বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনার সামান্য সচেতনতা আমাদের জাতীয় সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।
👉 দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে দরজা ও জানালা খোলা রাখুন; প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন।
👉 অপ্রয়োজনীয় লাইট, ফ্যান এবং এসি বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয় করুন।
👉 মনে রাখবেন, এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা শ্রেয়।
👉 কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে ভুলবেন না।
👉 সিঁড়ি, করিডোর বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালিয়ে রাখবেন না। অধিক আলোর জন্য সাধারণ বাল্বের পরিবর্তে সাশ্রয়ী LED লাইট এবং রিফ্লেক্টর ব্যবহার করুন। নিয়মিত বাল্বের ধুলোবালি পরিষ্কার রাখুন, যাতে উজ্জ্বল আলো পাওয়া যায়।
👉 বিদ্যুৎ চুরি একটি দণ্ডনীয় অপরাধ। দেশের সম্পদ রক্ষায় বিদ্যুৎ চুরি রোধে এগিয়ে আসুন।
আপনার একটু সচেতনতা দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে।
বিদ্যুৎ অপচয় রোধ করুন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন।
ধন্যবাদ।
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি
A organization of Bangladesh Rural Electrification Board. This is Official page of Khulna PBS
14/04/2026
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বাংলা বর্ষবরণ।
শুভ নববর্ষ-১৪৩৩
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
10/04/2026
আগামীকাল ১১-০৪-২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮.০০ ঘটিকা হইতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত কয়রা উপজেলার সকল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সাময়িক অসুবিধার জন্য খুলনা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সকলকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
09/04/2026
অদ্য ০৯-০৪-২০২৬ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় অত্র পবিসের সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে মাসিক স্টাফ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা পবিসের সম্মানিত জেনারেল ম্যানেজার মহোদয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিজিএম(কারিগরী), জোনাল/সাবজোনাল অফিসের অফিসপ্রধানগণসহ পবিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় জিএম মহোদয় GPMS এর গুরুত্বপূর্ণ দুটি প্যারামিটার সিস্টেম লস এবং বকেয়া মাসের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সমিতির সামগ্রিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ডিজিএম(কারিগরী) মহোদয় তাঁর বক্তব্যে বিদ্যুৎ লাইনে কাজের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং লাইনম্যানদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ প্রদান করেন।
সবশেষে জিএম মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
08/04/2026
অদ্য ০৮-০৪-২০২৬ইং তারিখে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক/গ্রাহক সমাবেশ এর আয়োজন করা হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন অত্র পবিসের ডিজিএম(কারিগরি) জনাব প্রকৌঃ মোঃ কাজী রমজান আলী, এজিএম(এমএস) জনাব প্রকৌঃ মোঃ জসীম উদ্দীন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সম্মানিত জেনারেল ম্যানেজার মহোদয়,ডিজিএম (কারিগরী) মহোদয়সহ সমিতির অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে গল্লামারি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
05/03/2026
পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত গ্রাহকগণের প্রতি আহবান
22/02/2026
TVC Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
20/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২০২৬ এ সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। খুলনা শহীদ হাদিস পার্কস্থ বিভাগীয় শহীদ মিনারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা পবিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
21/01/2026
দেশের চাবি এবার আপনার হাতে।
গণভোট ২০২৬
সংসদ নির্বাচন।
14/01/2026
০৮/০১/২০২৬ খ্রী: রোজ বৃহস্পতিবার ক্রীসকপ, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যৌথ উদ্যোগে শীতার্ত, দুঃস্থ, ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।রেলস্টেশন, শহরের বিভিন্ন ফুটপাতে ও খোলা রাস্তায় অবস্থানরত অসহায় মানুষজনের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন অত্র পবিসের সম্মানিত জেনারেল ম্যানেজার মহোদয়, ডিজিএম (কারিগরী) মহোদয়, এজিএম (এইচ আর), জোনাল/সাবজোনাল অফিসের অফিসপ্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।
04/01/2026
অদ্য ০৪/০১/২০২৬ইং তারিখে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির প্রশিক্ষণ কক্ষে জনাব মোঃ নওশের আলী,ডিজিএম কয়রা জোনাল অফিস মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পবিসের সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব তুষার কান্তি মণ্ডল স্যার। অনুষ্ঠানে সকল ডিজিএম,এজিএম এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিজিএম নওশের আলী স্যারের সহধর্মিণী। প্রথমেই বিদায়ী বন্ধু ও তাঁর সহধর্মিণীকে ফুল দিয়ে স্বাগত জানান জিএম স্যার, ডিজিএম এবং এজিএমগণ। সভায় ডিজিএম, এজিএমসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ বিদায়ী বন্ধুর চাকুরিকালীন সময়ের স্মৃতিচারণ করেন। সকলেই বিদায়ী ডিজিএম স্যারের ভূয়সী প্রশংসা করেন। তিনি অত্যন্ত সৎ,দায়িত্বশীল,ধার্মিক, কর্মীবান্ধব একজন অফিসার ছিলেন। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে তিনি অসামান্য অবদান রেখেছেন। সকলেই স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং অবসরজীবন পরিবারকে নিয়ে যেনো সুখে থাকেন সেই আশাবাদ ব্যক্ত করেন। বিদায়ী বন্ধু তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছরের বেশি সময় তিনি পল্লী বিদ্যুতের সাথে ছিলেন। চাকুরিকালীন সময়ে তাঁর অনেকগুলো পবিসে কাজ করার সুযোগ হয়েছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে পল্লী বিদ্যুৎ আজকের এই অবস্থানে এসেছে। এজন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেনারেল ম্যানেজার মহোদয় বিদায়ী বন্ধুর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুস্থভাবে চাকুরিকাল সমাপ্ত করতে পারায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি বিদায়ী বন্ধুকে অবসরজীবন উপভোগ করার এবং নিজেকে অবসরকালীন সময়ে বিভিন্ন কাজে যুক্ত থাকার পরামর্শ প্রদান করেন। পরিশেষে বিদায়ী বন্ধুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেনারেল ম্যানেজার মহোদয় এবং ডিজিএম মহোদয়গণ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Thikraband
Khulna
9208
