো, ভালোবাসো, দায়িত্ব নাও,
আশা ও আত্মবিশ্বাসে জীবনকে আলোকিত করো।
এই মানসিক গুণগুলোই আমাদের মানুষ করে তোলে।
পোস্টটি আপনার ভাল লেগে থাকলে এবং মনে হয় অন্যদেরও উপকারে আসবে, তবে শেয়ার করতে ভুলবেন না!
©
゚viralシ
"ফুল নিয়ে এবং দোলনায় চড়া নিয়ে আরাফের ভীষন আনন্দ "
"The joy of carrying flowers and riding on a swing"
゚viralシ
06/04/2025
৬ বছরে ৫ বারের চেষ্টায় এই ছবিটি তুলেছেন ফটোগ্রাফার। ফিচার করেছে নাসা!
এই ধরণের ছবি তুলতে প্রচুর পরিমাণে প্লানিং এর প্রয়োজন৷ সবার প্রথমে দরকার এমন ৩টি বস্তুর পরস্পর একই স্থানে মিলনের। দ্বিতীয় কাজ হচ্ছে এমন একটি জায়গা খুজে বের করা যেখান থেকে এই ঘটনার সবচেয়ে সুন্দর ছবি তোলা যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই স্থানে একদম নিদিষ্ট সময়ে পৌঁছানো এবং আকাশ পরিষ্কার থাকা। কিন্তু এই পরিষ্কার আকাশ পাওয়াটাই সবচেয়ে কঠিন কাজ। যার কারণে ৬ বছরে ৫ বার চেষ্টা করার পরও ফটোগ্রাফার ছবি তুলতে পারছিলেন না। শেষে ১৫ দিন আগে আবহাওয়া পরিষ্কার থাকে ছবি তোলার জন্য এবং অবশেষে এমন চমৎকার ছবি পাওয়া যায়৷
ছবিটি তোলা হয়েছে ইতালির পাইমোন্টেতে৷ সবার সামনে যে ক্যাথেড্রালটা দেখা যাচ্ছে তা হচ্ছে ব্যাসিলিলা অব সুপারগা৷ মাঝের পর্বতটির নাম হচ্ছে মোনভিসো। আর পিছনে থাকা চন্দ্রটি অস্ত যাওয়ার সময় ক্রিসেন্ট ফেজে তোলা৷ আর ছবিটি তুলেছেন ভ্যালেরিও মিনাটো!
Araf is enjoying Eid ul Fitr🎉
সবাই মিলে ঈদ আনন্দে🕌🌙🎉
゚viralシ
Araf's play time 🛴🏏
